শামসুজ্জোহা এম.বি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিবার

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • শামসুজ্জোহা এম.বি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিবার

শামসুজ্জোহা এম.বি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিবার One of the purposes of opening this page is to bring together students from all batches of this institution and to make any improvement in the area.

I hope everyone will be by our side. Thank you all.

10/07/2025
গত বছরের আগস্ট  মাসের স্মৃতি। ছোট বড় সবাইকে নিয়ে নৌ ভ্রমনের স্মৃতিটা এখনো টাটকা। ইচ্ছেতো হয় প্রতিবছরই এমন কিছুনা কিছু আন...
14/08/2021

গত বছরের আগস্ট মাসের স্মৃতি।
ছোট বড় সবাইকে নিয়ে নৌ ভ্রমনের স্মৃতিটা এখনো টাটকা।
ইচ্ছেতো হয় প্রতিবছরই এমন কিছুনা কিছু আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করি। তবে এইসকল আনন্দ ভ্রমন বা বিশেষ বিশেষ দিবসে প্রোগ্রাম আয়োজন করার জন্য অবশ্যই একটা সাংগঠনিক কমিটির প্রয়োজন হয়। কারন অল্প কয়েকজন মানুষ বারবার নিজ উদ্যোগে এরকম কিছু আয়োজন করবে তা কিন্তু নয়।

এখনই আদর্শ সময় আমাদের সাবেকদের নিয়ে একটি প্রাক্তন ছাত্র-পরিষদ টাইপের কমিটি গঠন করার।

তাই জরুরী ভিত্তিতে একটা অস্থায়ী কমিটি গঠন করে আমাদের কার্যক্রম পরিচালনা করা দরকার। প্রায় সব বিদ্যালয়েরই সাবেকদের সাংগঠনিক কমিটি আছে। আমরা পিছিয়ে থাকবো কেনো।

তাই সময় এখন কমিটি গঠনের। আমাদেরও কমিটি চাই।

Beautifully decorated playground
15/01/2021

Beautifully decorated playground

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় Saiful Alam স্যারকে সাবেক শিক্ষার্থীদের  পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছ...
18/10/2020

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় Saiful Alam স্যারকে সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বরখাস্ত হওয়া প্রধান শিক্ষকের স্থানে ভারপ্রাপ্ত হিসেবে আপনার দায়িত্ব প্রাপ্তিতে জন-সাধারণের মধ্যে আপনার পক্ষে বিপক্ষে যেসব মতামত রয়েছে আশা রাখি আপনি আপনার কর্মদক্ষতার মাধ্যমে তা নিজের অনূকূলে নিয়ে আসবেন।

আমাদের এই প্রিয় বিদ্যালয়ে স্থানীয় একজনকে প্রধান শিক্ষিক হিসেবে পাওয়া ভালো বিষয় হবে। তাই প্রত্যাশা রাখি আপনি আপনাকে বিতর্কিত না করে যথাযথভাবে দায়িত্ব পালন করবেন এবং বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখে নিজেকে এই পদের স্থায়ী হিসেবে উপযুক্ত প্রমানের মাধ্যমে স্থায়ী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করবেন।

আমরা চাই বিগত কয়েকমাসে ঘটে যাওয়া ঘটনাবলী বিদ্যালয়ের ইতিহাসের কালো দিন না হয়ে নতুন দিনের শুভ সূচনা হিসেবে ইতিহাসে ঠাই পাক।

জেনে রাখার মতো একটি জিনিস তাই পড়ে দেখতে পারেন। আমরা জানি- "এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা" ।  গ্যাস দিয়ে...
23/09/2020

জেনে রাখার মতো একটি জিনিস তাই পড়ে দেখতে পারেন।

আমরা জানি- "এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা" ।
গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে রাখাকে Slack Filling বলে। আর ভিতরে নাইট্রোজেন গ্যাস দেয়া হয় দুইটি কারনে-
১. বাইরের প্রেশারে যেন চিপস না ভেঙে যায়।
২. নাইট্রোজেন গ্যাস চিপ্স কে দীর্ঘদিন মচমচা রাখে।
আসুন এবার স্বাদের জিনিসে বিস্বাদের গল্প শুনাই।।
বাচ্চারা কান্দে, তাই তার হাতে চিপস দিলেন। বাচ্চা ঠান্ডা।। কিন্তু এইটা যে বাচ্চার ভবিষ্যত শেষ করে দিলেন । সেটা থেকে যায় অজানায়। ১৯৯০ সালের দিকে বাংলাদেশে প্রথম আলুর চিপস বানানো শুরু করে।। মাত্র ৩০ বছরের ইতিহাসে এই আলুর চিপস বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে।। যদিও আমেরিকা আলু চিপস আবিষ্কৃত হয় ১৮৫৩ সালে এক্সিডেন্টাল ভাবে। আসেন জেনে নেই - এই চিপস কিভাবে সব পাল্টাই দিলো।। বাংলাদেশের ৩০ বছরের উপরে ৩০% মানুষের উচ্চ রক্তচাপ আছে।। আর ৫০ বছরের উপরে প্রায় ৬৫% মানুষের উচ্চ রক্তচাপ আছে। এই হিসেবে বাংলাদেশে কয়েক কোটি প্রেশারের রোগী আছে।। যদিও ডায়াগনোসিস হয় বা হইছে ১০% এর কম।। এতো প্রেশার কই থেকে আসল দেশে।। আর এতো অল্প বয়সে প্রেশারে কেমনে ধরে।। আমরা জানি চিপসের প্রতি এক আউন্সে সোডিয়াম থাকে প্রায় ২০০ মিলিগ্রাম। তাও ভালো আয়ন পিউর সোডিয়াম ক্লোরাইড না।। মনোসোডিয়াম গ্লুটামেট, বা টেস্টিং সল্ট।। খাইতে খুব মজা লাগে।। কিন্তু প্রতিদিন উচ্চ ডোজে শরীরে লবণ প্রবেশ করছে।। এই লবন জীবনের শুরু থেকেই আপনার Renin Angiotensin system কে উত্তেজনার সিগনাল দিয়ে যায়।। সে তখন Aldoesterone সাথে পাল্লা দিয়া শরীরের ফ্লুইড ভলিউম বাড়িয়ে রাখে।। সাথে সাথে Hyperosmolarity এর জন্য ADH release হতে থাকে।। শুরু হয়ে যায় অল্প বয়সেই হাই প্রেশার।। চিপস এ যেহেতু হাই ক্যালরি আলু কার্বোহাইড্রেট থাকে।। তাই তারা শরীরে সহজেই জমা হতে পারে। সেই জমার ফলে খুব দ্রুত ওজন বাড়তে থাকে।। সাথে বাড়ে চর্বিও।। সেই চর্বি জমা হয় রক্তনালীতে। রক্তনালী হার্টে বন্ধ হলে হার্ট এটাক।। আর ব্রেইনে বন্ধ হলে স্ট্রোক অবধারিত (Ischemic stroke).. আর আগেই সৃষ্ট হাই প্রেশারে রক্তনালী ছিড়ে যেতে পারে। তাতে হবে Hemorrhagic stroke... হাই ক্যালরি influence এ বার বার ইনসুলিনের বেটা সেল ধ্বংসের পায়তারাও চলে পাশাপাশি।। এক সময় ধরা পড়ে ডায়াবেটিস।। এছাড়াও মনোসোডিয়াম গ্লুটামেট শরীরে ক্যান্সার তৈরির রিস্ক ফ্যাক্টর।।। তাহলে হিসাব করে দেখুন - "একটা শিশুর জীবন শুরুর সাথে সাথে চিপস দেয়ার নাম করে শরীরে হাই প্রেশার, ডায়াবেটিস, স্থূলতা, ক্যান্সার ইত্যাদির বীজ বপন করে দিচ্ছেন"।
সবসময় রোগীদের বলি বাচ্চাদের চিপস খাওয়াবেন না। কিন্তু বাসায় গিয়ে দেখি আত্নীয় স্বজনের কেউ না কেউ বাসায় চিপস নিয়ে আসছে আমার মেয়েদের জন্য। একান্তই যদি কিছু নিতেই হয় তাহলে স্বাস্থ্যকর অথবা প্রয়োজনীয় কিছু নিন। স্কুল পড়ুয়া বাবুদের জন্য বই নিতে পারেন, খেলনা নিতে পারেন অথবা অন্য কোন ফ্রুটস নিতে পারেন।

ডাক্তার জাহাঙ্গীর কবিরের টাইমলাইন থেকে ডা: ইকবাল হাছানের খুবই গুরুত্বপূর্ন এই লিখাটি সংগ্রহীত।

Address

Tribeni (Haji Saheber Mor), Minarbari, Bandar
Narayanganj
1410

Alerts

Be the first to know and let us send you an email when শামসুজ্জোহা এম.বি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category