27/12/2025
লায়ন মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া স্কলারস স্কুলের বার্ষিক ফলাফল বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, লায়ন মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া ও প্রধান শিক্ষক ফারহানা আফরোজ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং তাদের সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।
এই আয়োজনে প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি শতভাগ উপস্থিতি নিশ্চিতকারী শিক্ষার্থীদের মেডেল প্রদান করা হয়। এছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক শাখার সেরা শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করে তাদের মেধা, পরিশ্রম ও সাফল্যের যথাযথ স্বীকৃতি জানানো হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের মাঝে আনন্দ ও অনুপ্রেরণার আবহ সৃষ্টি করেছিল।