আজ প্রকাশিত ফলাফলে যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারোনি, অথচ তোমার বিশ্বাস তোমার রেজাল্ট এর চেয়ে ভালো হওয়ার কথা ছিলো, তারা অবশ্যই #রেজাল্ট_চ্যালেঞ্জ বা উত্তরপত্র #পুনঃনিরীক্ষণ-এর জন্য আবেদন করবে:
▪২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন প্রক্রিয়া ১৬-১০-২০২৪ খ্রিস্টাব্দ থেকে ২২-১০-২০২৪ খ্রিস্টাব্দ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
▪️প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা।
▪️দুই পত্র বিশিষ্ট বিষয়ে ২ পত্রই চ্যালেঞ্জ করতে হবে।
★ ফলাফল পুনঃনিরীক্ষণ করতে বোর্ডে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই; ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করা যাবে।
★ আবেদন করতে প্রয়োজন হবে একটি সচল #টেলিটক সিম।
💠আবেদন করতে হবে যেভাবে:
▪ মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখতে হবে-
RSCবড় হাতের অক্ষরে বোর্ড এর নামের প্রথম ৩ বর্ণরোল নম্বরবিষয় কোড
যেমন: Dhaka বোর্ড এর কোন পরীক্ষার্থীর রোল নম্বর যদি হয় 123456, তার আইসিটির জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবে:
RSC DHA 123456 275
▪️এরপর টেলিটক সিম দিয়ে ম্যাসেজটি 16222 নাম্বারে পাঠাতে হবে।
🔘 একটি এসএমএস-এ একসাথে একাধিক বিষয়ের জন্যও আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন: পূর্বে উল্লেখিত পরীক্ষার্থীই যদি বাংলা ও আইসিটির জন্য আবেদন করে, তাহলে এভাবে লিখতে হবে-
RSC DHA 123456 101,102,275
▪️এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১৫০ টাকা করে চার্জ দিতে হবে।
▪️ফিরতি এসএমএস-এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। রাজি থাকলে এরপর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখতে হবে:
RSCYESপিন নম্বরনিজের সাথে যোগাযোগের একটি নম্বর(যেকোনো অপারেটর-এর হতে পারে)
যেমন: ফিরতি এসএমএস-এ প্রদত্ত পিন নম্বর যদি 12345 হয় এবং তোমার মোবাইল নম্বর যদি 01777×××××× হয়, সেক্ষেত্রে নিশ্চিত করতে হবে এভাবে:
RSC YES 12345 017××××××××
এবং টেলিটক সিম দিয়ে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে।
▪️উপরের প্রক্রিয়াগুলো সঠিকভাবে অনুসরণ করলে সফলভাবে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
▪️পুনঃনিরীক্ষণের ফলাফল এক মাসের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে এবং আবেদনকারীর নম্বরে ম্যাসেজের মাধ্যমে জানানো হবে।
#খাতাচ্যালেঞ্জ
Curiosity: Masdair branch
কিউরিয়সিটি একটি ছায়া শিক্ষা প্রতিষ্ঠান, HSC ব্যবসায় শিক্ষা বিভাগের সকল বিষয় পাঠদানের জন্য প্রতিষ্ঠিত।
29/06/2024
এইচএসসি পরীক্ষার রুটিন
13/05/2024
29/04/2023
12/02/2023
HSC - 2022 এর সাফল্য
A+ প্রাপ্ত ৫ জন।
Want your school to be the top-listed School/college in Narayanganj?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Octo Office, Beside Central Eidgah
Narayanganj
1420