16/07/2026
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক, অদ্যকার ১৬/০৭/২৬ইং তারিখ 'জুলাই শহীদ দিবস ২০২৬' পালন উপলক্ষে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসা মিলনায়তনে (পুরাতন জিমখানা, নারায়ণগঞ্জ) এক বিশেষ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
শহীদদের এই আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। আল্লাহ তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।
#জুলাই_শহীদ_দিবস #স্মরণসভা #বিশেষ_দোয়া_মাহফিল #কাদেরিয়া_তৈয়্যবিয়া_তাহেরিয়া_মাদরাসা #নারায়ণগঞ্জ
09/07/2026
#আলহামদুলিল্লাহ!!
এসো আলোর সন্ধানে যুব সংগঠন ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী - ২০২৬ইং উপলক্ষে হামদ, নাত ক্বেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান – ২০২৬ইং অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
অপরিসীম আনন্দ ও গর্বের বিষয় যে, আমাদের নারায়ণগঞ্জের জিমখানায় অবস্থিত কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া মাদ্রাসার চারজন মেধাবী শিক্ষার্থী এ প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে বিজয় অর্জন করেছেন। তাঁদের এই গৌরবময় সাফল্য শুধু মাদ্রাসার জন্য নয়; সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং সকল শুভাকাঙ্ক্ষীর জন্যও এক অনন্য গর্ব ও আনন্দের বিষয়।
আমরা বিশ্বাস করি, তাঁদের এই অর্জন ভবিষ্যতে আরও অসংখ্য শিক্ষার্থীকে ইলম অর্জন, উত্তম চরিত্র গঠন এবং দীনের খেদমতে আত্মনিয়োগে অনুপ্রাণিত করবে—ইনশাআল্লাহ।
মহান আল্লাহ তা'আলা সকল কৃতী শিক্ষার্থীর ইলমে নাফে, নেক আমল, উত্তম চরিত্র এবং দীনের খেদমত করার তাওফীক দান করুন। তাঁদের জীবনকে কল্যাণ, বরকত ও সাফল্যে পরিপূর্ণ করে দিন।
আমিন ইয়া রাব্বাল আলামিন 🤲🥀
10/06/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ঐতিহাসিক ও বরকতময় আধ্যাত্মিক সমাবেশের দাওয়াত! 🕋✨
কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা ও খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া (পুরাতন জিমখানা, নারায়ণগঞ্জ)-এর ব্যবস্থাপনায়— কাদেরিয়া তরীকার মহান দিকপাল, যুগশ্রেষ্ঠ ইসলামের মহান সংস্কারক, আওলাদে রাসূল, আল্লামা হাফেজ ক্বারী শাহ সূফি সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ)-এর ৩৪ তম বার্ষিক ওরস মোবারক এবং মরহুম পীরভাই-বোনদের ইছালে ছওয়াব মাহফিল।
🌹 প্রধান আলোচক ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন:
হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক সাহেব (অধ্যক্ষ, কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা)।
📅 তারিখ: ২৭ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, ২৭ জিলহজ্জ ১৪৪৭ হিজরি, শনিবার।
📍 স্থান: খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া ও মাদ্রাসা মিলনায়তন, পুরাতন জিমখানা (ডি.আই.টি মার্কেটের পেছনে), নারায়ণগঞ্জ।
উক্ত নূরানী ওরশ শরীফে দলে দলে যোগদান করে আউলিয়ায়ে কেরামের রূহানী ফয়ুজাত হাছিল করার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
#ওরসমোবারক #কাদেরিয়াতরীকা #ইসলামীমাহফিল #নারায়ণগঞ্জ #সুন্নীমাহফিল
23/05/2026
#আলহামদুলিল্লাহ!! অভিভাবক-অভিভাবকদের মতবিনিময় সভা – ২০২৬ইং।
সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকের এই মতবিনিময় সভা ছিলো পারস্পরিক আস্থা, পরামর্শ ও দায়িত্ববোধের এক সুন্দর মিলনমেলা। 🤝🌸
প্রিয় শিক্ষার্থীদের নৈতিকতা, শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সকল অভিভাবকের আন্তরিক অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।
সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় এগিয়ে যাক আমাদের আগামী প্রজন্ম। 💖🥀
স্থান: কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসা মিলনায়তনে পুরাতন জিমখানা, নারায়ণগঞ্জ।
#মতবিনিময়_সভা_২০২৬
#শিক্ষাই_জাতির_মেরুদণ্ড 📖
06/04/2026
🩸 মানবতার পাঠ মাদরাসা থেকেই শুরু 🩸
আজ আমাদের মাদরাসার ছাত্রদের রক্তের গ্রুপ নির্ণয়ের একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ছাত্ররা শিখছে—কিভাবে মানুষের প্রয়োজনে নিজেকে প্রস্তুত রাখতে হয়।
রক্তের গ্রুপ (🩸) জানা থাকলে জরুরি মুহূর্তে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এবং জীবন রক্ষা করা সহজ হয়।
এটি শুধু একটি মেডিকেল তথ্য নয়, বরং মানবিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ।
আল্লাহ আমাদের সবাইকে মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন, আমিন সুম্মা আমিন।
📌 লোকেশনঃ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসা, পুরাতন জিমখানা, নারায়ণগঞ্জ।