Dubalhati Raja Horonuth High School.

Dubalhati Raja Horonuth High School. Dubalhati Raja Horonuth High School.

উত্তরবঙ্গের প্রাচীনতম বিদ্যালয় ‘দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়’
স্থাপিতঃ ১৮৬৪ সাল।
প্রতিষ্ঠাতাঃ রাজা হরনাথ রায় চৌধুরী
বিস্তারিতঃ
রাজা হরনাথ রায় চৌধুরী ছিলেন দুবলহাটি রাজবাড়ীর একজন বিখ্যাত রাজা। তিনি প্রজাদের কল্যাণে অনেক পুকুর এবং দিঘী খনন করেন। তিনি তাঁর রাজ্য বিস্তার করেন রাজশাহী, বগুড়া, দিনাজপুর, ফারিদপুর এবং সিলেট। তিনি অতান্ত শিক্ষানুরাগী ছিলেন। তিনি ১৮৬৪সালে Meddle English School স্থাপন ক

রেন। তিনি এই বিদ্যালয়ে পাঠ দান করার জন্য একজন ইংরেজ পণ্ডিত রাখেন। যা পরবর্তীতে দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠা পায়। সেই হিসেবে এইটাই সমগ্র উত্তরবঙ্গের প্রাচীনতম বিদ্যালয়। এছাড়া ও তিনি রাজশাহী জিলা স্কুল ও রাজশাহী কলেজ এর জন্য জমি দান করেন। নওগাঁ কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে এক তৃতীয়াংশ পরিমান সম্পদ দান করেন।
কার্টেসিঃ Md Kamruzzaman

21/10/2022

দাবা খেলার পর রাজা, মন্ত্রী, সৈনিক সবাইকেই এক বক্সে রাখা হয়। অবসরের পর পদ, পদবীর কোন মূল্য থাকেনা। কর্ম, শ্রদ্ধা, স্নেহ, ভালবাসা ও বিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করে নিতে হয়। যা আপনার অবর্তমানেও আপনার অবস্থানের জানান দেয়।

শোক সংবাদঃগোয়ালী নিবাসী সাবেক অগ্রণী ব্যাংক কর্মকর্তা জনাব আবুল কাশেম এর ১ম পুত্র মিজানুর রহমান বাবু আজ রাতে ইন্তেকাল কর...
21/10/2022

শোক সংবাদঃ
গোয়ালী নিবাসী সাবেক অগ্রণী ব্যাংক কর্মকর্তা জনাব আবুল কাশেম এর ১ম পুত্র মিজানুর রহমান বাবু আজ রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে এস এস সি ব্যাচ ২০০১ এর শিক্ষার্থী ছিল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আমিন। আল্লাহ তার শোক শোকসন্তপ্ত পরিবারকে শোক কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন।

08/08/2022
11/01/2022

করোনা সংক্রমণ প্রতিরোধে ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।সোমবার (১০ জানুয়ারি) এ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ। যা কার্যকর হবে ১৩ জানুয়ারি থেকে।

১. দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সকল জনসমাগমস্থলে বাধ্যতামূলক সবাইকে মাস্ক পরতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।

২. অফিস-আদালতসহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

৩. রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনার টিকা সনদ প্রদর্শন করতে হবে।

৪. ১২ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

৫. স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সংখ্যা বাড়াতে হবে। পোর্টগুলোতে ক্রুদের জাহাজের বাইরে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করতে হবে। স্থলবন্দরগুলোতেও আগত ট্রাকের সঙ্গে শুধু ড্রাইভার থাকতে পারবে। কোনও সহকারী আসতে পারবে না। বিদেশগামীদের সঙ্গে আসা দর্শনার্থীদের বিমানবন্দরে প্রবেশ বন্ধ করতে হবে।

৬. ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্ব প্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।

৭. বিদেশ থেকে আসা যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক কোভিড-১৯ টিকা সনদ প্রদর্শন করতে হবে।

৮. স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরার বিষয়ে সব মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করবেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা এ বিষয়টি নিশ্চিত করবেন।

৯. সর্বসাধারণের করোনার টিকা এবং বুস্টার ডোজ গ্রহণ ত্বরান্বিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রচার এবং উদ্যোগ গ্রহণ করবে। এক্ষেত্রে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তা গ্রহণ করবে।

১০. উন্মুক্ত স্থানে সর্ব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।

১১. কোনও এলাকার ক্ষেত্রে বিশেষ কোনও পরিস্থিতি সৃষ্টি হলে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে।

#সংগ্রহিত

ছবিটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন, এখানে অনেক বড় একটা শিক্ষা লুকিয়ে আছে- টায়ারটা চাইলেও স্বাভাবিক অবস্থায় ...
06/09/2021

ছবিটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন, এখানে অনেক বড় একটা শিক্ষা লুকিয়ে আছে- টায়ারটা চাইলেও স্বাভাবিক অবস্থায় আর বের হতে পারবে না! টায়ারটাকে অক্ষত রাখতে হলে গাছটাকে কেটে ফেলতে হবে। কেননা গাছটাকে অক্ষত রেখে টায়ারটা সরিয়ে ফেলা সম্ভব নয়; চিরদিনের জন্য আটকে গেছে টায়ারটা! নিশ্চয় পুরানো টায়ারের মায়ায় কেউ গাছ কাটবেন না। কেননা টায়ারের চেয়ে গাছ অধিক মূল্যবান। এখন টায়ারটাকে ধ্বংস হতে হবে, নচেৎ এই বন্দি-জীবন মেনে নিতে হবে।

অনেকটা এমনই আমাদের মানবজীবন। কিশোর বয়সে না বুঝে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে তা সারাজীবন বয়ে বেড়াতে হয়। আমরা এমন এক চক্করের মধ্যে আটকে যাই- যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। সে কারণে না ভেবে, না বুঝে হুট করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়- যা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে! যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই অভিভাবক, স্বজন ও সত্যিকারের শুভাকাঙ্ক্ষী সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।

আমরা কেউই এমন কোনো কাজ করবো না বা এমন কোনো সিদ্ধান্ত নেবো না যাতে করে জীবনের পরবর্তী অধ্যায়ে আফসোস করতে হয়। ভেবে-চিন্তে সঠিক সময়ে নেওয়া উত্তম সিদ্ধান্তই আমাদের জীবনে সফলতা অর্জনে সহায়ক হতে পারে। আল্লাহ্ সুবহানুতায়ালা আমাদের সহায় হোন।
(Razib Ahmed এর ওয়াল থেকে)

ঈদ মোবারক!
20/07/2021

ঈদ মোবারক!

স্লিপিং পার্টনার:-IBA গ্রাজুয়েট এক ব্যবসায়ীর সাথে HSC সাইন্সে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে ঠিক হলো। অ্যারেঞ্জড ম্যারেজ। এক মাস...
19/06/2021

স্লিপিং পার্টনার:-

IBA গ্রাজুয়েট এক ব্যবসায়ীর সাথে HSC সাইন্সে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে ঠিক হলো। অ্যারেঞ্জড ম্যারেজ। এক মাস পরে বিয়ে।

ফোনে, ম্যাসেঞ্জারে নিয়মিত কথা হয় তাদের। বিয়ের এক সপ্তাহ আগে কথা প্রসঙ্গে মেয়েটা কৌতূহলী হয়ে হবু বরকে জিজ্ঞাসা করল-

- “আচ্ছা, তোমার ফ্যামিলি তো মধ্যবিত্ত। তুমি এত অল্প বয়সে এই যে এতো বড় বিজনেস দাড় করালে, মূলধন কোথায় পেলে?”

- “শুনো তাহলে। তোমাকে বিয়ে যখন করবো, কিছুই গোপন করবো না। তোমাদের বাসায় তোমাকে দেখতে যাবার সময় আমাদের সাথে ফর্সা করে একটা মেয়ে ছিল। মনে আছে তোমার?”

- “হ্যাঁ, তোমার আপু নাকি উনি?”

- “আরেহ্ না, তার নাম সাদিয়া। ঢাকার এক শিল্পপতির মেয়ে। ছাত্র অবস্থায় একটা আন্তঃবিশ্ববিদ্যালয় কনফারেন্সে গিয়ে তার সাথে আমার পরিচয় হয়। আমার বিজনেস প্ল্যান ওর সাথে শেয়ার করার পর সে সন্তুষ্ট হয়। নিয়মিত যোগাযোগের এক পর্যায়ে আমার উপর আস্থা রেখে সে আমার স্লিপিং পার্টনার হয়ে যায়। এরপর আমার মূলধন নিয়ে আর ভাবা লাগেনি। আমার আরো তিনজন স্লিপিং পার্টনার আছে। তবে সাদিয়া সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে।”

- (রেগেমেগে) “শালা লুইচ্চা, জানোয়ার, ক্যারেক্টারলেস! আমার বেস্ট ফ্রেন্ড শাহেদের কাছে আগেই শুনেছি ভার্সিটির ছেলেরা এতো এতো মেয়ের সাথে ঘুমায়। আজ হাতেনাতে প্রমাণ পেলাম। থ্যাংকস গড। তোর মতো লুইচ্চার সাথে ফুলের মতো নিষ্পাপ এই আমার বিয়ে? না, কিছুতেই হতে পারে না। লুইচ্চা কোথাকার! ফোন রাখ!” (এই বলে মেয়েটা ফোন কেটে দিল)

শিক্ষা:- যত বড় বিদ্বানই হন না কেন, অন্যের জ্ঞানের লেভেল না বুঝে তার কাছে ফর্মাল ওয়েতে সবকিছু প্রকাশ করতে যাবেন না। অবুঝ মানুষ ভালোভাবে না বুঝেই রিয়্যাক্ট করে থাকে।

বি: দ্র:- স্লিপিং পার্টনার অর্থ ব্যবসায়ের নিষ্ক্রিয় অংশীদার। অর্থাৎ সে টাকা ইনভেস্ট করবে, কিন্তু আড়ালেই থেকে যাবে। কাজকর্ম যা করার আপনাকেই করতে হবে আর চুক্তি অনুযায়ী লাভের একটা নির্দিষ্ট অংশ তাকে দিতে হবে।

সংগৃহিত ও পরিমার্জিত

14/04/2021

Khosh Amdade Mahe Ramadan!

Stay Home Stay Healthy! Avoid crowding place to safe yourself &  your beloved family members from Covid-19!
07/04/2021

Stay Home Stay Healthy!
Avoid crowding place to safe yourself & your beloved family members from Covid-19!

29/03/2021
Happy birthday to you dear founder of Bangladesh.
17/03/2021

Happy birthday to you dear founder of Bangladesh.

Address

Dubalhati
Naogaon
006500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dubalhati Raja Horonuth High School. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category