Morgan Girls' School & College, Narayanganj

Morgan Girls' School & College, Narayanganj

Share

Welcome to Official page, here you can get to know about our Institution.

Photos from Morgan Girls' School & College, Narayanganj's post 18/08/2026

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ও সার্বিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে সম্মানিত অভিভাবকদের সঙ্গে সম্মানিত সভাপতি ও শ্রেণি শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের ফলাফল পর্যালোচনা, তাদের পড়াশোনার অগ্রগতি, দুর্বলতা ও ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। এ সময় সম্মানিত সভাপতি মহোদয় মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। ゚

11/08/2026

🎓 ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ রয়েছে

ঐতিহ্য ও সাফল্যের ১১৬ বছরের পথচলায়
মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ
নারায়ণগঞ্জের ছাত্রীদের জন্য হতে পারে উচ্চশিক্ষার একটি নির্ভরযোগ্য ঠিকানা।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

🌟 আসন সীমিত
🌟 মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা
🌟 A+ প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফি ও বেতন সম্পূর্ণ ফ্রি
🌟 A গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের অর্ধেক বেতনে পড়ার সুযোগ
🌟 অভিজ্ঞ শিক্ষক ও মানসম্মত পাঠদান
🌟 শৃঙ্খলা, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুন্দর শিক্ষার পরিবেশ

যারা একাদশ শ্রেণিতে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে চাও, তাদের জন্য মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ হতে পারে সঠিক পছন্দ।

📍 ঠিকানা: ৫৪, ভাষা সৈনিক মমতাজ বেগম সড়ক, নারায়ণগঞ্জ
📞 যোগাযোগ: ০২-৭৬৩৩৬৪৬, ০১৩০৯১১২৪১৯, ০১৯১১১৫৪৮০২

আজকের সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারে আগামীর সুন্দর ভবিষ্যৎ।
👉 ভর্তি হতে আজই যোগাযোগ করুন।

Photos from Morgan Girls' School & College, Narayanganj's post 10/08/2026

এসএসসি পরীক্ষা ২০২৬ এর রেজাল্ট
জিপিএ ৫: ২৭
শতকরা হার- ৭৮.২৬
মোট পরীক্ষার্থী- ৫৯৮
পাস - ৪৬৮
সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা

Photos from Morgan Girls' School & College, Narayanganj's post 05/08/2026

০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে
"আলোচনা সভা"

02/08/2026

আগামী ০৩/০৮/২০২৬ ইং তারিখ রোজ সোমবার সকাল ১০.৩০-১.০০ টা পর্যন্ত ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর অর্ধ বার্ষিক পরীক্ষার উত্তরপত্র শ্রেণীতে দেখানো হবে এবং বিকাল ২.০০-৪.০০ টা পর্যন্ত ৯ম ও ১০ম শ্রেণীর
অর্ধ বার্ষিক/ প্রাক-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র শ্রেণীতে দেখানো হবে।
উল্লেখ্য যে, অভিভাবক ছাড়া কোন উত্তরপত্র দেয়া হবে না, এজন্য প্রত্যেক অভিভাবককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

জনাব নুসরত রেবেকা
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ,
নারায়ণগঞ্জ।

28/07/2026

📢বিজ্ঞপ্তি📢

এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কতিপয় প্রতারক চক্র মোবাইল ফোনে কল বা এসএমএসের মাধ্যমে বিভিন্ন ধরনের লেনদেন, ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) খোলা বা পরিবর্তন সংক্রান্ত প্রলোভন বা নির্দেশনা দিয়ে প্রতারণার চেষ্টা করতে পারে। এ ধরনের কোনো কল, এসএমএস বা নির্দেশনার ভিত্তিতে কোনো প্রকার আর্থিক লেনদেন বা ব্যাংক হিসাব সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে কোনো প্রয়োজন বা সংশয় দেখা দিলে অনুগ্রহ করে সরাসরি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশক্রমে
কর্তৃপক্ষ

Photos from Morgan Girls' School & College, Narayanganj's post 26/07/2026

ডেঙ্গু নির্মূল ও বিভিন্ন রোগ-ব্যাধি প্রতিরোধে

"পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম"

আয়োজনে: মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ

উক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন—

জনাব সামছুন নূর
সভাপতি
মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ

অন্যান্য সদস্যবৃন্দ

সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলি।

Photos from Morgan Girls' School & College, Narayanganj's post 16/07/2026

জুলাই শহীদ দিবস ২০২৬

12/07/2026

এইচএসসি পরীক্ষা ২০২৬
আসন বিন্যাস (বিশেষ) হিসাব বিজ্ঞান ১ম পত্র

Photos from Morgan Girls' School & College, Narayanganj's post 09/07/2026

এইচএসসি পরীক্ষা ২০২৬
সংশোধিত আসন বিন্যাস
কেন্দ্র: মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ।

Want your school to be the top-listed School/college in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


54, Vhasa Sainik Momotaj Begum Road
Narayanganj
1400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00