নওগাঁ কে.ডি. সরকারি উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী সরাকারি বিদ্যালয় যা নওগাঁ জেলাই অবস্থিত। ১৮৮৪ সালের ফ্রেব্রুয়ারি মাসে এটি স্থাপিত হয়। এটি বাংলাদেশে স্থাপিত অন্যতম পুরনো বিদ্যালয়। বিগত কয়েক বছরের পাবলিক পরীক্ষাগুলোর ফলাফল অনুসারে এটি নওগাঁ জেলার শ্রেষ্ঠ এবং রাজশাহী বিভাগের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয়। এই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দুই শিফটে শিক্ষাদান করা হয়। নওগাঁ জেলায়
একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ সর্বপ্রথম গ্রহণ করেন বাবু কৃষ্ণধন বাগচী, যিনি নওগাঁর তত্কালীন ডেপুটি কমিশনার এবং গাঁজা সমবায় সমিতির সুপারভাইজার ছিলেন। তার প্রচেষ্টায় কিছু জমিদার, কৃষক এবং বিত্তশালী ব্যক্তিবর্গ অর্থ সহায়তা প্রদান করেন। এটি ছিল নওগাঁ জেলায় প্রতিষ্ঠিত প্রথম উচ্চ বিদ্যালয়।
উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ মহকুমা শহর নওগাঁ। কৃষি সম্পদে সমৃদ্ধ ছিল বলেই বোধ হয় এই শহর জমিদার প্রধান স্থান হিসেবে খ্যাতি অর্জন করে। এ মহকুমার লোকদের মোটা ভাত কাপড়ের বিশেষ অভাব ছিলনা বলেই তারা লেখাপড়া শেখার তেমন তাগিদ অনুভব করেনি। স্থানীয় জমিদাররা তাঁদের সন্তানদের দেশে বিদেশে বড় বড় শহরে রেখে উচ্চ শিক্ষা লাভের ব্যবস্থা করেছিলেন। ফলে তাঁরাও জনসাধারনের মধ্যে শিক্ষা বিস্তারে উদাসীন ছিলেন। এমনই এক পরিস্থিতির মধ্যে নওগাঁ মহকুমা শহরে ১৮৮৪ খ্রীস্টাব্দে একটি উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। এটিই পরবর্তীকালে কে. ডি. উচ্চ বিদ্যালয় নামে পরিচিতি পায়। এটিই ছিল নওগাঁ মহকুমার প্রথম উচ্চ বিদ্যালয়।যদিও দুবলহাটিতে অবস্থিত রাজা হরনাথ রায় উচচ বিদ্যালয়টি ছিল নওগাঁয় প্রতিষ্ঠিত প্রথম বিদ্যালয়।
বর্তমানে প্রায় ১৮০০ শিক্ষার্থী, দক্ষ-অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় পরিচর্চার মাধ্যমে লেখাপড়া করছে। অত্র বিদ্যালয় একটি সুনামধন্য প্রতিষ্ঠানে পরিনত করতে সুপরিক্লপিত ভাবে আমরা প্রতিদিন কাজ করে যাচ্ছি। আহ্বান জানাই, অভিভাবক ও শুভানুধ্যায়ী আপনারাও আমাদের সহযাত্রী হোন। আমরা কোয়ালিটি শিক্ষার পাশাপাশি নীতি ও নৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ তৈরিতে অগ্রনি ভূমিকা রাখতে সম্মত হব এ প্রত্যাশায়। সবার সুন্দর এবং মঙ্গলময় জীবন কামনা করছি।
সর্বোপরি অত্র বিদ্যালয় ম্যানেজমেন্টে রয়েছে জেলা প্রশাসকসহ অনান্য অফিসারবৃন্দ আল্লাহ্ আমাদের সবার প্রতি সহায় হোন । অল্লাহ্ হাফেজ।