02/05/2025
🌹🌹🌹 সাপাহার উপজেলার নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ স্যারের সাথে অত্র উপজেলার ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষকগণের সৌজন্য সাক্ষাৎ 🌹🌹🌹
আলহামদুলিল্লাহ! অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের উপজেলার নির্বাহী অফিসার স্যারের প্রতি। তাঁর আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছি। তিনি আমাদের সময় দিলেন, আমাদের কথা শুনলেন ও আমাদেরকে বেশকিছু বিষয়ে পরামর্শও দিলেন। আশাবাদ ব্যক্ত করছি যে, স্যারের নেতৃত্বে আমরা এগিয়ে যাব ইনশা-আল্লাহ। এ পর্যন্ত সাপাহার উপজেলায় মাত্র ৩ জন ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক রয়েছেন। তাঁরা হলেন -
জনাব মোঃ আব্দুল হালীম, সহকারী অধ্যাপক (বাংলা), খঞ্জনপুর তালকুড়া লতিফিয়া আলিম মাদ্রাসা, ICT4E জেলা অ্যাম্বাসেডর, সেরা কনটেন্ট নির্মাতা, শিক্ষক বাতায়ন ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা), জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪
জনাব আব্দুল আলীম, সহকারী অধ্যাপক (আরবি), পাতাড়ী ফাযিল মাদ্রাসা, ICT4E জেলা অ্যাম্বাসেডর, সেরা অনলাইন পারফর্মার, আরবি টু আরবি কনটেন্ট নির্মাতা, শিক্ষক বাতায়ন, মাস্টার ট্রেইনার (ইসলাম শিক্ষা), নিউ কারিকুলাম, মাস্টার ট্রেইনার, অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স, BMTTI, গাজীপুর ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা), জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২
জনাব মোঃ জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক (আইসিটি), খোট্টাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ICT4E জেলা অ্যাম্বাসেডর, মাস্টার ট্রেইনার (ডিজিটাল প্রযুক্তি), নিউ কারিকুলাম, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদ্রাসা) জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩
আমরা প্রত্যাশা করছি এই উপজেলার শিক্ষকগণকে আইসিটি বিষয়ক সময় উপযোগী প্রশিক্ষণ, ইন-হাউজ প্রশিক্ষণ প্রদান ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ প্রদানের মাধ্যমে আগ্রহী করে তুলবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ, যে জাতি আইসিটিতে যত বেশি উন্নত তারাই বিশ্ব বিনির্মাণে বেশি অবদান রাখছে। শিক্ষকগণ পারদর্শী হলে শিক্ষার্থীরা এর ফল পাবে ইনশা-আল্লাহ।
a2i এর নিয়ম অনুযায়ী একেকটি উপজেলায় সর্বোচ্চ ১০ জন ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক হওয়ার সুযোগ থাকলেও সাপাহার উপজেলায় মাত্র ৩ জন অ্যাম্বাসেডর শিক্ষক রয়েছেন যা খুবই দুঃখজনক! আমরা চাই এ সংখ্যা বৃদ্ধি পাক শ্রদ্ধাভাজন নির্বাহী অফিসার স্যারের সহযোগিতা ও আন্তরিকতার মধ্য দিয়ে।
আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব মোঃ শামসুল কবীর স্যার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব নাজমা আক্তার স্যার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, সাপাহার, নওগাঁ এর প্রতি আমাদের কাজে উৎসাহ প্রদান ও উদ্দীপনা সৃষ্টির জন্য।
আল্লাহ তা'আলা সকলের আন্তরিকতাকে কবুল করুন ও উত্তম প্রতিদান দান করুন। আমীন।
https://v3-stage.teachers.gov.bd/blog/details/786168
30/04/2025