Dhakeshwari Mills School & College SSC 98 Batch

Dhakeshwari Mills School & College SSC 98 Batch Miss you guys 1998 batch mates,

Prodip Mondol অনেকদিন পর স্কুল জীবনের বন্ধুর সাথে দেখা তার কর্মস্থলে,,,,
25/03/2026

Prodip Mondol অনেকদিন পর স্কুল জীবনের বন্ধুর সাথে দেখা তার কর্মস্থলে,,,,

06/01/2026
শোক বার্তা,জীবন ক্ষণস্থায়ী,ঢাকেশ্বরী মিলস উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের ছাত্র জনাব মোঃ আব্দুল মান্নান আজ ভোরে হৃদরোগে আক্...
27/10/2025

শোক বার্তা,
জীবন ক্ষণস্থায়ী,
ঢাকেশ্বরী মিলস উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের ছাত্র জনাব মোঃ আব্দুল মান্নান আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জিম্মায় চলে গেছেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করি, আল্লাহ সুবহানাতায়ালা যেন মরহুমের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের উঁচু মকাম দান করেন,
আমিন🤲🤲🤲,

২০২৫ প্রায় শেষ! এখন সময় আরও বুদ্ধিমানের মতো কাজ করার, AI দিয়ে! 🔥1. ChatGPT.com – যেকোনো প্রশ্ন করুন2. Busuu.com – ইংরেজি...
21/10/2025

২০২৫ প্রায় শেষ! এখন সময় আরও বুদ্ধিমানের মতো কাজ করার, AI দিয়ে! 🔥

1. ChatGPT.com – যেকোনো প্রশ্ন করুন
2. Busuu.com – ইংরেজি শিখুন
3. Krea.ai – লোগো তৈরি করুন
4. ElevenLabs.io – নিজের ভয়েস ক্লোন করুন
5. Gamma.app – সুন্দর ডকুমেন্ট ডিজাইন করুন
6. Suno.ai – গান বানান
7. Runway.ml – ভিডিও এডিট করুন
8. Relume.io – ওয়েবসাইট ডিজাইন করুন
9. Descript.com – অডিও এডিট করুন
10. Fliki.ai – ভয়েসওভার দিন
11. Tome.app – প্রেজেন্টেশন বানান
12. Perplexity.ai – রিসার্চ করুন
13. PicWish.com – ছবি এডিট করুন
14. RecCloud.com – ভয়েস পরিবর্তন করুন
15. Pika.art – AI দিয়ে ভিডিও তৈরি করুন

A conversational AI system that listens, learns, and challenges

বাংলাদেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো। সর্বশেষ প্রত...
04/08/2025

বাংলাদেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এইচএসসি পাস শিক্ষার্থীদের গড় জ্ঞান আন্তর্জাতিক মানদণ্ডে মাত্র সপ্তম শ্রেণির সমতুল্য।

বিশ্বব্যাংকের তথ্যে বলা হয়েছে, ১৮ বছর বয়সে একজন শিক্ষার্থীর অন্তত ১১ বছরের সমমানের শিক্ষাগত দক্ষতা থাকা উচিত। অথচ বাংলাদেশে এ মান নেমে এসেছে মাত্র ৬.৫ বছরে যা প্রায় ৪.৫ বছরের ঘাটতি নির্দেশ করে।

আন্তর্জাতিক পরীক্ষায় বাংলাদেশের গড় স্কোর ৩৬৮, যেখানে ৩০০ হলো ‘ন্যূনতম’ এবং ৬২৫ ‘উন্নত’ অর্জনের সূচক। এর মানে অধিকাংশ শিক্ষার্থী মৌলিক পাঠ, গণিত ও বিশ্লেষণ ক্ষমতায় পিছিয়ে আছে।
# Collected

আমার এক শিক্ষক কোনদিন কারো গায়ে হাত তুলতেন না। সেই তিনিই একবার মেজাজ হারিয়ে একজন ছাত্রকে চড় মেরে ফেলেছিলেন। স্কুল ছুটির ...
24/06/2024

আমার এক শিক্ষক কোনদিন কারো গায়ে হাত তুলতেন না। সেই তিনিই একবার মেজাজ হারিয়ে একজন ছাত্রকে চড় মেরে ফেলেছিলেন। স্কুল ছুটির পর নিজে সেই ছাত্রকে নিয়ে গিয়ে দোকান থেকে মিষ্টি কিনে খাইয়েছিলেন।

মনে পড়ছে আর ও একজনের কথা। যার বাড়িতে সবসময় কয়েকটা বাড়তি ছাতা থাকতো। বৃষ্টির দিনে টিউশন পড়তে আসা ছাত্রছাত্রীদের জনে জনে জিজ্ঞাসা করতেন ছাতা আছে কিনা। না থাকলে দিয়ে বলতেন “জানি তোদের ভিজতে অনেক ভালো লাগে, কিন্তু এই সময়টা ভালো না। ভিজিস না। ছাতাটা নিয়ে যা। সামনের দিন নিয়ে আসিস।“

মফঃস্বলের এক অতি প্রবীণ শিক্ষককে তাঁর রোগশয্যায় ‘কি করতে ইচ্ছে করছে’ জিগ্যেস করায় প্রিয় ছাত্রের নাম করে বলেছিলেন, ওকে খুব দেখতে ইচ্ছে করছে।

স্কুলের সাথে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়া ছাত্রীর মাথার কাছে বসে রাত জেগেছিলেন যে স্যার কিম্বা স্কুলের মাঠে খেলতে গিয়ে চোট পাওয়া ছাত্রকে নিয়ে হাসপাতালে দৌড়ে ছিলেন যে স্যার, তাঁদের তখন আলাদা আলাদা নাম ছিল হয়ত কিন্তু আজ এতগুলো বছর পেরিয়ে এসে মনে হয় তাঁদের একটাই পরিচয় ছিল – ‘শিক্ষক’ । তাঁরা বাংলা-ইতিহাস-ভূগোল-অঙ্ক-বিজ্ঞানের বাইরেও কি যেন একটা শিখিয়েছিলেন, সিলেবাসে যার হদিশ মেলেনি কোনদিন।

বিশ্বাস করুন, সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের অনেক অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্যেও বুঝতে দেননি এটা তাঁদের জীবিকা। ছাত্রের কাছে হেরে গিয়ে যে শিক্ষক আনন্দে কেঁদে ফেলেন, কিম্বা ছাত্রকে শাস্তি দিয়ে যে শিক্ষক নিজেই কষ্ট পান, শিক্ষকতা শুধুই তাঁর জীবিকা হতে পারেনা।

এত বছরে সিলেবাসের মধ্যের আর সিলেবাসের বাইরের যা কিছু শিখেছি যতজনের কাছ থেকে, তাঁদের সকলকে আমার সালাম। যা কিছু শিখতে পারিনি তার দায় পুরোটাই আমার। তার জন্য যা শাস্তি প্রাপ্য, মাথা পেতে নিতে রাজি আছি। শুধু একটাই অনুরোধ ---- বহুদিন আগে যে ছাতাটা দিয়েছিলেন সেটা ফেরত দিতে বলবেন না। আপনাদের দেওয়া ওই ছাতাটার আজও বড্ড দরকার – সময়ে এবং অসময়ে। শুধু ওই ছাতার আশ্রয় পেতেই সারাজীবন আপনাদের ছাত্র হয়ে থাকব।
Copied.

আমাদের বন্ধু জামান আল্লাহ সুবাহানাতায়ালার  ডাকে সাড়া দিয়ে চলে গেছে,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সু...
10/11/2023

আমাদের বন্ধু জামান আল্লাহ সুবাহানাতায়ালার ডাকে সাড়া দিয়ে চলে গেছে,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ সুবহানাতায়ালা জান্নাতের উঁচু মকাম দান করুক,
আমিন।

আজ বিশ্ব শিক্ষক দিবস। সকল সম্মানিত শিক্ষকদের প্রতি রইল অজস্র সালাম।
05/10/2023

আজ বিশ্ব শিক্ষক দিবস।
সকল সম্মানিত শিক্ষকদের প্রতি রইল অজস্র সালাম।

01/09/2023

আসসালামু আলাইকুম,
জুম্মা মোবারক।
বন্ধুরা তোমরা অনেকেই অবগত আছো আমাদের বন্ধু হানিফ শেখ গত সপ্তাহে বুধবার গাড়ি দুর্ঘটনায় তার একটি পা কেটে ফেলতে হয়েছে। পরশু অপারেশন হওয়ার পর আই সি ইউ তে একদিন ছিল। এখন সাধারণ বেডে আছে। ওর প্রতিদিন অনেক টাকার ঔষধ লাগতেছে।যাও ওর পক্ষে খুবই কষ্টসাধ্য। আমরা অল্প কয়েকজন বন্ধু মিলে সামান্য কিছু পরিমাণ সাহায্য করতে পেরেছি আলহামদুলিল্লাহ যেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল, ওর আর্থিক অবস্থা মোটেও ভালো না।একবার ভেবে দেখো ওর মতো আমাদের যে কারোর এমন অবস্থা হতে পারে, আমরা বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে না দাঁড়াই তাহলে বন্ধু হয়ে লাভ কি!!
সবার কাছে বিনীত অনুরোধ যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবে।
অপারেশন পরবর্তী ওর ভবিষ্যৎ নিয়ে আমাদেরই চিন্তা করতে হবে। সবাইকে আল্লাহ সুবহানাতায়ালা নেক হায়াত দিক সবাই সুস্থ থাকো ভালো থাকো এই দোয়া করি।
আল্লাহ হাফেজ।
বন্ধু হানিফের বিকাশ নাম্বার :+8801932917015

27/10/2022

শিক্ষক দিবসে সকল শ্রদ্ধেয় শিক্ষকদের সশ্রদ্ধ সালাম।

05/05/2022

আসসালামু আলাইকুম,
বন্ধুরা আগামী বছর আমাদের 98 ব্যাচের রজতজয়ন্তী হবে,এই উপলক্ষে আমরা বড় কোন প্রোগ্রাম আয়োজন করতে পারি এখনই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত,,,

Address

Narayanganj

Telephone

+8801795555560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhakeshwari Mills School & College SSC 98 Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dhakeshwari Mills School & College SSC 98 Batch:

Shortcuts

Share

Category