Tanzimul Ummah Pre-hifz Madrasah NB

Tanzimul Ummah Pre-hifz Madrasah NB An educational mission

তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখা,  প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের রমাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত""""...
08/04/2023

তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখা, প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের রমাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
"""""""""""""""""""""""""""""""""""""
আজ ৮ এপ্রিল শনিবার এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখা, প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের "মাহে রমাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল"
এবং হুসনে সওত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর প্রায় ১:৩০ মি. পর্যন্ত চলা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ রমজানের গুরুত্ব ও ফযিলত এবং রমজানে করণীয়-বর্জনীয় বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও অর্থনীতিবিদ সাইফুদ্দিন সিকদার। সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল কবির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে তানযীমুল উম্মাহ গার্লস শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মনজুরুর রহমান কুরাইশি, তানযীমুল উম্মাহ ক্যাডেট শাখার প্রিন্সিপাল শোয়াইব হোসাইন, তানযীমুল উম্মাহ হিফয চিটাগাংরোড শাখার প্রিন্সিপাল মনির হোসাইন হেলালি। এছাড়াও অতিথি হিসেবে আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রধান অতিথিসহ অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন শাখা প্রধান হাবিবুর রহমান। সহকারী শাখা প্রধান আল আমিনের পরিচালনায় এবং সাংস্কৃতিক শিক্ষক খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামটি তানযীমুল উম্মাহর শিশু শিল্পীদের মনোজ্ঞ বিভিন্ন পরিবেশনায় মুখরিত ছিলো। অতিথিগণ রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন: রমজান কোরআন নাযিলের মাস। তাই কোরআনের সেবক হওয়া, কোরআনের হাফিজ হওয়া, কোরআনের কর্মী হওয়াই হোক আমাদের মূল লক্ষ। পরিশেষে দোয়া-মুনাজাত এবং সবার মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

11/03/2023
তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখা,  প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন :::::::::...
08/03/2023

তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখা, প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

গতকাল ৭ মার্চ মঙ্গলবার বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখা, প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা'২৩। সকাল ৯:৩০ মি. থেকে শুরু হয়ে বিকাল ২:৩০ মি. পর্যন্ত চলা প্রতিযোগিতা অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা কুরআন তিলাওয়াত, ইসলামী গান, ছড়া আবৃত্তি, রং-তুলি, ইংরেজী ও আরবী শব্দার্থ মুখস্তকরণসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। শাখা সহকারী মো: আল- আমিন ও সাংস্কৃতিক শিক্ষক খাইরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শাখা প্রধান মো: হাবিবুর রহমান এবং তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার সাংস্কৃতিক শিক্ষক মো: সুমন মিয়া। এছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণও উপস্থিত ছিলেন। এর আগে ৪ মার্চ থেকে শুরু হওয়া সাংস্কৃতিক ও ক্রীড়া দশকের একটি অংশ সফলতার সাথে সমাপ্ত হলো। মাদরাসা মিলনায়তনে পবিত্র কোরআনের তিলাওয়াত ও ইসলামী গানের মাধ্যমে শুরু হওয়া প্রতিযোগিতায় প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো।

তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখা, প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক দশকের উদ্বোধন অনুষ্ঠ...
05/03/2023

তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখা, প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক দশকের উদ্বোধন অনুষ্ঠিত
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
আজ ৪ মার্চ শনিবার থেকে শুরু হলো তানযীমুল উম্মাহ মাদরাসা, নারায়ণগঞ্জশাখা, প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক দশক '২৩। আজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর সম্মানিত ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল, কবির হোসাইন ; গার্লস শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মানজুরুর রহমান কুরাই‌শি, চিটাগাংরোড শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মনির হোসাইন হেলালি, যাত্রাবাড়ি শাখার প্রিন্সিপাল মাসউদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের শাখা প্রধান মো: হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন শাখা সহকারী মো: আল- আমিন। আহবায়ক ছিলেন সাংস্কৃতিক শিক্ষক খাইরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিগন সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার প্রয়োজনীয়তার পাশাপাশি অপসংস্কৃতি থেকে নতুন প্রজন্মকে রক্ষার ব্যবস্থাপনা করার প্রতি শিক্ষক ও অভিভাবকদের উৎসাহিত করেন।

Address

Housing, Siddhirganj
Narayanganj
1400

Telephone

+8801957572799

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanzimul Ummah Pre-hifz Madrasah NB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tanzimul Ummah Pre-hifz Madrasah NB:

Shortcuts

Share

Category