15/07/2024
#"মুহাররম ও আশুরার প্রচলিত কতিপয় বিদআত"
* ঢাল-বাজনা ও লাঠি খেলার আয়োজন করা।
* তাজিয়া তৈরি করা এবং তাজিয়াকে সম্মান করা।
* তাজিয়া মিছিল বের করা।
* মুহাররমের ১০ তারিখে কালো জামা- কাপড় পরিধান করা বা কালো পতাকার মিছিল বের করা।
* কিছু মানুষ মুহাররমের প্রথম দশ দিন গোশত, মাছ ইত্যাদি খায় না, বরং নিরামিষ খায়।
* মানুষ মুহাররমের প্রথম দশদিন মাটিতে ঘুমায়।
* মুহাররম উপলক্ষে কাওয়ালী,জারি বা মূর্চিয়া গাওয়ার আসর বসানো।
* শোক দিবস পালন করা।
ইত্যাদি ইত্যাদি।
এ কাজগুলো ইসলাম সমর্থন করে না তাই বেদআতের অন্তর্ভুক্ত।
আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বিদআত ও কুসংস্কার পরিত্যাগ করে আমল করার তৌফিক দান করুন। আমীন আমীন।