13/02/2018
ঢাকা থেকে ইন্সপেক্টার এসেছে গ্রামের একটা স্কুল পরিদর্শনে....
অষ্টম শ্রেণীর কক্ষে ঢুকলেন, ক্লাস শিক্ষক দাঁড়িয়ে
গেলেন।
:
পরিদর্শক: - আমাদের দেশের রাষ্ট্রপতি কে..?
:
ছাত্র: শেখ হাসিনা, স্যার।
:
পরিদর্শক: আমি তোমাকে জিজ্ঞাসা করছি
প্রেসিডেন্ট কে?
:
ছাত্র: ফেসিডেন্ট, খালেদা জিয়া চার।
:
পরিদর্শক: তুমি ক্লাস এইটে উঠলা কেমনে??
আমি তোমার নাম কেটে দিবো।
:
ছাত্র: আমারতো স্কুলের খাতায় নামই নাই,
আফনি কাটবেন কি??
:
পরিদর্শক: তার মানে?
:
ছাত্র: আমি স্কুলের মাঠে ছাগল নিয়ে
আইছিলাম, স্যারে কইলো, তোরে বিশ
টিয়া দিমু, তুই ক্লাসে বইবি।
:
পরিদর্শক (খুব রেগে): ছি: মাস্টার সাহেব,
আপনাদের লজ্জা করে না, শিক্ষা নিয়ে
ব্যাবসা, আমি আপনার চাকুরী খেয়ে ফেলবো।
:
ক্লাস শিক্ষক: কাকে ভয় দেখান, আমি
মাস্টার না, সামনে মুদি দোকানটা আমার,
মাস্টার সাহেব আমারে কইলো শহর থেকে
এক বেঠা অাইবো, আমি একটু হাটে গেলাম, তুই একটু ক্লাস ঘরে বইয়া থাকবি।
:
পরিদর্শক (ভীষণ রেগে গেলেন হেড স্যারের রুমে): আপনি হেড স্যার?
:
প্রধান শিক্ষক: জ্বী, কোন সমস্যা??
:
পরিদর্শক: আপনাদের লজ্জা করে না, নকল
ছাত্র-শিক্ষক দিয়ে ক্লাস চালান।।
:
প্রধান শিক্ষক: দেখুন আমার মামা এই স্কুলের
হেড স্যার, উনি জমি বেচা-কেনার দালালি
করেন, কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন,
আমারে কইলো ইন্সপেক্টার আইলে তার
হাতে এই এক হাজার টাকার বান্ডেলটা দিয়া দিস .....
:
পরিদর্শক: এই যাত্রায় আপনারাও বেঁচে
গেলেন, আসলে আমার মামা ইন্সপেক্টার,
ঠিকাদারির কাজ ও করেন, টেন্ডার সাবমিট
করতে সিটি কর্পোরেশনে গেছেন, আমাকে
বললো তুই আমার হয়ে পরিদর্শন করে আয়.