08/11/2023
ফিলিস্তিনিদের বিজয় কামনায় মুরুব্বী আলেমদের নিয়ে সিরাজুল উলুম মাদ্রাসায় দোআ মাহফিল অনুষ্ঠিত।
উক্ত দোয়া মাহফিলে উলামায়ে কেরামের মাঝে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের ঐতিহাসিক ডিআইটি মসজিদের খতীব ও হাজিপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আওয়াল, বেফাকের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা ও দেওভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, কাশীপুর মাদ্রাসার শায়খুল হাদীস মুফতী আব্দুস সবুর কাসেমী, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আহমদ আলী, ইমাম সমাজ ফতুল্লা থানা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী, দেওভোগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইসমাঈল হোসাইন, কুমুদিনী কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, কাশীপুর মাদ্রাসার মুহাদ্দিস মুফতী আব্দুল কাইয়ুম সিদ্দিকী, বন্দর থানা উলামা পরিষদের সেক্রেটারি হাফেজ কবির হোসাইন, বায়তুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, বাগে জান্নাত মাদ্রাসার মুহাদ্দিস মুফতী সিফাতুল্লাহ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদের ইমাম ও খতীব, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও শিক্ষক এবং এলাকার বিশিষ্ট মুরুব্বী ও দ্বীনদার ব্যক্তিবর্গ।
৭ নভেম্বর ২০২৩ইং মঙ্গলবার, বাদ মাগরিব, সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ফিলিস্তিনে মুসলমানদের বিজয়, মাদ্রাসার সভাপতি ডাঃ মোসাদ্দেক এর সুস্থতা ও প্রধান উপদেষ্টা তালাওয়াত হুসাইন শাহীন এর আম্মার সুস্থতা কামনা এবং মরহুম আহনাফ আকিফের মাগফিরাত সহ মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বুজুর্গ আলেম ও দ্বীনদার মুরুব্বীদের নিয়ে মাদ্রাসা মিলনায়তনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি ইলিয়াস আহমদ এর সভাপতিত্বে ও মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ এর পরিচালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান অতিথি মাদ্রাসার প্রধান উপদেষ্টা জনাব তালাওয়াত হুসাইন শাহীন, অতিথি- মাদ্রাসা পরিচালনা কমিটির জয়েন্ট সেক্রেটারি খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, সদস্য ও সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক জনাব মুহাম্মদ শাহ আলম, সদস্য জনাব মুহাম্মদ আবুল কালাম, সানাউল্লাহ মেম্বার, আদর্শনগর পঞ্চায়েত কমিটির সভাপতি রিপন দপ্তরী, সেক্রেটারি মহিউদ্দিন আহমদ, প্রমুখ।