Child Fair International School

Child Fair International School শিক্ষা হলো ভবিষ্যতের পাসপোর্ট, এবং তা কালকের জন্য তার যে আজকেই তার প্রস্তুতি নিয়ে থাকে।

06/08/2026
আলহামদুলিল্লাহ শতভাগ সাফল্য । চাইল্ড ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুল থেকে যে ৪ জন সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ কর...
10/07/2026

আলহামদুলিল্লাহ
শতভাগ সাফল্য । চাইল্ড ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুল থেকে যে ৪ জন সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা সবাই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১ জন ট্যালেন্টপুল ও ৩ জন জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে । সবার জন্য দোয়া ও শুভকামনা রইল ।

29/06/2026

বিসমিল্লাহির রহমানির রহিম

নোটিশ

চাইল্ড ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের, সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩০/০৬/২০২৬ ইং রোজ:মঙ্গলবার থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম (শ্রেণি কার্যক্রম) চালু থাকবে। তাই সকল শিক্ষার্থীকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
★আগামীকাল থেকে কোনো শিক্ষার্থী শ্রেণিতে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
★বিদ্যালয়ের নির্ধারিত ড্রেস (পোশাক) ব্যতীত (ছাড়া) ক্লাসের অনুমতি দেওয়া হবে না।

ধন্যবাদান্তে
অধ্যক্ষ

****ধন্যবাদ******

28/06/2026

বিসমিল্লাহির রহমানির রহিম

নোটিশ

চাইল্ড ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের, সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ( প্লে থেকে ৫ম) শ্রেণি পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের ( গানের ) প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাদের আগামীকাল ২৯/০৬/২০২৬ ইং রোজ:সোমবার সকাল ৯ টায় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অনুষ্ঠান (প্লে-৫ম) ধারাবাহিক ভাবে বিরতিহীন চলবে।
★কোনো প্রতিযোগি অনুপস্থিত থাকলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ধন্যবাদান্তে
অধ্যক্ষ

****ধন্যবাদ******

চাইল্ড ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের ( প্লে শ্রেণি ৫ম শ্রণির)  ১ম সেমিস্টার পরীক্ষা ২০২৬ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। তাই  চ...
18/06/2026

চাইল্ড ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের ( প্লে শ্রেণি ৫ম শ্রণির) ১ম সেমিস্টার পরীক্ষা ২০২৬ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। তাই চাইল্ড ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। পরীক্ষায়(মেধায় ও ছবি আঁকায়) যারা ১ম,২য় ও ৩য় স্থান অর্জন করেছে, তাদের পুরস্কৃত করার কিছু...................

17/06/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে,চাইল্ড ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো:মাহবুব হোসেন স্যারের মেজো ভাই জনাব মোঃ ইমাম হোসেন সাহেব আজ রাত প্রায় ২ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজা সকাল ১০ ঘটিকায় বাড়িমজলিশ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। সবাই উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।
★আজকে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের সকল কার্যক্রম চালু থাকবে।

আদেশক্রমে-
অধ্যক্ষ
চাইল্ড ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুল

Address

Narayanganj

Telephone

+8801728318859

Website

Alerts

Be the first to know and let us send you an email when Child Fair International School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Child Fair International School:

Shortcuts

Share

Category