BCS preparation

BCS preparation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCS preparation, College & University, Jumghora, Narayanganj.

‎গত রাতে আমার শাশুড়ির মামা অর্থাৎ আমাদের এক নানা মারা গিয়েছেন।‎সারা রাত জার্নি করে বাড়ি পৌঁছে সকালের নাস্তার পরে সেখা...
21/09/2026

‎গত রাতে আমার শাশুড়ির মামা অর্থাৎ আমাদের এক নানা মারা গিয়েছেন।
‎সারা রাত জার্নি করে বাড়ি পৌঁছে সকালের নাস্তার পরে সেখানে গেলাম, জানাযার মোটামুটি আধাঘন্টা আগে।
‎জানাজার সালাত শেষে কবর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আশপাশে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করলাম।
‎১।
‎জানাজার সালাতের শেষে বেশিরভাগেরই একটা তাড়াহুড়ো কবরে একটু মাটি দিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে।
‎২।
‎আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে বেশ কয়েকজন গল্প গুজবে রত। এদের মধ্যে দুজন আলোচনা করছিলেন একটা সম্বন্ধের ব্যাপারে, " মেয়ে ইন্টার পাস, রেজাল্টো ভালো,,,,"
‎তার পাশে দুই একজন আলোচনা করছিলেন তাদের সন্তানদের ক্যারিয়ারের ব্যাপারে।
‎৩।
‎মাঝ উঠানে জানাজায় আগত লোকজনের জন্য খিচুড়ি পরিবেশন করা হচ্ছিলো।
‎৪।
‎ঘর থেকে তখনো কিছু কিছু মহিলাদের কান্নার আওয়াজ ভেসে আসছিলো, যদিও ইতোমধ্যে পুরুষরা নিজেদেরকে সামলে নিয়েছেন।
‎হয়তো দু একজন ছাড়া কারো চোখে তখন পানি নেই।
‎
এইযে চারটা দৃশ্যপট বললাম এর কোনটাই কিন্তু দোষের কিছু না। এটাই স্বাভাবিক দুনিয়া।
‎আপনি আমি দুনিয়া ছেড়ে যাওয়ার পরে ওভারঅল এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা।
‎আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে হাতে গোনা কয়েকটা মানুষের হয়তো জীবন চিরকালের জন্য পরিবর্তন হয়ে যাবে(হয়তো),
যা এই বিশ্বব্রহ্মাণ্ডের তুলনায় খুবই নগণ্য বিষয়।
‎বাকি পুরো দুনিয়াটাই আগের মতোই স্বাভাবিক ভাবেই চলবে।
সুতরাং নিজেকে খুব বেশি বড় বা গুরুত্বপূর্ণ ভাবার কিছু নেই।
‎
‎📌আজকের জানাজা থেকে এটাই আমার প্রাপ্ত শিক্ষা।

08/09/2026

সন্তান কখনো আপনার ভবিষ্যৎ হতে পারে না!
বরং আপনিই সন্তানের ভবিষ্যৎ।
আপনার অর্থ সম্পদ না থাকলে,
আপনার সন্তানও আপনাকে পছন্দ করবে না!

02/09/2026

১বছরের জন্য গায়েব হয়ে যান, নিজেকে তৈরি করুন, সাফল্য নিয়ে ফিরে আসুন।

27/08/2026

পড়াশোনার থেকে বড় শর্টকার্ট দুনিয়াতে নেই। একবার ভাবেন ঘরে বসে ঘন্টার পর ঘন্টা পড়ার অভ্যাস থাকলে আপনি ডাক্তার, আইনজীবী, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, সি এ। হাড় ভাঙ্গা পরিশ্রম থেকে বাঁচতে চাইলে পড়াশোনাকে আকড়িয়ে ধরুন। পড়াশোনা একটা বৈষম্যের মাধ্যম। রাতারাতি আপনাকে শিক্ষিত ট্যাগ দিয়ে দিবে, এদিকে যারা করতে পারেনি তাদের অশিক্ষিত এর ট্যাগ। সবাই বলে শিক্ষায় সব না সুশিক্ষায় সব। যারা এইগুলা বলে তারা দেখবেন সুশিক্ষায় শিক্ষিত রিক্সাচালক ভাইকে নিজের মেয়ে দিবে না। সুশিক্ষায় শিক্ষিত গ্রামের মেয়ের কাছে নিজের ছেলে দিবে না। পরিশ্রম কম করতে চাইলে আর অপমান কম হজম করতে চাইলে শিক্ষাকে বেছে নিন। শিক্ষা ছাড়া যারা বড় সাম্রাজ্য দাঁড় করিয়েছে তাদের কেউ খুব পরিশ্রম করেছে যার জন্য তার মজদুরের কাজও জীবনের শুরুতে করতে হয়েছে, তখন তাকে খেতে হয়েছে লাথি আবার কারোর বিশাল বড় ক্রাইমের সাম্রাজ্য বানাতে হয়েছে। সমাজের সবচাইতে বড় বৈষম্য হলো এডুকেসন। রাতারাতি যে কাউকে ছোট করে ফেলতে পারবেন যে তুই তো অশিক্ষিত। লোকে আপনাকে অহংকারী বলবে কিন্তু এইটাও মেনে নিবে ও তো অশিক্ষিত। ঐ ব্যক্তিকে স্বান্তনা দেওয়ার জন্য বলবে শিক্ষায় সব না, সুশিক্ষায় সব। এই স্বান্তনা পেলে যদি সে একটু হিল হয়। কিন্তু এইটা বলবে সে ও জানে ও তো অশিক্ষিত। বসে বসে সবার উপর হুকুম চালাতে চাইলে এডুকেসনকে বেছে নিন। শিক্ষায় সব না সুশিক্ষায় সব এই স্বান্তনা আপনার ভাগ্য বদলাবে না। আপনার ভাগ্য বদলাবে যে জিদ করে আপনি ৪৫ বছর বয়সে গণ শিক্ষার স্কুলে ভর্তি হলেন এরপর পড়াশোনা শুরু করে যে অশিক্ষিত বলেছে তার থেকে বেশি এডুকেটেড হয়ে তাকে বলা যে কিরে অশিক্ষিত? যে আপনার থেকে উপরে মানে সে আপনার থেকে উপরেই। যতক্ষণ তার থেকে উপরে না গিয়ে তার সামনে পা তুলে না বসছেন আপনি সফল নন। যুক্তি তর্কে নিজের অবস্থান বদলায় না, অবস্থান বদলায় অ্যাচিভমেন্টে। অলয়েজ বি প্র্যাক্টিক্যাল। আবেগকে ছুড়ে মারুন।

বিসিএস এর পরিবর্তিত নতুন সিলেবাস।
26/08/2026

বিসিএস এর পরিবর্তিত নতুন সিলেবাস।

স্টুডেন্ট লাইফে ৫টা “NO” যা জীবন বদলে দিতে পারে 🚫1. “আর ৫ মিনিট স্ক্রল করি” — NO.৫ মিনিট থেকেই অনেক সময় ২ ঘণ্টা হারিয়ে...
20/06/2026

স্টুডেন্ট লাইফে ৫টা “NO” যা জীবন বদলে দিতে পারে 🚫

1. “আর ৫ মিনিট স্ক্রল করি” — NO.
৫ মিনিট থেকেই অনেক সময় ২ ঘণ্টা হারিয়ে যায়।

2. “কাল থেকে সিরিয়াস হব” — NO.
যে ‘কাল’টার অপেক্ষায় আছ, সেটা প্রায়ই আসে না।

3. “ও পারলে আমিও নকল করে পারব” — NO.
শর্টকাট নম্বর দিতে পারে, দক্ষতা নয়।

4. “এক রাত জেগে সব শেষ করব” — NO.
নিয়মিত ১ ঘণ্টা, শেষ মুহূর্তের ৮ ঘণ্টার চেয়েও বেশি কার্যকর।

5. “আমি যথেষ্ট ভালো না” — NO.
অগ্রগতি শুরু হয় চেষ্টা থেকে, আত্মসন্দেহ থেকে নয়।

ট্রাম্প এর নজর  এবার ইরান বাদে  #বাংলাদেশের ওপর পড়বে  মনে হয়। 😅😊
14/05/2026

ট্রাম্প এর নজর এবার ইরান বাদে #বাংলাদেশের ওপর পড়বে মনে হয়। 😅😊

বিসিএস কিংবা যেকোনো ভাইভাতে ড্রেস কোড একটা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। কোন কালার পরবো, কোনটার সাথে কোনটা ম্যাচিং হব...
12/05/2026

বিসিএস কিংবা যেকোনো ভাইভাতে ড্রেস কোড একটা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। কোন কালার পরবো, কোনটার সাথে কোনটা ম্যাচিং হবে, স্ট্যান্ডার্ড কি হবে এরকম অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খায়।
যারা এরকম সিদ্ধান্তহীনতায় ভুগেন তাদের জন্য কয়েকটি সুন্দর ও গ্রহণযোগ্য ড্রেস-কোড দেওয়া হলো। এগুলোর মধ্য থেকে যে কোনোটি পরলে ভাইভা বোর্ড ভালোভাবে নিবে।

কয়েকটি বিষয়-
১। ড্রেস দামি হতে হবে না। আপনার গায়ে যাতে ফিটিং সুন্দর হয়।

২। মনে রাখবেন- আগে দর্শনধারী পরে গুণবিচারী।
Queen Elizabeth I বলেছিলেন- A good face is the best letter of recommendation

৩। একটা মুভিতে বলতে শুনেছি- People will judge you even before talking. ইন সাম কেস ভাইবার জন্য কথাটি সত্য।

৪। গুলিস্তান, এলিফ্যান্ট রোড থেকে কম খরচে সুন্দর ড্রেস কিনতে পারবেন

ভালো ড্রেস আপনার কনফিডেন্ট অনেক বৃদ্ধি করবে। এ ব্যাপারে একজন ক্যাডার প্রার্থী হিসেবে সচেতনতা স্যাররা আশা করে।

✍️ইমাম হোসেন কাওসার
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
বিসিএস প্রশাসন (৪৫ তম বিসিএস) (সুপারিশপ্রাপ্ত)

মেয়েদের ভাইভার জন্য কয়েকটি সম্ভাব্য ড্রেস-কোডআপুদের জন্য কয়েকটি সম্ভাব্য ড্রেস-কোড🎯 আশাকরি উপকৃত হবেন। যতটুকু দেখেছি ...
12/05/2026

মেয়েদের ভাইভার জন্য কয়েকটি সম্ভাব্য ড্রেস-কোড
আপুদের জন্য কয়েকটি সম্ভাব্য ড্রেস-কোড🎯

আশাকরি উপকৃত হবেন। যতটুকু দেখেছি ততটুকুর ভিত্তিতে ছবিগুলো তৈরি করা হয়েছে।

✍️ ইমাম হোসেন কাওসার ভাই
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
বিসিএস প্রশাসন (৪৫ তম) (সুপারিশপ্রাপ্ত))

মাসের মাঝে বাদ দেওয়া যায়।কাল কাল করে কয়েকমাস পর মাসের টাকা দেওয়া যায়।মাসের শেষে প্রাপ্য টাকার কিছু কম টাকা দেওয়া হয়।নিজে...
10/04/2026

মাসের মাঝে বাদ দেওয়া যায়।

কাল কাল করে কয়েকমাস পর মাসের টাকা দেওয়া যায়।

মাসের শেষে প্রাপ্য টাকার কিছু কম টাকা দেওয়া হয়।

নিজেরা আত্মীয় বাড়ি যাবেন বলে মাস্টার কে কল করে যখন খুশী ডাকা যায়।

কারন ছাড়াই মাস্টার কে বাদ দিয়ে তার নামে মিথ্যে বদনাম করা যায়। যার ফলে সেখানের স্টুডেন্ট গুলোও আর পড়তে আসে না।

বাচ্চার খারাপ রেজাল্টে সব দোষ বিন্দাস টিউশন মাস্টারের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়।

- সৌভিক বৈতালিক

Address

Jumghora
Narayanganj

Telephone

+8801903873986

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share