03/07/2024
1. বাংলা ভাষায় অক্ষরযুক্ত বর্ণের সংখ্যা কয়টি?
ক) ১১টি
খ) ২৫টি
গ) ৪০টি
ঘ) ৫০টি
2. ভাষার মূল উপাদান কী?
ক) অক্ষর
খ) ধ্বনি
গ) বর্ণ
ঘ) শব্দ
Option 5
3. কোন শব্দের ফলা উচ্চারিত হচ্ছে না?
ক) সম্মান
খ) শ্মশান
গ) ব্রাহ্মণ
ঘ) বহ্নি
4. কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয়?
ক) ট বর্গ
খ) ত বর্গ
গ) চ বর্গ
ঘ) ক বর্গ
5. ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়?
ক) ফুসফুস
খ) জিহ্বা
গ) বাগযন্ত্র
ঘ) কন্ঠধ্বনি
6. অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্য বর্ণ কোনটি?
ক) ট
খ) ব
গ) ফ
ঘ) ধ
7. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
ক) কার
খ) ফলা
গ) মাত্রা
ঘ) কষি
8. অঘোষ মহাপ্রাণ তালব্যধ্বনি কোনটি?
ক) খ
খ) ঝ
গ) ছ
ঘ) ফ
9. বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?
ক) এগারটি
খ) ঊনচল্লিশটি
গ) ঊনপঞ্চাশটি
ঘ) পঞ্চাশটি
10. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
ক) বত্রিশটি
খ) দশটি
গ) আটটি
ঘ) এগারটি
11. ‘ক্ষ’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) ক্ + ষ
খ) ষ্ + ক
গ) হ্ + ম
ঘ) ষ্ + ণ
12. উচ্চারণ স্থান অনুসারে ‘ট’ বর্গীয় ধ্বনিসমূহের নাম কী?
ক) কন্ঠ্যধ্বনি
খ) তালব্য ধ্বনি
গ) মূর্ধন্য ধ্বনি
ঘ) দন্ত্য ধ্বনি
13. স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?
ক) ফলা
খ) কার
গ) রেখা
ঘ) যুক্তবর্ণ
14. কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক) ঔ
খ) ই
গ) ঐ
ঘ) সবকয়টি
15. বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কয়টি?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি
16. অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কতটি?
ক) ৪টি
খ) ৬টি
গ) ১টি
ঘ) ২টি
17. Prothesis - অর্থ হলো -
ক) মধ্যস্বরাগম
খ) আদি স্বরাগম
গ) অন্ত্যস্বরাগম
ঘ) অপিনিহিতি
18. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কোন স্বরসংগতি বলে?
ক) আদি স্বরসংগতি
খ) পরাগত স্বরসংগতি
গ) প্রগত স্বরসংগতি
ঘ) মধ্য স্বরসংগতি
19. দ্রুত উচ্চারণের জন্যে শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে কী বলে?
ক) বিষমীভবন
খ) সমীভবন
গ) স্বরসংগতি
ঘ) সম্প্রকর্ষ
20. মাছুয়া > মেছা - কোন নিয়ম?
ক) অভিশ্রুতি
খ) অপশ্রুতি
গ) অন্তর্হতি
ঘ) সম্প্রকর্ষ
21. কোনটি স্বরাগমের উদাহরণ?
ক) পিরীতি
খ) বিলিতি
গ) বসতি
ঘ) উড়নি
22. কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে বলা হয় -
ক) অপিনিহিতি
খ) অসমীকরণ
গ) স্বরসঙ্গতি
ঘ) অন্ত্যস্বরাগম
23. মধ্য স্বরাগম - এর অপর নাম কী?
ক) অসমীকরণ
খ) বিষমীভবন
গ) বিপ্রকর্ষ
ঘ) সমীভবন
24. স্বরভক্তির অপর নাম কী?
ক) বিপ্রকর্ষ
খ) অভিশ্রুতি
গ) অন্ত্যস্বরাগম
ঘ) অপিনিহিতি
25. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক) আজি > আইজ
খ) পিশাচ > পিচাশ
গ) পাকা > পাক্কা
ঘ) স্কুল > ইস্কুর
26. রিকসা > রিসকা - কিসের উদাহরণ?
ক) ব্যঞ্জন বিকৃতি
খ) ধ্বনি বিপর্যয়
গ) বিষমীভবন
ঘ) বিপ্রকর্ষ
27. স্কুল > ইস্কুল পরিবর্তন প্রক্রিয়ার নাম কী?
ক) আদি স্বরাগম
খ) স্বরলোপ
গ) মধ্য স্বরাগম
ঘ) অন্ত্যস্বরাগম
28. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক) সমীভবন
খ) ব্যঞ্জন বিকৃতি
গ) ব্যঞ্জনদ্বিত্বতা
ঘ) বিষমীভবন
29. কোনটি আদি স্বরাগমের উদাহরণ?
ক) আইজ
খ) রতন
গ) ইস্কুল
ঘ) সত্যি
30. পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?
ক) অভিশ্রুতি
খ) বিষমীভবন
গ) স্বরলোপ
ঘ) অন্তর্হতি