01/02/2016
["`~`"]ভালোবাসার অভিমান["`~`"]
|
টুংটুং... টুংটুং... টুংটুং...
~হুম..বলো? (ঘুমের ঘোরে).
~এই পাগলা ঘোড়া তুমি এখনো ঘুম থেকে ওঠোনি কয়টা বাজে জানো?
এতো ক্ষণ অব্দি কেউ ঘুমাই? (আহ্লাদ করে "পাগলা ঘোড়া" বলে ডাকে)
~হু.....
~কি হু...?
~খুব শীত বাহিরে সোনা উঠে কি হবে?
~তাই বুঝি, তাহলে আমি কি ভাবে উঠলাম ঘুম থেকে?
~ আবার ঘুমিয়ে পড়ো..।
~তাই না শয়তান, তুমি আমাকে একটুও ভালোবাসো না,একটুও না।
~এই সোনা আমি আবার কি করলাম?
~না কিছু করোনি, তুমি আবার কি করবা, তুমি ঘুমাও। সরি ফর ডিস্টার্ব।
টুট.. টুট.. টুট.. টুট.. টুট..
আমি নিজ মনে ভাবতে লাগলাম কি হলো এটা? ফোন কেটে দিলো কেন?
আমি আবার ফোন দিলাম কিন্তু ফোনটা তুলছে না।
ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হতে গেলাম তখন মনে পড়ে গেল কেন এতো রেগে গেল?
উফ,,ধ্যাত!! কি পঁচা মন দিয়ে পাঠিয়ে দিলে আল্লাহ?
আজ আমাদের ভোর ৬ টায় দেখা করা কথা ছিলো। আমিই তাকে বলেছিলাম আজ দেখা করবো আর আমিই ভুলে গেলাম?
গতরাতে যখন তাকে ফোন দিলাম,
~সোনা বলো?
~সোনা তোমায় অনেক দিন দেখিনি কাল ভোরে ৬ টায় দেখা করি?
~এতো ভোরে?
~হুম,,,পারবা না?
~হুম পারবো। তবে সর্ত আছে কিন্তু।
~কি সর্ত?
~আমার সাথে শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটতে হবে। আমাকে তোমার বুকে জরিয়ে চাদরে ঢেকে নিতে হবে।
~পায়ে তো শীত লাগবে সোনা।
~তোমার পা আর আমার টা কি, আমার শীত লাগবে না?
~আচ্ছা পারবো তোমার জন্য সব করতে পারবো।
~উম্মাহ সোনা, বাই।
~বাই।
একটা মেয়ের মনে যখন কোন আশা জাগানো হয়, তখন সে তার আশাকে কেন্দ্র করেই চলতে থাকে যতক্ষণ না তার আশা পূরণ হচ্ছে। আর তার আশাকে কেন্দ্র করে গড়ে ওঠে অজস্র কল্পনা জগত। যেখানে সে তার মনের চাহিদা গুলো সযত্নে তুলে রাখে।
আর যখন তার আশা পূরণ করতে পারবে না, তখন মেয়েদের মনে জমে আসে এক মেঘ অভিমান। যার শেষ শুধুই বৃষ্টি দিয়ে। অবশেষে এক সময় মেঘলা আকাশ আবার নীল বর্ণ ধারণ করে। কিন্তু সেই নীলের মধ্যেও অভিমানের ছোঁয়া লেগে থাকে যা হয়তো সরাতে চাইলেও সরবে না।
।
লেখকঃ সুখ পাখি (Anmonaa Shiplu)