03/10/2024
“যেতে নাহি দিব
তবু যেতে দিতে হয়।”
#আসসালামুয়ালাইকুম/ #নমস্কার, বিদায় অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও আমাদের স্কুলের বিদায়ী প্রধান শিক্ষক এবং অন্যান্য সকল শিক্ষক, পরিচালক কমিটির সদস্যবৃন্দ,অত্র প্রতিষ্ঠানের সকল প্রিয় নয়া- প্রাক্তনসহ সকল ছাত্র-ছাত্রী, এই Page এর সকল Followers ভাই ও বোনেরা। সবাইকে আমার পক্ষ হতে অনেক অনেক আন্তরিক ভালোবাসা।
আপনারা সবাই আজকের এই বিদায় অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বিষয়ে অবগত আছেন। আজ আমাদের একজন প্রধান শিক্ষক অবসর নিতে যাচ্ছেন। অফিসিয়ালি আজকেই বিদ্যালয়ে তার শেষ দিন। তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক #শিবেন্দ্র নাথ চৌধুরী স্যার।
আজ এই মুহূর্তে কিছুই মনে আসছে না। মন আজ বিষন্ন, ভারাক্রান্ত। কিছুই বলতে পারছি না, অথচ কত কিছুই না বলার আছে। আমাদের সাথে তাঁর, তাঁর সাথে এই বিদ্যালয়ের দীর্ঘ দিনের সম্পর্ক। মুখ ফুটে কোনোদিন বলতে পারিনি, কিন্তু আজ বলতে চাই, স্যার- আপনার সান্নিধ্য পাওয়া আমাদের জীবনের এক পরম প্রাপ্তি।
আপনার এই দীর্ঘ শিক্ষক জীবনে আপনি যে উজ্জ্বল দীপ্তি দিয়ে আমাদের সকলকে আলোকিত করেছেন, তা দু’এক কথায় বলে শেষ করা যাবে না।
তবুও তো কিছু বলতেই হবে আজ, এমন দিন তো আর পাওয়া যাবে না।
স্যার, আপনি শুধু এই বিদ্যালয়ের একজন শিক্ষকই ছিলেন না। আপনি ছিলেন আমাদের কাছে অভিভাবক ও বন্ধুর মতো। আমাদের যে কোন সমস্যার সমাধান আপনার কাছে পেয়ে যেতাম।
শুধু শিক্ষকরা নয়। সবচেয়ে উপকৃত হয়েছে এই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। আমাদের এই বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রীরাই আজ দেশ-বিদেশের নানান গুরুত্বপূর্ণ কর্মে কর্মরত। এসবের পিছনে আপনার অবদান অস্বীকার করার জায়গা নেই। স্কুলেও সার্বিক উন্নয়নেও আপনার অবদান অনস্বীকার্য। আপনি বিদ্যালয়ের অফ পিরিয়ডগুলিতে গল্প করে না কাটিয়ে গল্প, উপন্যাস, কবিতার বই পড়ে কাটিয়ে দিতেন।
আপনি সব সময় সত্যবাদী ও সত্যের পক্ষে কথা বলতেন। আমাদের সব সময় সত্য কাজে উৎসাহিত করতেন। আপনি বলতেন,
” সত্যই সুন্দর, সুন্দরই সত্য।”
একজন শিক্ষকের মধ্যে যে এত গুণাবলী থাকতে পারে,আপনাকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। আপনি সত্যি সত্যিই ছিলেন ফ্রেন্ড, ফিলোসোফার ও গাইড- শুধু ছাত্রছাত্রীদের না- সকল শিক্ষক-শিক্ষিকার মতো অনেক সহকর্মীর কাছেই। দু’এক কথায় বলতে গেলে আপনি একজন আদর্শ শিক্ষক ও মানুষ ।
আপনার অবদানগুলোর মধ্যে রয়েছে প্রতিবছর ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করা। আপনার জন্যই আজ আমাদের স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধূলাতেও সমান সুখ্যাতি অর্জন করতে পেরেছে। স্কুলের বার্ষিক অনুষ্ঠানের সূচনা আপনার জন্যই।
আর কি বলব! আমিই সব বলতে চাই না। শুধু বলতে চাই আপনি আমাদের মাঝ থেকে শুধু ক্ষণস্থায়ী বিদায় নিচ্ছেন। এই কারণে আমাদের সকলের আপনার কাছে অনেক কিছু চাওয়ার রয়েছে। বিশেষ করে আমি আপনার কাছে একটি জিনিস চাই। তা হল অবসরপ্রাপ্ত সময়ের পর,আপনি অবশ্যই আমাদের বিদ্যালয় নিয়মিত আসবেন। মাসে একবার হলেও আমাদের বিদ্যালয়ে এসে আমাদেরকে উৎসাহ দিবেন। আপনাকে দেখলে আমরা অনুপ্রেরণা পাই, কাজের উৎসাহ পাই।
পরিশেষে যে কথাটা না বললেই নয়, আপনার সাথে আমরা দীর্ঘ সময় কাটিয়েছি। আমাদের ইচ্ছা বা অনিচ্ছাকৃত আচরণের কারণে আপনি যদি কখনও কোন কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনি দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ স্যার!
Writer By-
https://www.facebook.com/raihan.a2z