25/05/2026
এটা ভালো ছিলো ❤️
জ্ঞানই শক্তি Naogaon Govt. College, is a public educational institution based in Naogaon District, Bangladesh.
It was established in 1962 with 300 students, and currently serves about 16,000. It is situated at the north-east part of Naogaon and is authorized by the National University. for more information please visit en.wikipedia.org/wiki/Naogaon_Govt._College
25/05/2026
এটা ভালো ছিলো ❤️
13/05/2026
বৃষ্টিস্নাত কলেজ অঙ্গন🌧️☔
© Creative Click's
আজকে অনার্সে যারা চান্স পাবে, তাদের কলেজে ভর্তি হতে হবে— ০৫/০৫/২০২৬ থেকে ১৭/০৫/২০২৬ এর মধ্যে।
💫ক্লাস শুরু হবে ০২ জুন ২০২৬ তারিখ থেকে।
~ব্রেকিং~
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল আজ ৩ মে দুপুরে প্রকাশ করা হবে।
এই দেশে কোনো সুযোগ নাই, তাই আমি গ্রো করতে পারছি না।
আমার বাবার টাকা নাই, তাই আজ আমার এই অবস্থা।
আমি ভালো কলেজে পড়তে পারিনি বলেই তো ভালো রেজাল্ট করতে পারিনি।
নিজের অবস্থার জন্য এভাবে অন্যকে দোষারোপ করা বাদ দেন প্লিজ!
আপনি এখন ঠিক যেই অবস্থাতে আছেন, ঠিক সেই অবস্থাতেই থেকে অনেকেই ভালো কিছু করছে।
একই দেশ, একই সিস্টেম, একই সুযোগের অভাব। তারপরেও কেউ কেউ এগিয়ে যাচ্ছে। আর আপনি সেই একই পরিস্থিতিতে বসে বসে কারণ খুঁজছেন কেন হচ্ছে না।
সত্যি কথাটা হচ্ছে, পরিস্থিতির দোষ দেওয়াটা অনেক সহজ। কারণ তখন নিজেকে আর কিছু করতে হয় না।
ব্যর্থতার দায়িত্বটা অন্যের ঘাড়ে চলে যায়, আর নিজে নিশ্চিন্তে থাকা যায়। কিন্তু এই নিশ্চিন্তের দাম হচ্ছে আপনার পুরো জীবনটা।
আপনি আসলে এভাবে নিজেকেই ধোঁকা দিচ্ছেন।
©আসাদুজ্জামান জয়
28/04/2026
অনার্স ১ম বর্ষে যারা এখনো ইনকোর্স ও এ্যাসাইনমেন্ট পরীক্ষা দেননি—আগামী ৬ মে এর মধ্যে কলেজে যোগাযোগ করে পরীক্ষা দিন।
💫এবার ইনকোর্স নম্বর ছাড়া কোনভাবে ফরম পূরণ করতে পারবেন না।
📍অন্যদিকে ২০২৩-২৪ সেশন ও এর পূর্বের সেশন যারা ১ম বর্ষে Not promoted তাদেরকে ২০২৪-২৫ সেশনের সিলেবাস অনুযায়ী সকল পরীক্ষা দিতে হবে।
আপনি কোনো পাওয়ারফুল পরিবারে জন্ম নেননি।
আপনাদের তেমন কোনো কানেকশন নেই।
আপনাদের অনেক সহায়-সম্পত্তিও নেই।
তাহলে কী করবেন?
এই সত্যটা মাথায় রেখেই কাজ শুরু করুন।
কারণ যে জানে তার পেছনে কেউ নেই,
সেই দ্রুত সামনে এগোতে শেখে।
প্রথম কাজ, প্লিজ, অভিযোগ করা বন্ধ করুন।
"আমার বাবা আমাকে এটা দিতে পারেনি,
আমার জন্য ওটা করতে পারেনি" এসব অভিযোগ করতে করতেই বেশিরভাগ মানুষ ৩০ বছর বয়স পার করে দেয়।
জীবন অনেক মানু্ষকেই ফেয়ার শুরু দেয় না।
কিন্তু জীবনের ফিনিশ লাইনেও কেউ জিজ্ঞেস করে না,
আপনি আসলে কোথা থেকে শুরু করেছিলেন।
দ্বিতীয় কাজ, নিজের network নিজেই বানান।
উত্তরাধিকারে পাওয়া নেটওয়ার্ক টিকিয়ে রাখতে হয়।
আর নিজে বানানো নেটওয়ার্ক নিজেই টিকে যায়।
তৃতীয় কাজ, স্কিলই আপনার আসল সম্পত্তি।
বাবার জমি বিক্রি হয়ে যায় ।
বাবার টাকাও একসময় শেষ হয়ে যায়।
বাবার নামও একদিন মানু্ষ ভুলে যায়।
কিন্তু আপনার ভেতরে যে দক্ষতা আছে ,
সেটা চাইলেও কেউ কেড়ে নিতে পারে না।
একটা কাজে এতটাই ভালো হন,
যে আপনাকে ignore করা যেনো অসম্ভব হয়ে যায়।
চতুর্থ কাজ, ইনফরমেশনের গ্যাপ বন্ধ করুন।
ধনী বা পাওয়ারফুল পরিবারের ছেলেমেয়েরা
ছোটবেলা থেকেই কিছু জিনিস শিখে ফেলে।
যেমনঃ কীভাবে কথা বলতে হয়।
কীভাবে negotiate করতে হয়।
কীভাবে সুযোগ চিনতে হয়।
কীভাবে ব্যবসাবাণিজ্য করতে হয়।
সমস্যাটা হচ্ছে, আমাদের কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় এই বিষয়গুলো শেখানো হয় না।
তাই আপনাকে নিজে থেকেই এসব শিখতে হবে।
বই পড়ে। মানুষ দেখে। আর ভুল করে।
আর এই গ্যাপটা দ্রুত কমাতে পারলেই
আপনার খেলা একদম অন্য লেভেলে চলে যাবে।
পঞ্চম কাজ, লোকে কী বলবে, এই লজ্জা বাদ দিন।
সাধারণ ঘরের সন্তানদের সবচেয়ে বড় শত্রু টাকার অভাব না। লোকে কী বলবে, সেই লজ্জা।
এরা সুযোগ চাইতে লজ্জা পায়।
ভুল করতে লজ্জা পায়।
"জানি না" বলতে লজ্জা পায়।
বড় স্বপ্ন দেখতে লজ্জা পায়।
আর যেদিন থেকে এই লজ্জাটা ভেঙ্গে যায়,
সেদিন থেকেই তার আসল যাত্রা শুরু হয়।
মনে রাখবেন, দুনিয়ার বেশিরভাগ বিখ্যাত আর বড় মানুষেরা কিন্তু সাধারণ পরিবার থেকেই উঠে এসেছে।
কারণ তাদের হারানোর কিছুই ছিল না।
তাই তারা ঝুঁকি নিতেও ভয় পায়নি।
আর আপনারও সবচেয়ে বড় সুবিধা এটাই,
আপনার কাছে তেমন কিছুই নেই।
মানে সব জয় করার সম্ভাবনাটা এখন আপনারই আছে!
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ ও তৎপূর্ব শিক্ষাবর্ষের—যারা
অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অকৃতকার্য (Not Promoted) হয়েছে, তারা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সিলেবাস ও রেগুলেশন অনুসরণ করবে।
💫উল্লেখিত শিক্ষার্থীরা নতুন প্রণীত সিলেবাসের ভিত্তিতে ইনকোর্স ও এ্যাসাইনমেন্ট পরীক্ষাসহ সকল পরীক্ষায় অংশগ্রহণ করবে।
আগামী ৬ মে এর মধ্যে কলেজে যোগাযোগ করে ইনকোর্স ও এ্যাসাইনমেন্ট পরীক্ষা অবশ্যই দিবেন।অন্যথায় ফরম পূরণ করতে পারবেন না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে ৪ লাখের বেশি শিক্ষার্থী।
এবার দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট প্রস্তুতে কাজ করবে কর্তৃপক্ষ।
💫আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ করতে পারে। পাস মার্ক ৩৫
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে: শিক্ষামন্ত্রী।
| Monday | 10:00 - 16:00 |
| Tuesday | 10:00 - 16:00 |
| Wednesday | 10:00 - 16:00 |
| Thursday | 10:00 - 16:00 |
| Sunday | 10:00 - 16:00 |