Taj Mahtabᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ

Taj Mahtabᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ Professional Digital Marketer & WordPress Site Developer.

06/01/2021

সময়ের আবর্তনে নিজেকেও যখন মনে হয়
পৃথিবীর মতো ভারবাহী ক্লান্ত!
তখন সামান্য সময়ের জন্য হলেও নিজের ফেলা আসা দিনের স্মৃতিময় প্রাঙ্গণে বিচরণের স্বপ্নবিলাস চকিতে উঁকি মারে মনোজগতে।

সেখানে দিনের বেলায় সূর্য ওঠে,
রাতের বেলায় চন্দ্র,
শীতে শরতে বর্ষায় কত তার আলো-আধাঁরী।আকাশ যেমন হারায় না কোনকিছু,
মানুষও তেমনি হারায় না তার ফেলে আসা জীবনের আনন্দ-বেদনার স্মৃতিগুলো।

স্মৃতির পাতায় ময়লা জমলেও অস্পষ্ট হয়,
কিন্তু একেবারে মুছে যায় না তার অক্ষরগুলো,
তাই কখনো কোন অবকাশ মুহুর্তে নিভৃতচারী মানুষ অন্তরলোকে খুঁজে ফেরে হারানো সুখের ধূসর, আবছা স্মৃতিসম্ভার।

নিষ্পেষিত মানবাত্মা যেন ক্ষনিকের জন্য তৃপ্তি খুঁজে ফেরে আপন অন্তরের গহীনে-
যেখানে অনাদরে, অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সঞ্চিত স্মৃতিরাশি।
বহমান জীবনের দিনলিপি গড়ে ওঠে প্রত্যাশা ও প্রাপ্তির যোগ বিয়োগে।

আমাদের বর্তমান তাই জটিল হিসেব নিকেশের সুতায় বাঁধা।
শৃঙ্খলিত জীবনের পথ পেরোতে গিয়ে আমিও কবে, কখন নির্বাসিত করেছি সহজ সুখের উপকরণগুলোকে!


অলিখিত চুক্তির মতই নিয়মের শৃঙ্খলে দায়বদ্ধ হয়ে টেনে নিয়ে যেতে হচ্ছে প্রতিদিন।

Address

Narayanganj, Dhaka
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Taj Mahtabᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category