14/04/2026
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বি. এম. ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের ডিজিটাল মিলন মেলা।
14/04/2026
🌙✨ ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨🌙
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল প্রিয় বিএমিয়ানদের জানাই আন্তরিক ঈদ মোবারক ও শুভেচ্ছা।
ঈদের এই আনন্দময় মুহূর্ত আমাদের সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
ভালোবাসা আর ভ্রাতৃত্বের বন্ধনে আমরা থাকি একসাথে—সবসময়।
🌸 ঈদ মোবারক 🌸
14/03/2026
📚 স্মারকগ্রন্থ “ব্ল্যাকবোর্ড” বিতরণ অব্যাহত
এখনও যারা প্রাণের বিএমের শতবর্ষের ইতিহাস সম্বলিত স্মারকগ্রন্থ “ব্ল্যাকবোর্ড” সংগ্রহ করতে পারেননি, তারা এখনই অ্যালামনাইয়ের স্মারকগ্রন্থ প্রকাশনা টিমের সাথে যোগাযোগ করুন।
পবিত্র ঈদের এই ছুটিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্মারকগ্রন্থ “ব্ল্যাকবোর্ড” বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
এই স্মারকগ্রন্থে রয়েছে সাবেক বিএমিয়ানদের স্মৃতিবিজড়িত নানা উপাখ্যান—যা আপনাকে ফিরিয়ে নেবে কৈশোরের সেই সোনালি দিনে। ✨
📞 সংগ্রহ ও যোগাযোগের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন এডমিনের নিম্নলিখিত ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করুন।
Samsul Alom Sayem
Hemal Siddique
ধন্যবাদান্তে,
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন
11/03/2026
📢 মানবিক সহায়তার আবেদন | বিএমিয়ানদের প্রতি আহ্বান
প্রিয় বিএমিয়ান অগ্রজ ও অনুজ ভাইয়েরা,
গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সম্মানিত সহকারী শিক্ষক জনাব দ্বীন ইসলাম স্যার গত ৬ ডিসেম্বর ২০২৫ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুর পূর্বে স্যার একটি মানবিক অনুরোধ করে গেছেন—তার স্ত্রী ও সন্তান যেন বন্দরেই থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং ন্যূনতম জীবিকা নির্বাহ করতে পারে। বর্তমানে তার পরিবার অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে।
স্কুলের সম্মানিত প্রিন্সিপাল স্যারের স্বাক্ষরিত আবেদনপত্রের মাধ্যমে বিএম স্কুলের সাবেক ছাত্রদের কাছে সহযোগিতা কামনা করা হয়েছে।
আমরা যদি আমাদের প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও মানবিক দায়বদ্ধতা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি, তাহলে হয়তো এই পরিবারটির জন্য একটি সহায়তার পথ তৈরি হবে।
🙏 তাই সকল বিএমিয়ানদের কাছে বিনীত অনুরোধ—আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন।
📍 সরাসরি সহযোগিতা করতে পারবেন:
সামসুল আলম সায়েম
সায়ান কসমেটিকস এন্ড গিফট কর্ণার
বন্দর গার্লস স্কুলের পাশে
📱 বিকাশ: ০১৭১৬১৪২৪৮০ (পারসোনাল, ইউসুফ আতিক মানিক)
বিকাশে সহযোগিতা পাঠিয়ে অনুগ্রহ করে শেষ তিন ডিজিট উল্লেখ করে মেসেজ দিয়ে কনফার্ম করার জন্য অনুরোধ করা হলো।
আপনাদের সকলের সহযোগিতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমাদের বি এম স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে স্যারের পরিবারের কাছে পৌঁছে দিবে ইনশাআল্লাহ।
—
মোঃ ইউসুফ আতিক মানিক
(বিএম ব্যাচ ১৯৮৬)
মুখপাত্র
বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন
17/01/2026
🎉 শুভ জন্মদিন 🎉
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এর সাবেক প্রধান সহকারী শিক্ষক, শ্রদ্ধেয় মোঃ Abdul Ghani স্যার- যিনি দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা, সততা ও মমতার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর জীবন আলোকিত করেছেন। শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এই সত্যটি স্যার তাঁর আচরণ, দায়িত্ববোধ ও আদর্শের মাধ্যমে আমাদের শিখিয়েছেন। তাঁর দিকনির্দেশনা, শাসন ও স্নেহ আজও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে।
এই বিশেষ দিনে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবন কামনা করি।
স্যারের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
🌸 শুভ জন্মদিন, স্যার। 🌸
01/01/2026
🎉 জন্মদিনের শুভেচ্ছা 🎉
শ্রদ্ধেয় সাবেক প্রধান শিক্ষক শ্রী অজিত কুমার সাহা স্যার
ও
শ্রদ্ধেয় বর্তমান প্রধান শিক্ষক মো: আজিজুর রহমান স্যার,
আপনাদের জন্মদিন উপলক্ষে বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।
আপনাদের মেধা, নিষ্ঠা, নেতৃত্ব ও শিক্ষাদানে অগাধ অবদান আমাদের প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছে এবং আজও অসংখ্য শিক্ষার্থীর জীবনে আলোর পথ দেখাচ্ছে। একজন দক্ষ শিক্ষক ও আদর্শ মানুষ হিসেবে আপনাদের শিক্ষা, প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধ আমাদের প্রেরণার উৎস।
মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা-
আপনারা সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন,
এবং শিক্ষা ও মানবকল্যাণে আপনাদের আলোকিত পথচলা অব্যাহত থাকুক।
🌸 শুভ জন্মদিন, শ্রদ্ধেয় স্যারদ্বয় 🌸
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন
31/12/2025
সময় এগিয়ে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায়-
ক্লাসরুমের বেঞ্চ, মাঠের হাসি, শিক্ষকদের স্নেহ আর বন্ধুত্বের অটুট বন্ধন। সেই সব স্মৃতির টানেই আমরা আজও এক- বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক সুস্থতা, সাফল্য, মানবিকতা ও ইতিবাচক পরিবর্তনের বার্তা। সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমাদের প্রিয় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের জীবনে
নতুন বছর হোক শান্তি, আনন্দ ও প্রগতির বছর।
🌸 Happy New Year 2026 🌸
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন
২০২৫ বিগত প্রায়। আগামীকাল ২০২৬-এর নতুন ভোর। নববর্ষের সূচনা লগ্নে প্রাণ প্রিয় বাংলাদেশ সহ বিশ্বের সকল সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বণিতা প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও হৃদয় নিংড়ানো ভালোবাসা। মহান সৃষ্টিকর্তা সবাইকে যেন অহিংস নীতি ও সততায় আবৃত রাখেন এটাই একমাত্র কামনা।
Ajit Kumar Saha
প্রধান প্রশাসনিক উপদেষ্টা,
গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল এন্ড কলেজ,
বন্দর, নারায়ণগঞ্জ
*শ্রদ্ধেয় স্যারের পোস্ট থেকে কপি*
16/12/2025
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর অন্যতম প্রাণপুরুষ, দিকনির্দেশক, সঞ্চালক ব্যাচ ১৯৯১ এর উজ্জ্বল মুখ Belal Mithue এর অকস্মাৎ মৃত্যুতে পুরো অ্যালামনাই পরিবার আজ শোকাহত।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অ্যালামনাই পরিবার ও বিএমের সকলের এই দোয়া বেলাল মিঠুকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন 🤲🏾।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Website
Address
Bandar
Narayanganj
1410