15/02/2024
শুপ্রিয় এস,এস,সি /দাখিল পরীক্ষার্থীবৃন্দ!
তোমাদের প্রতি অনেক দোয়া ও শুভ কামনা রইল।
মনে রাখতে হবে পরীক্ষায় পরিপূর্ণ সফলতার জন্য ৫০% নির্ভর করে ভাল পড়াশুনার উপর ৫০% নির্ভর করে strategy- তথা কোলাকৌশলের উপর। তাই তোমাদের উপযুক্ত প্রস্তুতির পাশাপাশি কোলাকৌশলের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। বের হওয়ার ২-১ ঘন্টা পুর্বেই ফাইলটি গুছিয়ে রাখবে, বের হওয়ার সময় আর একবার চেক করে নেবে এডমিট কার্ড, স্ক্যাল, কলম, সব কিছু ঠিক মত আছে কিনা!
নির্ধারিত সময়ের কয়েক মিনিট পুর্বেই কেন্দ্রে প্রবেশ করবে। প্রোপার টাইম বাজেট করবে কত নাম্বারের জন্য কত সময় পাও কোনো অবস্হায়ই সময় অপচয় করবে না। এবং ৫ মিনিট সময় রেখে দিবে চ্যাক এন্ড ডাবল চ্যাকের জন্য। এতে ছোট খাটো ভূল সংশোধন করার সুযোগ পাবে।
প্রশ্ন পেয়ে ভাল করে কয়েকবার পড়বে এবং যে প্রশ্নটা খুব ভাল পাড়ো সেটাই দিয়েই প্রথম লেখা শুরু করবে। একই শব্দের বার বার পুনারায়বৃক্তি পরিহার করবে। ভূমিকা এবং উপসংহার একটু ব্যাতিক্রম করে সাজাতে চেষ্টা করবে। কাটা-কাটি লেখার মানকে কুলিশিত করে এবং একটা নেগেটিভ প্রভাব পড়ে তাই এটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সর্বপুরি তোমার সঠিক- সুন্দর, সাজানো-গুছানো প্রশ্নোক্তর পরীক্ষকের সুদৃষ্টি আর্কশন করিতে সমর্থ হবে এটাই হবে তোমার মূল লক্ষ্য।
তোমাদের সফলতাই আমাদের অনুপ্রেরনা। তোমাদের ভবিষ্যৎ উজ্জল হউক।আল্লাহ তেমাদের সহায়ক হউক।
মোঃ মাসুদ রানা
জজ কোর্ট, নারায়ণগঞ্জ।
পরিচালক- পি এম কোচিং সেন্টার।