21/01/2026
প্রাইমারি ভাইবা অভিজ্ঞতা।(কালিয়া উপজেলা)
৩/৭/২০২২
আসবো স্যার, সালাম দিলাম
-আসুন
DC sir - কোন বিষয় লেখাপড়া করছেন?
= বাংলা
Dc sir - অনার্স মাস্টার্স শেষ?
= জি স্যার
DC sir -- আপনি এখানে কেন আসছেন?
= উত্তর দিলাম (খুশি না)
DC sir -- আপনার ত বয়স আছে এখনো ৩ বছর, এই চাকরি করবেন?
= জি স্যার, চাকরিটা দরকার।
DC sir -- চাকরি ত সবার দরকার, আপনি ত থাকবেন না, বিসিএস দিয়েছেন?
= জি স্যার, হয় নি।
DC sir -- তারমানে আপনার আরো ভালো করার ইচ্ছা আছে।
= জি স্যার।
DC sir - আপনার সম্পর্কে ইংরেজিতে কিছু বলেন
= উত্তর দিলাম
DPE- রবীন্দ্রনাথ কে বলেন ত?
= উত্তর দিলাম
DPE sir -- বাংলা সাহিত্যের সাথে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক একটু বলেন ত দেখি ?
= চেষ্টা করলাম
DPE sir - নড়াইলের বিখ্যাত কিছু জিনিসের নাম বলেন?
= উত্তর দিলাম।
DC sir - এস এম সুলতান কেন বিখ্যাত বলতে পারবেন?
DC sir - গান, কবিতা কি পারেন?
= একটা গান শুরু করলাম, এই পদ্মা, এই মেঘনা......।।
DC sir - আচ্ছা আসেন।
সালাম দিয়ে বের হয়ে আসলাম।
কালিয়া উপজেলা
তারিখঃ ৪/৭/২০২২
ভাইভার সময় ঃ বিকাল শিফট
বিষয়ঃ হিসাববিজ্ঞান,জাতীয় বিশ্ববিদ্যালয়,
প্রার্থী ঃ স্যার আসতে পারি?
স্যারঃ আসুন
প্রার্থী সামনে গিয়ে সালাম দিলাম।
ডিসি স্যার ঃবসুন।
প্রার্থীঃ ধন্যবাদ দিয়ে বসে পড়লাম।
ডিসি স্যারঃ আপনার পরিচয় দিন?
প্রার্থী ঃ দিলাম ।
ডিসি স্যারঃ আপনার এলাকার বিখ্যাত মানুষের নাম বলতে পারবে?
প্রার্থীঃ মাশরাফী মর্তুজার নাম বললাম
ডিসি স্যারঃ আর কি কি আছে বলার মত, বলেন?
প্রার্থীঃ ধান, পাট, পান।
ডিসি স্যারঃ আপনি একজন বাংলাদেশের সুনাগরিক, ট্রান্সলেট করেন?
প্রার্থী ঃ পারছি না স্যার।
স্যারঃ পারার কথা ত।
প্রার্থী ঃ স্যার মনে নেই
অন্য স্যারঃ একটা পেপার দিয়ে বললেন পড়ো এটা।
প্রার্থীঃ পড়লাম,বললাম।।
ডিসি স্যারঃপড়াশোনা কোথায়?
প্রার্থীঃ মাস্টার্স থেকে শুরু করে এস এস সি শেষ করলাম
ডিপিও স্যারঃ জিডিপি কি?
প্রার্থীঃভাল মত বলতে পারি নাই
ডিপিও স্যারঃ. কোম্পানি থেকে ১০০ টাকা নিয়ে ২০ টাকা খরচ করলাম, ৫০ টাকা একজন কলিগকে ধার দিলাম। এটার হিসাব কি হবে বলেন ত।
প্রার্থী ঃ উত্তর লিখলাম,স্যার বললেন হয় নাই।
ডিপিও স্যার ঃ ২*০.৫*.০০০৫ কত?
প্রার্থীঃ উত্তর লিখলাম ।
স্যারঃ ত্রিভুজ কত প্রকার?
আমিঃ বললাম,
স্যারঃ বাচ্চাটি হাউমাউ করে কাদছে, ইংলিশ কি হবে?
আমিঃ আমতা আমতা করলাম, কিন্তু পারলাম না।
স্যারঃ আচ্ছা,তাই,ঠিক আছে। বলেন ব্যাস আর পরিধি কি?
আমি ঃ বললাম,স্যার বললেন এদের মধ্যে সম্পর্ক কি?।
আমি ঃ বললাম
স্যারঃ গান না কবিতা।
প্রার্থী ঃ বেসুরো গলায় একটা গান গাইলাম,
ডিসি স্যারঃ ঠিক আছে আসেন।।
পরে সবাইকে এক এক করে সালাম দিয়ে বের হয়ে আসলাম।।