Painadi Darul Uloom Madrasa পাইনাদী দারুল উলুম মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • Painadi Darul Uloom Madrasa পাইনাদী দারুল উলুম মাদ্রাসা

Painadi Darul Uloom Madrasa পাইনাদী দারুল উলুম মাদ্রাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Painadi Darul Uloom Madrasa পাইনাদী দারুল উলুম মাদ্রাসা, Education, Narayanganj.

16/09/2026

আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত নাযেমে আলা
(শিক্ষা পরিচালক) হযরত মাওলানা মুফতী
আমীনুর রহমান নড়াইলী হাফি. শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা।
আল্লাহ হুজুর কে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করুন আমীন।

বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ, মেখল মাদরাসার পরিচালক,হযরত মাওলানা ওসমান ফয়েজী সাহেব ইন্তিকাল করেছেন।(ইন্নালিল্...
15/09/2026

বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ,
মেখল মাদরাসার পরিচালক,হযরত মাওলানা ওসমান ফয়েজী সাহেব ইন্তিকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
আল্লাহ তাআলা ইলমের এই মহান খাদেমকে জান্নাতুল ফিরাদাউসের মেহমান হিসেবে কবুল করুন।

গতকালের মাসিক ইসলাহী ইজতেমা—একটি হৃদয়ছোঁয়া অনুভূতি গতকাল আমাদের মাদ্রাসার মাসিক ইসলাহী ইজতেমায় আমাদের  #শায়েখ মুফতী কাম...
13/09/2026

গতকালের মাসিক ইসলাহী ইজতেমা—
একটি হৃদয়ছোঁয়া অনুভূতি

গতকাল আমাদের মাদ্রাসার মাসিক ইসলাহী ইজতেমায় আমাদের #শায়েখ মুফতী কামাল উদ্দিন শিহাব কাসেমী দা.বা.উত্তরবঙ্গের সফরে থাকায় তাঁর পক্ষ থেকে হযরতকে মজলিসে পাঠিয়েছিলেন।

দূর থেকে দেখে যতটুকু বুঝতে পেরেছি, মনে হলো—হযরত আমাদের জিম্মাদার হুজুরের পূর্বপরিচিত এবং কাছের একজন মানুষ হবে, কোন হাদিয়া গ্রহণ করলেন না।

হযরতের মায়াবী ও হৃদয়স্পর্শী বয়ান আমাদের অন্তরকে প্রফুল্ল করেছে, তাঁর পরিচালিত জিকির আমাদের হৃদয়ে প্রশান্তির পরশ বুলিয়েছে। আর তাঁর মুখলিসানাভরা দোয়া—মজলিসের অনেকের চোখেই অশ্রু এনে দিয়েছিল।

হযরতের বয়ানের আকর্ষণে আমাদের পাশের মহল্লা থেকেও বেশ কয়েকজন মেহমান মজলিসে উপস্থিত হয়েছিলেন। দুঃখের বিষয় গতকাল আমি অন্য দায়িত্বে ব্যস্ত থাকায় মজলিসে বসে হযরতের বয়ান শোনার সুযোগ পাইনি।

পরবর্তীতে হযরতের খাদেম ও আমাদের এলাকার মানিক ড্রাইভার ভাইয়ের কাছ থেকে হযরত সম্পর্কে বিস্তারিত পরিচয় জানতে পারলাম, এবং খুব আশ্চর্য হলাম মানিক ভাইয়ের মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি এগুলো নাকি সবই আল্লাহর রহমতে এ হযরতের মেহনতের বরকত। এরপর ইউটিউবের মাধ্যমে হযরতের আরও কয়েকটি বয়ান শোনার সুযোগ হলো—আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে।

আল্লাহ তাআলা হযরতকে সুস্থ রাখুন এবং হযরতের ইলম, আমল ও দাওয়াতের মাধ্যমে অসংখ্য মানুষের হেদায়াতের ব্যবস্থা করুন।

ভাগ্য সুপ্রসন্ন হলে ইনশাআল্লাহ আবারও হযরতের সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হবে।
আল্লাহ তাআলা হযরতকে উত্তম জাযায়ে খায়ের দান করুন।

#এডমিন মাহবুব ১৩/৯/২৬

তত্ত্বাবধান যখন রব্বানিয়া হযরতেরঅগ্রযাত্রা তখন নতুন উদ্যমে ইনশাল্লাহ।আলহামদুলিল্লাহ! আমাদের অত্র মাদ্রাসার আসাতিযায়ে ক...
12/09/2026

তত্ত্বাবধান যখন রব্বানিয়া হযরতের
অগ্রযাত্রা তখন নতুন উদ্যমে ইনশাল্লাহ।

আলহামদুলিল্লাহ! আমাদের অত্র মাদ্রাসার আসাতিযায়ে কেরাম ও দায়িত্বশীলদের সমন্বয়ে ১১ সদস্যের একটি জামাত দেশের ঐতিহ্যবাহী ও সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া রাব্বানী আরাবিয়া সফর করেছে।

এই সফর নিছক কোনো আনুষ্ঠানিক সফর ছিল না; বরং আমাদের প্রিয় মাদ্রাসার তালিমি মানোন্নয়ন, শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা, উন্নতি-অগ্রগতিকে আরও সুদৃঢ় করা, কিভাবে ছাত্রদের নিয়ে আরো মেহনত করা যায়, কিরূপে ছাত্রদেরকে যোগ্য থেকে যোগ্য করে করে তোলা যায় এবং আগামী দিনের পথচলাকে আরও পরিকল্পিত ও শক্তিশালী করার প্রত্যয়ে এই সফরের আয়োজন করা হয়।

সফরকালে আমরা সাক্ষাৎ লাভ করি জামিয়া রাব্বানিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, অসংখ্য ছাত্র গড়ার কারিগর, বর্ষীয়ান মুরুব্বী হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম ভাসানী হাফিজাহুল্লাহ-এর।

আমাদের আন্তরিক আবেদন ও বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে হযরত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের আবেদন কবুল করেছেন। এখন থেকে আমাদের মাদ্রাসার তালিমি ও শিক্ষা কার্যক্রম তিনি নিয়মতান্ত্রিকভাবে তদারকি করবেন—ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত বছরও হযরত আমাদের মাদ্রাসার জন্য দুজন যোগ্য শিক্ষক প্রদান করেছিলেন। আগামী দিনগুলোতেও আরও যোগ্য, দক্ষ ও জবরদস্ত শিক্ষক প্রদানের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

আমরা বিশ্বাস করি, একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রার জন্য শুধু অর্থ, অবকাঠামো কিংবা প্রচারণাই যথেষ্ট নয়—প্রয়োজন যোগ্য মুরুব্বীর দিকনির্দেশনা, অভিজ্ঞ নেতৃত্ব এবং সঠিক তত্ত্বাবধান। আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষা কার্যক্রম আজ এমনই একজন অভিজ্ঞ ও শক্তিশালী মুরুব্বীর তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছে।

আমরা আবেগের ওপর নয়, বরং মুরুব্বীদের দিকনির্দেশনা, যোগ্য আসাতিযার মেহনত এবং সুপরিকল্পিত ব্যবস্থাপনার ওপর দাঁড়িয়ে এগিয়ে যেতে চাই।
আমাদের পথ দীর্ঘ, লক্ষ্য সুদূর—তবে পথপ্রদর্শক যখন অভিজ্ঞ, মুরুব্বীর ছায়া যখন মজবুত এবং আসাতিযায়ে কেরাম যখন নিবেদিত, তখন ইনশাআল্লাহ এই অগ্রযাত্রা আরও বহুগুণ বেগবান হবে।

আল্লাহ তাআলা আমাদের সম্মানিত মুরুব্বী হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম ভাসানী হাফিজাহুল্লাহকে সুস্থতা, আফিয়াত ও দীর্ঘ নেক হায়াত দান করুন এবং তাঁর সুদীর্ঘ তত্ত্বাবধান ও দিকনির্দেশনার মাধ্যমে আমাদের মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ, সুসংগঠিত ও সফল করুন।
আল্লাহ আমাদের এই মেহনত কবুল করুন এবং প্রতিষ্ঠানটিকে দ্বীন ও উম্মাহর জন্য একটি আদর্শ শিক্ষাঙ্গন হিসেবে কবুল করুন। আমিন।

#আলহামদুলিল্লাহ মুফতী আমীমুল ইহসান আবরার
#তালিমি_উন্নয়ন #মুরুব্বীর_তত্ত্বাবধান #শিক্ষার_অগ্রযাত্রা #জামিয়া_রাব্বানী_আরাবিয়া

আল্লাহ আমাদের সীরাত কনফারেন্স ভরপুর কামিয়াব আল্লাহুম্মা আমীন।
07/09/2026

আল্লাহ আমাদের সীরাত কনফারেন্স
ভরপুর কামিয়াব আল্লাহুম্মা আমীন।

আল্লাহ খুব খুব কামিয়াব করেন আমীন।
06/09/2026

আল্লাহ খুব খুব কামিয়াব করেন আমীন।

মহিমান্বিত রবিউল আউয়াল মাসের বরকতময় সীরাত কনফারেন্সে আপনি আমন্ত্রিত।আসুন, নবীজি ﷺ-এর সীরাত শুনি, তাঁর আদর্শে জীবন গড়ি...
06/09/2026

মহিমান্বিত রবিউল আউয়াল মাসের বরকতময়
সীরাত কনফারেন্সে আপনি আমন্ত্রিত।
আসুন, নবীজি ﷺ-এর সীরাত শুনি,
তাঁর আদর্শে জীবন গড়ি।
আপনার আগমনই হোক বরকত ও কল্যাণের
এক অনন্য উপলক্ষ।

01/09/2026
মসজিদের আঙিনায় জেগে উঠছে এক নতুন প্রজন্ম!আলহামদুলিল্লাহ! আমাদের অত্র মাদ্রাসার মসজিদে দাওয়াত ও তাবলীগের মেহনতকে কেন্দ্...
30/08/2026

মসজিদের আঙিনায় জেগে উঠছে এক নতুন প্রজন্ম!

আলহামদুলিল্লাহ! আমাদের অত্র মাদ্রাসার মসজিদে দাওয়াত ও তাবলীগের মেহনতকে কেন্দ্র করে ৩৮ জন নওজোয়ান যুবক ও মুরুব্বীদের সমন্বয়ে একটি বিশাল জামাতের মেহনত চলমান রয়েছে।

এ যেন শুধু একটি জামাত নয়—
এ যেন হারিয়ে যেতে বসা কিছু হৃদয়কে আবার আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে দেওয়ার এক সুন্দর প্রয়াস।

ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল নামাজের প্রশিক্ষণ, নিয়মিত তালিম, গাশত, দাওয়াত দেওয়া, সূরা-কেরাতের মশক, এবং দ্বীনের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা—সব মিলিয়ে চলছে এক সুন্দর দ্বীনি কর্মযজ্ঞ।

এ দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায়—
যে বয়সে একজন যুবকের চোখ দুনিয়ার চাকচিক্যে আটকে যাওয়ার কথা, সে বয়সে তার চোখ আজ আখিরাতের চিন্তায় অশ্রুসিক্ত।
যে পা আজকাল কত পথ ভুলে হেঁটে বেড়ায়, সেই পা আজ ছুটে আসে মসজিদের মেহরাবের দিকে।
যে কণ্ঠ দুনিয়ার অসংখ্য কথায় ব্যস্ত থাকার কথা, সেই কণ্ঠ আজ উচ্চারণ করছে আল্লাহর কালাম, দাওয়াতের কথা ও দ্বীনের বাণী।

হয়তো এই মেহনতের কোনো একটি মুহূর্তে
কোনো একজন যুবকের হৃদয় নরম হয়ে যাবে…
কোনো একটি আয়াত তার জীবন বদলে দেবে…
কোনো একটি নামাজ তাকে গুনাহ থেকে ফিরিয়ে আনবে…
আর কোনো একটি রাতের কান্না হয়তো তার পুরো জীবনের গতিপথ পাল্টে দেবে।

হে আল্লাহ!
এই মেহনতকে কবুল করুন।
এই যুবকদেরকে আপনার দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। তাদের অন্তরকে ঈমানের নূরে আলোকিত করুন।
সমাজের সকল অপকর্ম, অশ্লীলতা, নেশা ও গুনাহের পথ থেকে আমাদের যুবসমাজকে হেফাজত করুন।
তাদের যৌবনকে আপনার আনুগত্যে কবুল করুন।
তাদেরকে সমাজের অন্ধকার থেকে বের করে হেদায়েতের আলোয় আলোকিত করুন।
অন্তরে ঈমান, জীবনে আমল এবং চরিত্রে নববী আদর্শ দান করুন।

আমাদের মসজিদগুলো যেন শুধু নামাজের স্থান না হয়
মসজিদ হোক যুবকদের সংশোধনের কেন্দ্র,
মসজিদ হোক চরিত্র গঠনের কারখানা,
মসজিদ হোক সমাজ পরিবর্তনের সূতিকাগার।

আল্লাহুম্মা আমীন, ইয়া রব্বাল আলামীন।

মুহাম্মাদ মাহবুব
30/8/26

একটি প্রাপ্তি বিজ্ঞপ্তিআমাদের অত্র মাদ্রাসার মসজিদে ছবির এই ব্যক্তিটি এশার নামাজ পড়তে এসেছিলেন কিন্তু এখন কোন কিছু চিনত...
29/08/2026

একটি প্রাপ্তি বিজ্ঞপ্তি
আমাদের অত্র মাদ্রাসার মসজিদে ছবির এই ব্যক্তিটি এশার নামাজ পড়তে এসেছিলেন কিন্তু এখন কোন কিছু চিনতে পারতেছেন না, তার গ্রামের বাড়ি ভোলা বোরহানউদ্দিন
তার ছেলের বাড়িতে বেড়াতে এসেছেন তার ছেলে রাজমিস্ত্রির কাজ করে নাম রাসেল মিয়া তিনি আর কিছু বলতে পারছেন না।

যদি কোন ব্যক্তি তাকে চিনে থাকেন মেহেরবানী করে খুব দ্রুত যোগাযোগ করুন বর্তমানে তিনি আমাদের কাছে অবস্থান করছেন।

যোগাযোগ
মুফতি বেলাল হুসাইন দা.বা.
ইমাম সাহেব অত্র মাদ্রাসা মসজিদ
01609750992

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Painadi Darul Uloom Madrasa পাইনাদী দারুল উলুম মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category