যে-কোন দেশের উন্নতির জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে শিক্ষিত জনগোষ্ঠি--বিশেষত যারা জ্ঞান চর্চা করেন তারা। এ উপলব্ধি থেকে উত্তর চট্টগ্রামের পিছিয়ে পড়া জনপদে শিক্ষার প্রসার ও জ্ঞানার্জনের পথ সুগম করার লক্ষ্যে প্রতিষ্ঠিত করা হয়েছিল নানুপুর লায়লা-কবির কলেজ। যাঁদের মহানুভবতায় এ স্বনামধন্য প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে তাঁরা হলেন অত্র এলাকার বিশিষ্ট দানবীর, সমাজসেবী ও শিক্ষানুরাগী রফিকুল আনোয়া
র, ফরিদুল আনোয়ার ও ফখরুল আনোয়ার। তিন ভাইয়ের অর্থায়ন, পরিশ্রম ও সুদক্ষ তত্ত্বাবধানে ৬ ডিসেম্বর, ১৯৯১ খ্রিস্টাব্দে নানুপুর লায়লা-কবির কলেজ-এর শুভ উদ্বোধন হয়। কলেজ প্রতিষ্ঠার পূর্বে এই অঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের অনেক দূরে গিয়ে শিক্ষা লাভের যে সমস্যা ছিল, এ কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার অবসান হয়। এ ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানটি বিগত তিন দশক ধরে বিস্তীর্ণ এলাকায় ঘরে ঘরে উচ্চ শিক্ষার আলো জ্বালিয়ে আসছে। প্রতিষ্ঠাতাদের স্বপ্ন বাস্তবায়নে একজন সুদক্ষ, কর্মঠ ও প্রতিভাবান অধ্যক্ষের নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রবীন ও নবীনের সমন্বয়ে সুশিক্ষিত, মেধাবী, বিজ্ঞানমনস্ক আধুনিক জ্ঞানসম্পন্ন সৃজনশীল অধ্যাপকমন্ডলী। ফলশ্রুতিতে বিগত কয়েক বৎসর যাবত এ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পর্যায়ে অত্র এলাকার প্রতিষ্ঠানসমূহের মধ্যে পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জনের গৌরব লাভ করে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের স্বপ্ন বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। বৈশিষ্ট্য : রাজনীতি ও ধুমপানমুক্ত পরিবেশ, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানসিক বিকাশ সাধন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ গড়া।
প্রতিষ্ঠাকাল : ১০ ফেব্রুয়ারি, ১৯৯১ খ্রিষ্টাব্দ।
অবস্থান : ডাক-নানুপুর, পোষ্ট কোড- ৪৩৫১, উপজেলা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম।
আয়তন : ১২ একর
শাখাসমূহ:
উচ্চ মাধ্যমিক : বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
স্নাতক (পাস) : বি.এ / বি.এস.এস / বি.বি.এস
স্নাতক (সম্মান) : হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা
প্রক্রিয়াধীন (অনার্স) : অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা এবং ইংরেজি সাহিত্য।
ভবনসমূহ:
মসজিদ : জামে মসজিদ
প্রশাসনিক ভবন : কবি নজরুল ইসলাম ভবন
বিজ্ঞান ভবন : কুদরাত-ই-খুদা ভবন
ব্যবসায় শিক্ষা ভবন : ফরিদুল আনোয়ার ভবন
ডিজিটাল ল্যাব : ৩য় লেভেল
অধ্যক্ষ বাংলো : সুগন্ধা
শিক্ষক আবাসন : রজনীগন্ধা
খেলার মাঠ : জাতীয় পর্যায়ের
দীঘি : পদ্ম সরোবর
স্মৃতিস্তম্ভ : শহীদ মিনার
উদ্যান : নিরিবিলি
কলেজ ক্যান্টিন : নীল পদ্ম
শ্রেণিকক্ষ : ৫৮টি
ছাত্রী মিলনায়তন : অবকাশ
গ্রন্থাগার : সঞ্চয়িতা
বিজ্ঞান গবেষণাগার : নিউরণ
আইসিটি ল্যাব : চার্লস ব্যাবেজ
মাল্টিমিডিয়া কক্ষ : ডিজিটাল কনট্যান্ট জোন