Darussunnah Kamil Madrasah Online Class

Darussunnah Kamil Madrasah Online Class দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার অনলাই?

আজকের দিনটি হোক সুন্দর, নিরাপদ ও আনন্দময়।🌺 শুভ সকাল—সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। 🌺
16/08/2026

আজকের দিনটি হোক সুন্দর, নিরাপদ ও আনন্দময়।
🌺 শুভ সকাল—সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। 🌺

মাদরাসা থেকে ফাজিল ও কামিল শেষ করে ৪৯ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশ পেলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ওযায়েরনোয়াখা...
15/11/2025

মাদরাসা থেকে ফাজিল ও কামিল শেষ করে ৪৯ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশ পেলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ওযায়ের

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সন্তান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ওযায়ের।২০১৮ সালে নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে ফাজিল (স্নাতক) পাস চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপর ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি করা অবস্থায় ২০২১ সালে নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে ২ বছর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) এর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরিরত অবস্থায় বিভিন্ন সময়ে প্রায় দশের অধিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। ২০২৪ সালে উপজেলা ভিত্তিক মাস্টার ট্রেইনার নির্বাচনে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রথম স্থান অর্জন করেন।

আবার বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে তিনি দুইবার এনটিআরসিএ এর অধীনে গৃহীত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যোগ দেননি।

সবশেষ ২০২৫ সালে গৃহীত ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইখতিয়ার।

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!২০২৬ শিক্ষাবর্ষে ইবতেদায়ী শিশু শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণিতে ভর্তি চলছে।
14/11/2025

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
২০২৬ শিক্ষাবর্ষে ইবতেদায়ী শিশু শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণিতে ভর্তি চলছে।

14/11/2025
দারুচ্ছুন্নাহ কামিল (এম,এ) মাদ্রাসা, কাশিপুর,নারায়নগঞ্জ সদর,নারায়নগঞ্জ এর গভর্ণিং বডি গঠন কল্পে নির্বাচনী তফসিল
01/09/2025

দারুচ্ছুন্নাহ কামিল (এম,এ) মাদ্রাসা, কাশিপুর,নারায়নগঞ্জ সদর,নারায়নগঞ্জ এর গভর্ণিং বডি গঠন কল্পে নির্বাচনী তফসিল

বাংলাদেশের প্রতিটি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়গণের প্রতি আন্তরিক ও বিনীত আহ্বান...📌 আপনার আদরের সন্তানকে নিজ প্রতিষ...
16/07/2025

বাংলাদেশের প্রতিটি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়গণের প্রতি আন্তরিক ও বিনীত আহ্বান...

📌 আপনার আদরের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে ভর্তি করুন
আপনি যেই শিক্ষার ধারা জাতিকে দিচ্ছেন, সেটি নিজের ঘরে বাস্তবায়ন করুন। এতে আপনার মাদ্রাসার প্রতি আস্থা ও শ্রদ্ধা বাড়বে বহুগুণ।

📌 সন্তানকে আলিম বানান, যেন সে দ্বীনের খেদমতে এগিয়ে আসে
একজন আলিম সন্তান কেবল পরিবারের নয়, বরং গোটা সমাজের জন্য রহমতস্বরূপ।

📌 দৈনিক অন্তত ২টি আরবি বিষয়ে ক্লাস নিন
শ্রেণিকক্ষে আপনার সরাসরি উপস্থিতি ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়াবে, শিক্ষকদের অনুপ্রাণিত করবে এবং পুরো প্রতিষ্ঠানে জবাবদিহিতার পরিবেশ গড়ে তুলবে।

📌 আপনার শিক্ষক ও কর্মীদের ‘নিজ সন্তান’-এর মতো ভালোবাসুন
যেমনভাবে নিজের সন্তানের জন্য সর্বোচ্চটা চান, তেমনি তাদের প্রতিও আন্তরিকতা দেখান—দেখবেন, তারা নিজেরাও আপনাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসবে।

📌 মূল কিতাব পাঠদানে অগ্রাধিকার দিন
মৌলিক বইয়ের শিক্ষা ছাড়া প্রকৃত আলিম গড়ে ওঠে না। অতএব, হেফজ, নাহু, সরফ, বালাগাহ, ফিকহ—প্রতিটি কিতাব যেন যথাযথভাবে পড়ানো হয়, তা নিশ্চিত করুন।

📌 শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা দিন
পর্যাপ্ত বেতন, সম্মান, ছুটি ও প্রশিক্ষণের সুযোগ দিলে শিক্ষকরা মনপ্রাণ দিয়ে প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করবেন। তাঁদের আন্তরিকতা ও নিষ্ঠা তখন চোখে পড়ার মতো হয়ে উঠবে।

📌 গ্রুপিং ও দলে দলে বিভাজনের রাজনীতি থেকে বিরত থাকুন
দ্বীনি প্রতিষ্ঠান বিভেদের নয়, ঐক্যের স্থান। শিক্ষক-কর্মীদের মাঝে বিভেদ তৈরি না করে, পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলুন।

---

পরিশেষে বলব:

> “নেতৃত্ব মানেই দায়িত্ব। আর দায়িত্বের প্রকৃত সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন নিজেরাই সে আদর্শ পালন করি যা আমরা অন্যদের শেখাতে চাই।”

আসুন, আমরাও আমাদের সন্তান, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সেই রোল মডেল হই।

Address

Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darussunnah Kamil Madrasah Online Class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darussunnah Kamil Madrasah Online Class:

Shortcuts

Share