Civil Job care and DUET admission preparation

Civil Job care and DUET admission preparation

Share

civil engineer job and DUET admission preparation, offline and online

18/03/2026

Soil Test নিয়ে বিস্তারিত আলোচনা :

খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা:
✅ N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
✅ N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
✅ N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
✅ N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
✅ N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
✅ N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
👉 Reff.......BNBC, Soil & Foundation

📢 কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে❓
✅ ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
✅ ৩-৫ কাঠার জন্য ৫টি।
✅ ৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
👉 Reff..BUET, TESTING OF MATERIALS AND SERVICES.

Soil Test কি❓
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

Soil Test কেন করা হয়❓
ভূনিন্মস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।

তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Light Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।

মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

Soil Test কিভাবে করা হয়❓
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা (N) কাউন্ট করা হয়।

প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
⏩ N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার⏪

Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি❓
✅ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
✅ প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
✅ N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
⏩ মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম ⏪

Soil Test কাদের দিয়ে করাবেন❓
✅ যাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং
✅ অভিজ্ঞতা সম্পন্ন সয়েল প্রকৌশলী রয়েছে।

কোম্পানি ভেদে প্রতিটি বোরহোলের জন্য ৬ থেকে ২০ হাজার পর্যন্ত নেওয়া হয়, তবে কেউ যদি মাত্র ৬ হাজার টাকায় করে দেওয়ার প্রস্তাব দেয় তবে বুঝতে হবে আপনি তার কাছ থেকে কখনোই প্রকৃত রিপোর্ট পাবেন না।
জেনে রাখুন BUET থেকে টেস্ট করালে শুধু মাত্র একটি বোরহোলের জন্য খরচ পরবে ৭০-৮০ হাজার টাকা, যেখানে Physical & Index Properties, Compaction and Density Tests, Direct Shear Tests, Triaxle Shear Tests, Strength and Deformation Characteristics, Permeability and Seepage Characteristics ইত্যাদি টেস্ট সমূহ করতে ৮-২০ হাজার টাকা চলে যাবে।

Civil Job care and DUET admission preparation civil engineer job and DUET admission preparation, offline and online

18/06/2025

SPT টেস্ট ও বিয়ারিং ক্যাপাসিটি নির্নয় বিস্তারিতঃ

Standard Pe*******on Test (SPT) কি?

গতিশীল অথবা স্থীর লোড প্রয়োগের মাধ্যমে মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ করতে যে পরীক্ষা করা হয় তাকে Pe*******on Test বলে। সাধারণত বালি মাটির
ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য যে পরীক্ষা করা হয় তাকে Standard Pe*******on Test (আদর্শ পেনিট্রেশন পরীক্ষা) বলে।

কেন করা হয় ??
===========
মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ এবং বালি মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য Standard Pe*******on Test করা হয়।

Standard Pe*******on Test পদ্ধতি
=========================
এ পরীক্ষার জন্য পেনিট্রোমিটার নামক স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহক ব্যবহার করা হয়। একটি 50 mm বাহিরের এবং 35 mm
ভিতরের ব্যাস বিশিষ্ট ফাঁপা স্টীল পাইপকে স্পিলিট ব্যারেল বা স্পিলিট স্পুন নমুনা সংগ্রাহক হিসেবে ব্যবহার করা হয়। এর দৈর্ঘ্য 60 cm এর কম নয়।
প্রথমে মাটিতে 55 mm থেকে 150 mm ব্যাস বিশিষ্ট একটি গর্ত করা হয় এবং ড্রিল রডের সাথে স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহকটি যুক্ত করে গর্তের নিচের প্রান্তে স্থাপন করা
হয়। তারপর 65 kg ওজনের হাতুড়ি দিয়ে আঘাত করে নমুনা সংগ্রাহকটিকে মাটির অভ্যন্তরে কমপক্ষে 60 cm প্রবেশ করানো হয়। হাতুড়িকে 75 cm উপর হতে মিনিটে 30
বার হয়। প্রথম 15 cm প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয় না। বাকি 30 cm প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয়। এ 30 cm প্রবেশ করাতে আঘাতের
সংখ্যাকে পেনিট্রেশন রেজিস্ট্যান্স (Pe*******on Resistance) বলে। একে N দ্বারা প্রকাশ করা হয়।

SPT value এর Correction করার কারণঃ
===========================
সূক্ষ্ম বালি বা পলিযুক্ত বালি মাটি পানি তলের নিচে অবস্থিত হলে Pe*******on Resistance বেশি পাওয়া যায়। টারজাগী এবং
পেক বলেছেন, যদি Pe*******on Resistance এর মান 15 এর বেশি হয় তবে নিম্নের সূত্রের সাহায্যে একটি সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স এর মান নির্ণয় করা হয়।
সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স, Ne = 15+½(N-15)

SPT থেকে বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয়ঃ
=======================

এস.পি.টি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেষ্ট থেকে মাটির বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা যায়।

’s সুত্র:

ফুটিং এর চওড়া চার ফুট বা এর চেয়ে কম হলে
Qa = (N/4) *K

ফুটিং এর চওড়া চার ফুটের বেশি হলে
Qa = (N/6)[(B+1)/B]2*K

’ সুত্র:

চওড়া চার ফুটের কম হলে
Qa = (N/2.5) * K

ফুটিং এর চওড়া চার ফুটের বেশি হলে
Qa = (N/4)[(B+1)/B]2* K
Qa: এলাওয়াবল বিয়ারিং ক্যাপাসিটি (কিলো পাউন্ড / স্কয়ারফুট )[ kips/ft2]
N: ফুটিং এর তলার এস.পি.টি সংখ্যা
B: ফুটিং এর চওড়া (ফুট হিসাবে)
K = 1 + 0.33(D/B) ≤1.33
D: মাটির উপরিভাগ থেকে ফুটিং এর তলার দুরত্ব বা গভীরতা (ফুট হিসাবে)

উদাহরণ-০১: এস.পি.টি নম্বর ১০, ফুটিং এর চওড়া তিন ফুট এবং ফুটিং এর তলা মাটির উপরিভাগ থেকে দুই ফুট নিচে আছে। তাহলে বিয়ারিং কত ?
উত্তর:
Meryerhof's অনুসারে
K = 1+0.33(D/B) = 1+0.33*(2/3) = 1.22
Qa = (N/4) * K = (10 /4) *1.22 = 3.05 kips/ft2
Bowles’ অনুসারে:
Qa = (N/2.5) * K = (10 /2.5) *1.22 = 4.88 kips/ft2
এখান থেকে নিরাপত্তার স্বার্থে কমটা নেয়াই ভাল, সুতরাং ক্যাপাসিটি 3.05 kips/ft2

উদাহরণ-০২: এস.পি.টি নম্বর ২০, ফুটিং এর চওড়া আট ফুট এবং ফুটিং এর তলা মাটির উপরিভাগ থেকে চার ফুট নিচে আছে। তাহলে বিয়ারিং কত ?
Meryerhof's অনুসারে
K = 1+0.33(D/B) = 1+0.33*(4/8) = 1.17
Qa = (N/6)[(B+1)/B]^2 * K = (20/6)[(8+1)/8]^2 *1.17 = 4.94 kips/ft2
Bowles’ অনুসারে:
Qa = (N/4)[(B+1)/B]^2 * K = (20/4)[(8+1)/8]^2 *1.17 = 7.40 kips/ft

এখান থেকে নিরাপত্তার স্বার্থে কমটা নেয়াই ভাল, সুতরাং ক্যাপাসিটি 4.94 kips/ft2

04/06/2025

🏗️ Soil Test কি, কেন ও কিভাবে করা হয়?
N value ও টেস্টের সময় সর্তকতা এবং বোর হোল সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচন ||
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

🏠 ভূনিন্মস্থ মাটির নিরাপদ #ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়।সঠিক ফাউন্ডেশন ডিজাইন এবং সঠিক ব্যয় বা খরচ নির্ধারণে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) অত্যাবশ্যক।এখানে জেনে রাখা দরকার যে, নির্মাণ সাইটে মাটি পরীক্ষা ব্যতীত বাড়ির ফাউন্ডেশন ডিজাইন সম্ভব নয়। ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য। কোন নিচু জায়গা কিংবা ভরাট মাটির জায়গায় নির্মাণ কাজে অবশ্যই মাটি পরীক্ষা করতে হবে। তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগণ সাধারনত(এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী। মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের 🏗️প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

🦺 কিভাবে করবেন
সাইটে মাটি পরীক্ষার (সয়েল টেস্টের) পদ্ধতিসমূহঃ
১. সাইট বা প্লট পরিদর্শন ও জরিপ করা।
২. ফিল্ডের অবস্থা অনুযায়ী বোরিং সংখ্যা ও স্থান নির্বাচন করা এবং সেই অনুযায়ী বোরিং কাজ সম্পন্ন করা।
৩. প্রয়োজন অনুযায়ী বোরিং গভীরতা নির্ধারণ করা।
৪. প্রত্যেক বোরিং স্থানে মাটির অক্ষত এবং বিক্ষত নমুনা সংগ্রহ করা এবং ল্যাবরেটরীতে পরীক্ষা করা।
৫. বোরিং বা ড্রিলিং-এর সাহায্যে ৫ ফুট অন্তর মাটির এস.পি.টি ভ্যালু নির্ণয় করা এবং মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা (সেফ বিয়ারিং ক্যাপাসিটি) বের করা।
৬. ফিল্ড টেস্ট এবং ল্যাব টেস্টেও ফলাফল বের করা।
৭. অবশেষে মাটি পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট তৈরী করা এবং সেই অনুযায়ী বাড়ির ফাউন্ডেশন সম্পর্কে মন্তব্য করা।মাটির ল্যাব
টেস্টঃ

ASTM অনুযায়ী মাটির ল্যাব টেস্টসমূহ সাধারণত নিম্নরুপঃ
ক) ময়েশ্চার কনটেন্ট টেস্ট
খ) প্লাস্টিসিটি টেস্ট
গ) আপেক্ষিক গুরুত্ব টেস্ট
ঘ) ঘনত্ব টেস্ট
ঙ) কনসোলিডেশন টেস্ট
চ) ডাইরেক্ট শেয়ার টেস্ট, ইত্যাদি।
value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
Ref: BNBC, Soil & Foundation কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে?
– তিন (৩) কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
– তিন (৩)-৫ কাঠার জন্য ৫টি।
– পাচঁ (৫)-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
Ref: BUET, TESTING OF MATERIAL। Test করার সময় সর্তকতা সমূহ কি কি?
১) হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
২) প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
৩) N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?

বিঃদ্রঃ মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম।
একটি প্রজেক্টের Soil Test অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সয়েল টেষ্ট এর উপরে নির্ভর করবে প্রজেক্ট এর ড্রয়িং ডিজাইন এবং খরচ। তাই সঠিক পদ্ধতিতে সয়েল টেস্ট করা উচিত।

Photos from Civil Job care and DUET admission preparation's post 06/03/2025

assalamulaikum
বুয়েট প্যার্টানে বিগত ছয়মাসের প্রশ্ন ঘাটাঘাটি করলাম।। তিতাস, বাখরাবাদ,ওয়াসা,পিজিসিবি, পেট্রো বাংলা,বি-আর পাওয়ার, আরো কিছু প্রশ্ন দেখলাম ঘুরে ফিরে একই টপিক দিচ্ছে
১.হাইড্রলিক্স (ম্যানিংস এবং বার্নোলীর, চাপ ও চাপ কেন্দ্রের অবস্থান এর ম্যাথ)
২.ডিজাইন
৩.সার্ভেয়িং( ঘের পদ্ধতি এবং কোণের পরিমাণ বের করারএর ম্যাথ)
৪. SFD,BMD,Frame (ফ্রেমের sfd bmd বেশী দিচ্ছে)
৫.একুইফার( কনফাইন্ড আনকনফাইন্ড)
৬.ট্রান্সপোর্টেশন(ssd এবং সুপার এলিভেশন এর ম্যাথ)
৭.জিওটেকনিক্যাল সম্পূর্ণ পড়া লাগবে( ভয়েড রেশিও,সেটেলমেন্ট (নমুনার বসন)এর ম্যাথ,কার্যকারী চাপ এর ম্যাথ,ভেরিয়েবল হেড ও কনস্টান্ট হেড এর ম্যাথ)
৮.ফুটিং
৯.ইন্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস( বালির ম্যাথ)
১০.এস্টিমেট( মালামালের পরিমাণ ও মাটি কাটার ম্যাথ)
১১.জনসংখ্যার ম্যাথ
আর ২০২৩ সালের BPDB তে ট্রাস আসছিলো আর রিটেইনিং ওয়ালের ম্যাথ আসছিলো
উল্লিখিত টপিক গুলি ভালো ভাবেই দেখবেন।।এই টপিক থেকে ম্যাথ গুলো আসছে।।বাকি টপিক গুলিও দেখা লাগবে।।
একটা কথা বলা যায়। কথাটা সত্য না তারপরও সত্য হয়ে যায় সেটা হলো
পোস্ট বেশী থাকলে প্রশ্ন সহজ হয় আর পোস্ট কম থাকলে প্রশ্ন কঠিন হয়।।

Photos from Civil Job care and DUET admission preparation's post 15/02/2025

PSC circular

13/02/2025

সহকারী প্রকৌশলী (সিভিল) ও উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)।
সহকারী প্রকৌশলী (সিভিল):
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর -১৫ টি
খাদ্য অধিদপ্তর-১টি
নগর উন্নয়ন অধিদপ্তর -১টি

উপ-সহকারী প্রকৌশলী (সিভিল):
বিভিন্ন মন্ত্রণালয় -১৩০টি
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর -৩৯ টি
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর -৮০ টি
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এস্টিমেটর)-১১ টি
প্রত্নতত্ত্ব অধিদপ্তর -৯টি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর -২টি
খাদ্য অধিদপ্তর -৪টি
বন অধিদপ্তর -১ টি

14/01/2025

ছাদ লিকেজ থেকে বাঁচার উপায়!
➖➖➖➖➖➖➖➖➖➖
বাংলাদেশে বর্ষা কিংবা স্যাঁতসেঁতে আবহাওয়া থাকায় বাসার ছাদ লিকেজ এর মত ঘটনা নিত্যদিনের সঙ্গী। দেশে গড়ে প্রতিবছর ২ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়। এইরূপ অবস্থার কারণে, বাড়ি নির্মাণের সময় সর্বদা ভাল নির্মাণ সামগ্রী ব্যবহারের পরেও দেখা যায় যে, বাড়ির ছাদে লিকেজ এবং দেয়াল গড়িয়ে পানি পড়ছে। যা কিনা আপনার বাড়ি এবং বাড়ির ছাদের জন্য বেশ ক্ষতিকর। এছাড়াও ঘনঘন বাড়ির ছাদ লিকেজ হলে ছাদের ঠিক নিচের তলায় যাদের বসবাস, তাদের জন্যও এ সমস্যা ভীষণ কষ্টের। বাংলাদেশে বহু পুরাতন ভবন বা স্থাপনা রয়েছে যার ছাদ লিকেজ হওয়ায় সেই বিল্ডিংগুলো হয়ে উঠে ঝুঁকিপূর্ণ।

তাহলে জানা যাক, বাড়ি ছাদে লিকেজ হলে কী করণীয়!

🔹এক্রেলিক কোটিং ওয়াটারপ্রুফিং
ছাদ থেকে পানি লিকেজ বন্ধ করার এ এক নতুন সমাধান। এটা আপনি যেকোন ধরণের ছাদ না ভেঙ্গে বা মেরামত করেও ব্যবহার করতে পারছেন। এটা ছাদের উপরিভাগ শুকনো রাখে এবং পানি থেকে সুরক্ষা দিয়ে থাকে। এই প্রলেপটি সবরকম ছাদের জন্য প্রযোজ্য। হোক তা বাড়ির ছাদ, অফিসের কিংবা টেরেসের। এই প্রলেপে আছে, দুটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান। যেগুলো হল, পলিয়েস্টার রিইনফোর্সিং ফ্যাব্রিক এবং ওয়াটারপ্রুফিংয়ের জন্য ইলাস্টোমেরিক তরল কংক্রিট। এগুলো খুব সহজেই বাজারে পাওয়া যায়। পলিয়েস্টার ফ্যাব্রিক ইলেস্টোমেরিকের আবরণটি একাধিক বার ছাদে দেওয়া হয় যার ফলে তৈরি হয় ঝকঝকে জেল্লা। অল্প রক্ষণাবেক্ষণের সাথে এটি বেশ দীর্ঘস্থায়ী হয়।

🔹পলিউরিয়া স্প্রে 🔹
পলিউরিয়া স্প্রে লেপ বিশ্বের অন্যতম এবং সবচেয়ে শক্ত লেপ বা প্রলেপ। যা সিন্থেটিক পলিমার ইলাস্টোমার বা ডায়ামিন এবং ডায়োসোকায়নেটের (অ্যারোমেটিক বা আলিফ্যাটিক) এক ধরণের রাসায়নিক বিক্রিয়া। এই পলিমারাইজেশন প্রতিক্রিয়াটি পলিউরেথেনের সমান, যার ফলস্বরূপ এই ইউরিয়ার যোগসূত্রকে আমরা এখন পলিওরিয়া নামে ডাকি। এই পলিমারের শেষ আণবিক কাঠামো ছাদের আর্দ্রতা কঠোরভাবে ধরে রাখে। এবং পানিবিরোধী সুরক্ষা গড়ে তোলে। এটা স্প্রের আকারে আসে এবং ৩ থেকে ৪ সেকেন্ড স্প্রে করলেই এটা শক্ত প্রলেপ তৈরি করতে পারে। তাই এটা বিশ্বের সবচেয়ে শক্ত লেপ বা প্রলেপ।

🔹সিমেন্ট এক্রেলিক কোটিং এবং ওয়াটারপ্রুফিং
ছাদ লিকেজ দূর করতে এটি সবচেয়ে সহজ কিন্তু কার্যকর কৌশলগুলোর মধ্যে একটি। দামে এগুলোর বেশ কম, বাজারে সহজে পাওয়া যায় এবং ব্যবহারগত দিক দিয়েও এগুলো বেশ সহজে ব্যবহার করা যায়। এটা লম্বা ব্রাশ অ্যাপ্লায়ারারের সাথে প্রয়োগ করা ভাল। এই প্রলেপটি আরও শক্ত ও মজবুত করতে সিমেন্টের সাথে এক্রেলিক মিশিয়ে নিন। যদিও সিমেন্ট অনেক শক্তভাবে পানিকে রোধ করতে পারে বেশি সময়ের জন্য। কিন্তু বেশি পরিমাণে পানির চাপ তৈরি হলে এই সিমেন্টের প্রলেপে চিড় ধরতে পারে। তাই সিমেন্টের সাথে এক্রেলিক দ্রবণটি ব্যবহার করা ভালো, এটা আঠালো এবং সহজে প্রয়োগ করা যায় দেখে ছাদের জয়েন্টগুলো শক্ত করে বন্ধ করে দেওয়া যায়। এবং কোন ফাটল বা চির ধরতে দেয় না।

🔹বিটুমিনাস ওয়াটার প্রুফিং
বিটুমিনাস হল বিভিন্ন জৈব রাসায়নিক স্তরের সংমিশ্রণ। এটা আঠালো এবং তরল, যার ফলে ছাদে লিকেজ বন্ধে বেশ কার্যকরী। ছাদকে নানাভাবে সুরক্ষাও দিয়ে থাকে। এমনকি আগুনে পোড়ার ঝুকিও অনেকটা কমিয়ে আনে। ছাদকে চাঙ্গা এবং ওয়াটারপ্রুফিং এর ক্ষেত্রে এই প্রলেপটি বেশ ব্যবহার করা হয়ে থাকে। এগুলো আপনি কিনে নিতে পারেন কিন্তু কেনার আগে খেয়াল করবেন এগুলোতে যেন কারখানার সিল থাকে এবং অবশ্যই প্যাকেটগুলো যেন অব্যবহৃত হয়ে থাকে। এই প্রলেপটি শুধু পানি রোধ করেই থাকে না, আগুন থেকেও এনে দেয় সর্বোচ্চ সুরক্ষা।

বাড়ির ছাদের লিকেজ নিয়ে আর ভাবনা নেই, এই কয়েকটি উপায়ে আপনিও ঘরের ছাদ থেকে পানি পড়া বন্ধ করতে পারবেন। কোনরকম মেরামতের কাজ ছাড়াই। ছাদের লিকেজ কোন ভাবেই এড়িয়ে যাবেন না এটা আপনার এবং আপনার ঘরের মানুষ দু’পক্ষের জন্যেই বেশ ক্ষতিকর

14/01/2025

FAR Calculation
--------------------------------
ভেবে রেখেছেন ৮-১০ তলা উঁচু বাড়ি বানাবেন। টাকা- পয়সা নিয়েও ঝামেলা নেই । কিন্তু আপনি জানেন কি ? আপনি চাইলেও ৫ কাঠা জমিতে ১০ তলা বানাতে পারবেন না রাজউকের নিয়মানুযায়ী ।
কারন একটা ভবন বানানোর সময় বিল্ডিং এর চারপাশে কিছু জায়গা ছেড়ে দিয়ে তারপর ডিজাইন করতে হয় এবং একটা সীমিত উচ্চতার বেশী উচ্চতার বিল্ডিং করতে।পারবেন না ।
এগুলো জানার জন্যে আপনাকে ফার সম্পরকে জানতে হবে।সিভিল ইঞ্জিনিয়ারি দের ফার জানা খুব দরকার ।।।
ফার নিয়ে আলোচনা থাকছে এই পোস্ট এ।

হিসাব
ধরি,
জমির এরিয়া =৫ কাঠা
ভূমি- ৫ কাঠা,
রোড- ২০ ফুট,
ফার- ৩.৫ ( রাজউক লিস্ট থেকে পাবেন।

এখন,
Maximum Build Area (M.B.A)= Land x Far
= 5 katha x 3.5 (far 3.5)
= 5x(720)x3.5 ( 1 katha=720square ft)
= 3600x3.5
=12600 সকফত

আবার,
Maximum Ground Coverage(M.G.C)- 62.5%
= 5 katha x 62.5%
= (5x 720) x 62.5%
= 2250 sqft.

Number of Floor (N.O.F)= MBA / MGC
= 12600 / 2250
= 5.6 Floor
Total Floor = Ground floor + 5.6 floor
= 1+ 5.6 Floor
= 6.6 floor ( ৬ তলা বাড়ি এবং চিলেকোঠা) ।

এই হিসাবে প্রায় সাত তলা কিন্তু সাত তলা না করাই ভালো যদি ভূমিকম্প থেকে বাঁচাতে চান এবং সারা এলাকাতে আপনার বাড়িটি যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটা চান !!!
পাঁচ কাঠার পরিবর্তে অন্য কাঠা ব্যবহার করে সেক্ষেত্রে হিসাব ভিন্ন হবে।

14/01/2025

সয়েল টেস্ট ও টেস্ট রিপোর্ট সম্পর্কিত ধারণা
===========================
সয়েল টেস্ট রিপোর্ট হাতে আসলে অনেকেই শুধুমাত্র Recommendations এ যা লেখা থাকে তা নিয়ে চিন্তায় পড়ে যান। মনে করেন সেটাই শেষ কথা। আসলে সেটা শেষ কথা না। রিপোর্ট মানে হচ্ছে Information। এখন Information অনুযায়ী Foundation কী হবে তা ঠিক করবেন একজন Geo technical Engineer...
সয়েল টেস্ট রিপোর্ট সম্পর্কিত কিছু বেসিক ধারনা
Value
==============
খুব সহজেই Soil Test এর N ভ্যালু দেখে জেনে নিন মাটির অবস্থা....
N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
.......BNBC, Soil & Foundation

কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে
৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
৩-৫ কাঠার জন্য ৫টি।
৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
..BUET, TESTING OF MATERIALS AND SERVICES

Soil Test কি
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

Soil Test কেন করা হয়
ভূমি নিম্নস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।

তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে সাধারনত Light Structure এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিন তলার অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।

সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। সয়েল টেস্ট ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

Soil Test কিভাবে করা হয়
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা কাউন্ট করা হয়।

প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার

Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি
হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম

Soil Test কাদের দিয়ে করাবেন
যাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং
অভিজ্ঞতা সম্পন্ন সয়েল প্রকৌশলী রয়েছে।

10/11/2024

🔥🌸 নিয়োগ বিজ্ঞপ্তি 🌸🔥
🌸 বিভিন্ন পদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (RDA) তে নিয়োগ বিজ্ঞপ্তি।
🌸 পদের নাম: ১২ ক্যাটাগরির বিভিন্ন পদ।
🌸 আবেদন ফি: ২২৩/- ও ১১২/-
🌸 আবেদন শুরু: ২০ নভেম্বর, ২০২৪।
🌸 আবেদনের শেষ তারিখ: ২৬ ডিসেম্বর, ২০২৪।
🌸 লিংক: Apply: http://rdarajshahi.teletalk.com.bd/

29/10/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Want your school to be the top-listed School/college in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Chasara
Narayanganj