18/07/2020
পড়াশুনার উপর শিক্ষার্থীরা মেধাবী হোক আর দুর্বল হোক পড়াশুনার নিয়ে কোন না কোন কিছু সমস্যা থাকেই। কিছু সমস্যা আছে যা, সে নিজেই সমাধান করতে পার আবার কিছু সমস্যা আছে সে নিজে সমাধান করতে পারে না। আর তার সমস্যা সমাধানের জন্য শিক্ষক অথবা ভাল কোচিং সেন্টারের সাহায্য নিতে হয়। সমস্যা যাই হোক না কেন, কিছু সমস্যা সৃষ্টি হয় নিজের অসচেতনতা কারণে, আবার কিছু সমস্যা মানসিকও কারণে। এছাড়া সমস্যা গুলো পারিবারিক অথবা শিক্ষা প্রতিষ্ঠানগতও হতে পারে । সবাই মনে রাখবেন “মেধাবী ছাত্র মানে ভাল ছাত্র না।” ভাল ছাত্র হতে হলে কিছু সব সময় সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করতে হয়। যদি আমরা বিভিন্ন প্রতিভাবানদের জীবনী লক্ষ করি তাহলে দেখতে পাব, তারা ছাত্র জীবনে বিভিন্নও রকম সমস্যায় ভুগেছিলেন। যেমনঃ
বিজ্ঞানী আইনস্টনকে ছেলেবেলায় বলা হতো এক নাম্বার গবেট। স্মৃতিশক্তির দুর্বলতার কারণে তার লেখাপড়া শুরু করতেই প্রায় নয় বছর পেরিয়ে যায়। স্মৃতিশক্তি দুর্বলতার কারণে তিনি একদম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তারপর তার আপ্রাণ চেষ্টায় দুই বছরে তার স্মুতিশক্তির অসাধারণ উন্নতি হয়।