Bakshagong Girls High School :: বখশগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Nangalkot
  • Bakshagong Girls High School :: বখশগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়

Bakshagong Girls High School :: বখশগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ready to take on the challenges of future Life at Bakshagong Girls High School is varied and exciting.

We are committed to offering our students every opportunity to develop as excellent students and fine young women, ready to take on the challenges of their futures. We support and encourage each of our students to reach her potential and to develop a strong set of values. Our intention is that she will be able to pursue her dreams with confidence, and take her place as a fully contributing citizen of the world.

27/03/2024

Information Technology (IT) তথা তথ্য ও প্রযুক্তিতে বিশ্বের ন্যায় বাংলাদেশও এখন এগিয়ে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও অফিস-আদালত, শিক্ষা, চিকিৎসা ক্ষেত্র সহ বিভিন্ন কাজে বহুল ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তি পণ্য কম্পিউটার।
টেকপ্লাস একাডেমি এর কম্পিউটার প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিয়ে আপনিও হয়ে উঠুন - “আইটি প্রফেশনাল”। সুযোগ নিন কম্পিউটার ব্যবহারের জ্ঞান ও দক্ষতা’কে পেশা হিসেবে গ্রহণের। পড়াশোনা, চাকরি কিংবা ফ্রিল্যাসিং প্রতিটা ক্ষেত্রে এগিয়ে থাকতে এখনই সিদ্ধান্ত নিন, কারণ - একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ।

নিজের স্কিল ডেভেলপ করুন- সেরা এক্সপার্টদের কাছ থেকে। আমাদের দক্ষ প্রশিক্ষকগণ সবচেয়ে সহজ উপায়ে আপনাকে শেখাবে কম্পিউটারের বিভিন্ন স্কিল।

কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সমূহ :
কম্পিউটার অপারেশন এন্ড ফান্ডামেন্টালস্
অফিস এপ্লিকেশন এন্ড অফিস ম্যানেজমেন্ট
গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া
কম্পিউটার হার্ডওয়্যার
ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
ভিডিও এডিটিং এন্ড মাল্টিমিডিয়া
ডিজিটাল মার্কেটিং
স্পোকেন ইংলিশ

আমাদের আইটি প্রশিক্ষণ কার্যক্রমের বৈশিষ্ট্য :
কোর্স সম্পর্কিত প্রয়োজনীয় বই প্রদান।
একই সাথে তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাসের সুবিধা।
প্রত্যেকের জন্য আলাদা কম্পিউটারের ব্যবস্থা।
শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।

সফট-স্কিল বৃদ্ধি থেকে শুরু করে ক্যারিয়ার ডেভেলপমেন্ট - নিজেকে মানসম্পন্ন করে গড়ে তুলতে আজই ভিজিট করুন আমাদের প্রতিষ্ঠান।

আমাদের ক্যাম্পাস
টেকপ্লাস একাডেমি, এস. এস. মমতাজ প্লাজা, ২য় তলা, বখশগঞ্জ বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা।

যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন - 01736-193198, 01755575291
ইমেইল - [email protected]

10/05/2023
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন অনলাইনে করার নির্দেশষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন অনলাইনে করার...
13/05/2021

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন অনলাইনে করার নির্দেশ

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন অনলাইনে করার নির্দেশনা দিয়েছে সরকার। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এ নির্দেশনা দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে।

প্রকল্প পরিচালক মো. শামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো বাস্তবায়নাধীন ‘এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস)’ শীর্ষক প্রকল্পের আওতায় সরকারের সিআরভিএস ব্যবস্থার আলোকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের যষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর ডেটাবেইস প্রস্তুত ও ইউনিক আইডি দেওয়ার লক্ষ্যে মাঠপর্যায়ে শিক্ষার্থী তথ্য ছক (হার্ড কপি) পূরণের কাজ চলছে। যেসব শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অনলাইনের মাধ্যমে দেওয়া হয়নি, সেসব শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অনলাইনের মাধ্যমে করে ফরমে লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হলো। কেননা, শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ অনলাইনে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ডেটাবেইসে যাচাই করার পর ইউআইডি দেওয়া হবে। হাতে লেখা জন্ম সনদের নম্বর অনলাইনে ভেরিফাই করা যাবে না।

ইউনিক আইডি দেওয়ার পূর্বশর্ত হলো শিক্ষার্থীর জাল সনদ নম্বর ও জন্ম তারিখ যাচাই করা।

ব্যানবেইসের চিঠিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর জন্ম সনদ অনলাইনে করা নেই, তাদের পুনরায় অনলাইনে নিবন্ধন করার বিষয়টি জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের জানানোর জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।

অনলাইনে নিবন্ধন করার জন্য যোগাযোগ করতে পারো : অনলাইন ই সেবা বখশগঞ্জ - 01975266425

22/09/2020

আসালামুয়ালাইকুম..
এই সংকটের দিনে আমাদের, আপনাদের সন্তানদের পড়া লেখায় সমস্যা হচ্ছে তাই প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠান তাদের নিজ দায়িত্বে তাদের ছাত্র-ছাত্রিদের অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে..
বখশগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাদের ছাত্রিদের শিক্ষার উন্নতির খাতিরে অনলাইনের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন..
ধন্যবাদ।

সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা!তোমাদের প্রতিটি পরীক্ষা সুন্দর হোক, তোমরা ভাল ফলাফল করো এই প্রত্যাশা ক...
01/02/2018

সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা!
তোমাদের প্রতিটি পরীক্ষা সুন্দর হোক, তোমরা ভাল ফলাফল করো এই প্রত্যাশা করি।

Bakshagong Girls High School :: বখশগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পেজ এর অন্য সকল বন্ধুবীদের বলছি - এসএসসি পরীক্ষা দেয়ার সময়কার কথা মনে আছে? কেমন ছিল দিনগুলো?
জানাও সেই স্মৃতি “এসএসসি’র অভিজ্ঞতা“ লিখে....

Bakshagong Girls High School :: বখশগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়
30/12/2017

Bakshagong Girls High School :: বখশগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়

১ ফেব্রুয়ারি ২০১৮ থেকে শুরু হতে যাচ্ছে এস.এস.সি. পরীক্ষা। শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের এস.এস.সি. পরীক্ষার সময়...
27/11/2017

১ ফেব্রুয়ারি ২০১৮ থেকে শুরু হতে যাচ্ছে এস.এস.সি. পরীক্ষা। শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের এস.এস.সি. পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো।

ট্যাগ করে জানিয়ে দাও - এবারের এস.এস.সি. পরীক্ষার্থীদের।

01/05/2017

আজ মহান মে দিবস, এটি "আন্তর্জাতিক শ্রমিক দিবস" হিসেবেই পরিচিত। এর পেছনে রয়েছে এক মর্মন্তুদ কাহিনী। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেট ম্যাসাকারে শহীদ হওয়া শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করে পালন করা হয় এই দিবসটি। তারা চেয়েছিল তাদের শ্রমঅধিকার নিশ্চিত করতে, দৈনিক ৮ ঘন্টার বেশি কাজ না করতে; কিন্তু তাদের ঝরাতে হয়েছিল রক্ত। শ্রমিকদের রক্ত-ঘামেই আমাদের বিলাসীতা, আমাদের প্রয়োজন মেটে, কিন্তু আজও তারা বঞ্চিত হয় তাদের প্রাপ্য থেকে।

সর্বস্তরের শ্রমিকদের অধিকার নিশ্চিত করাই হোক এবারের "আন্তর্জাতিক শ্রম দিবস" এর মূলমন্ত্র।

আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি- বখশগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় অতিবাহিত করেছে ঐতহ্য ও গৌরবের ২৫ বছর...!!এ উপলক্ষে বিদ্যালয়...
21/12/2016

আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি- বখশগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় অতিবাহিত করেছে ঐতহ্য ও গৌরবের ২৫ বছর...!!
এ উপলক্ষে বিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে ৩ দিন ব্যাপী "রজত জয়ন্তী" অনুষ্ঠানের।

উক্ত "রজত জয়ন্তী" উদযাপন অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা আক্তার ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল আলম পাটোয়ারী।
অনুষ্ঠান সূচিঃ

২৪ ডিসেম্বর ২০১৬ খ্রি.
[শুধুমাত্র বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের জন্য উন্মুক্ত]
শনিবার; সকাল- ১১টা
স্থান: বখশগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।
উদ্বোধক: সামছুদ্দিন কালু, (চেয়ারম্যান- নাঙ্গলকোট উপজেলা পরিষদ)
অতিথি: মো. সাইদুল আরিফ, (উপজেলা নির্বাহী কর্মকর্তা)
সভাপতিত্বে: মুক্তিযোদ্ধা অহিদের রহমান, (চেয়ারম্যান বখশগঞ্জ ইউনিয়ন পরিষদ)

বিকাল- ২:৩০ মিনিট
আয়োজন: মুক্তিযুদ্ধের গান।
বড়পর্দায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শন: "গেরিলা"

২৫ ডিসেম্বর ২০১৬ খ্রি.
প্রথম পর্বঃ
[শুধুমাত্র বিদ্যালয়ের ৯ম-১০ম শ্রেণির তালিকাভুক্ত ও প্রাক্তন ছাত্রীদের জন্য উন্মুক্ত]
রবিবার; সকাল- ০৯টা
স্থান: বখশগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি: আবু ইউছুফ, (অধ্যক্ষ- নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ)
সমন্বয়ক: মনোয়ারা আক্তার (বর্তমান প্রধান শিক্ষিকা)
আয়োজন: প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলন।
আনন্দ আড্ডা।
মধ্যহ্নভোজ।

দ্বিতীয় পর্বঃ
[সর্বসাধারণের জন্য উন্মুক্ত]
বিকাল- ২:৩০মিনিট
প্রধান অতিথি: আবুল খায়ের আবু, (সভাপতি- বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, নাঙ্গলকোট শাখা)
সভাপতিত্বে: মো. শহিদুল আলম পাটোয়ারী, (বর্তমান সভাপতি- স্কুল ম্যানেজিং কমিটি)
আয়োজন: বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সংগঠকদের সম্বর্ধনা।
স্মৃতিচারণ।
ছাত্রীদের কবিতা সংকলন "প্রথম কুঁড়ি" মোড়ক উন্মোচন।
রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারণিকার মোড়ক উন্মোচন।

২৬ ডিসেম্বর ২০১৬ খ্রি.
[সর্বসাধারণের জন্য উন্মুক্ত]
সোমবার, দুপুর- ১২টা
স্থান: Boxganj High School :: বখশগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ।
প্রধান অতিথি: মো. রফিকুল হোসেন, (সভাপতি- আহ্বায়ক কমিটি, নাঙ্গলকোট উপেজলা আওয়ামী লীগ)
সমন্বয়ক: ফয়েজ কবির, (সভাপতি- বখশগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ)
আয়োজন: ওপেন এয়ার কনসার্ট

আমাদের বিদ্যালয়ের সবার প্রিয় একজন শিক্ষক; জনাব হুমায়ূন কবির।
31/10/2016

আমাদের বিদ্যালয়ের সবার প্রিয় একজন শিক্ষক; জনাব হুমায়ূন কবির।

27/08/2015

আজ (১২ ভাদ্র মঙ্গলবার, ২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। অগ্রণী বাঙালি কবি, বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীত স্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত তার ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ।

06/08/2015

রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস আজ...।

Address

Bakshaganj Bazar, Hucca Mia
Nangalkot
3583

Opening Hours

Monday 09:00 - 13:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801715708997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bakshagong Girls High School :: বখশগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category