Aziara High School

Aziara High School A High School Founded at 1984. Situated at Vill: Aziara, PO: Azizra Bazar, PS: Nangalkot, Dist: Comi

আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদের আনন্দ সবার স...
27/05/2026

আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।

ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিন এবং ত্যাগের এই মহান দিনে মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার করুন

#আজিয়ারাউচ্চবিদ্যালয় #ঈদশুভেচ্ছা

20/04/2026

আমার সহকর্মী শিক্ষক ভাইদের কাছে কয়েকটি অনুরোধ:-

১)আসন্ন এসএসসি/দাখিল পরীক্ষায় আপনারা ছাত্র ছাত্রীদের কাছে কোনো ভীতিকর দৈত্য দানব হিসেবে আবির্ভূত হবেন না।

২) হাসিমুখে পিতামাতার মতো স্নেহের চোখে তাঁদেরকে পরীক্ষার হলে স্বাগত জানান।হলে ঢুকেই যেনো তাঁরা একটা প্রশান্তি অনুভব করে।

৩) প্রথম দিন আসন খুঁজাখুঁজির জন্য একটু হৈচৈ হতে পারে। ধমকা ধমকি না করে সহানুভূতির সাথে তাঁদেরকে একটু সাহায্য করুন।

৪) যদিও কাগুজে নকল তেমন কেউ সঙ্গে আনবে না, তবুও প্রয়োজনে গেইটে ভালো করে চেক করে হলে প্রবেশ করান। কিন্তু হলের ভেতরে কাউকে ধমকাবেন না। এমনকি ধমকানোর কারণ ঘটলেও আপনি ধৈর্য ধরুন। কারণ আপনার একটা কটু, তিক্ত বাক্য ছাত্র ছাত্রীর সমস্ত পরীক্ষার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

৫) কোনো ভীতিকর বক্তব্য না দিয়ে পরীক্ষা যে একটা
আনন্দের বিষয় এমন একটা অতি সংক্ষিপ্ত ভরসার বক্তব্য দিয়ে শুরু করুন।

৬) শক্ত হাতে নকল বন্ধ করুন।কিন্তু অন্যান্য সকল বিষয়ে আন্তরিক হন। যেমন, কারো কলম শেষ হলে দ্রুত একটি কলমের ব্যবস্থা করুন, বেঞ্চ নড়াচড়া করলে ঠিক করে দিন, প্রয়োজনে নিজ হাতে পানির গ্লাস এগিয়ে দিন। নিয়ম মেনে কেউ বাইরে যেতে চাইলে যেতে দিন।

৭) যদি কেউ ভুলে এডমিট কার্ড বাসায় রেখে আসে তাহলে আমাদের কিছু অবুঝ শিক্ষক ছাত্র ছাত্রীদের সাথে যারপরনাই খারাপ ব্যবহার করে থাকে এবং হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেন না। এমন অবস্থায় ছাত্র ছাত্রীদের সাথে খারাপ আচরণ না করে তাঁদেরকে হাল্কা সতর্ক করে স্বাক্ষর করতে দিন। কারণ তাঁর আরো প্রমাণ আপনার দপ্তরে সংরক্ষিত আছে। তাছাড়া সে তো পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করবেই।

৮) কারো ঘাড়ের কাছে দাঁড়িয়ে থাকবেন না। নকল না করলেও এমতাবস্থায় একজন পরীক্ষার্থী বিব্রত হতে থাকে এবং সে লেখা চালিয়ে যেতে পারে না।

৯) পরীক্ষার হলে সহকর্মী ইনভিজিলেটরের সাথে সাংসারিক বা যে কোনো লম্বা আলাপ থেকে বিরত থাকুন। আপনার গল্পের শব্দ পরীক্ষার্থীদের মনোযোগ বিনষ্ট করার জন্য যথেষ্ট।

১০) সবসময় মনে রাখবেন, আপনি ছাত্র ছাত্রীদের পরীক্ষা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করছেন, তাঁদেরকে অযথা ভীতি প্রদর্শন করা আপনার কাজ নয়।
১১) কোনো বিশেষ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রতি পূর্ব বিরাগের জের ধরে খারাপ আচরণ করবেন না।

১২) তুই তুকারি একদম করবেন না।

১৩) পরীক্ষার্থীর শারীরিক অসুস্থতায় সর্বোচ্চ সহযোগিতা করুন।
আমরা শিক্ষক। শত প্রতিকূলতার মধ্যেও আমরা অন্যদের থেকে আলাদা। আমাদের স্বভাবসুলভ মহানুভবতা দেখাতে আমরা কখনোই কার্পণ্য করবো না। উপরের নির্দেশনা ফলো করুন এবং সেই সাথে নিজেদের স্বকীয় মানবিক বিবেচনা জাগ্রত রাখুন।

আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ...
16/04/2026

আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করছেন।
এই মিলাদ মাহফিলের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের জন্য দিকনির্দেশনা, শুভকামনা এবং আল্লাহ তায়ালার নিকট কল্যাণ কামনা করা হয়েছে। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও সার্থক ও সাফল্য মণ্ডিত হয়েছে।

৮ম গণবিজ্ঞপ্তির আওতায় আমাদের প্রতিষ্ঠানে মোট ৫টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। শান্ত, নিরিবিলি ও মন...
04/04/2026

৮ম গণবিজ্ঞপ্তির আওতায় আমাদের প্রতিষ্ঠানে মোট ৫টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

শান্ত, নিরিবিলি ও মনোরম পরিবেশে একটি সম্মানজনক ও সম্ভাবনাময় শিক্ষকতা ক্যারিয়ার গড়ে তুলতে আগ্রহী হলে আপনাকে আমাদের টিমে যোগদানের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

বি: দ্র: প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে আলাদা রিকুইজেশন থাকবে।

31/03/2026

আজকের সমাবেশে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন জনাব জালাল আহমেদ স্যার- সাবেক প্রধান শিক্ষক, আজিয়ারা উচ্চ বিদ্যালয়,নাংগলকোট, কুমিল্লা।

31/03/2026

আজকের সমাবেশে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন জনাব জাহাঙ্গীর আলম ভূঁইয়া স্যার-প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আজিয়ারা উচ্চ বিদ্যালয়,নাংগলকোট, কুমিল্লা।

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় অবস্থিত ‘আজিয়ারা উচ্চ বিদ্যালয়’-এ সম্পূর্ণ খণ্ডকালীন ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞ...
27/03/2026

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় অবস্থিত ‘আজিয়ারা উচ্চ বিদ্যালয়’-এ সম্পূর্ণ খণ্ডকালীন ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম: সহকারী শিক্ষক (বিজ্ঞান)
শূন্য পদ: ০১ জন

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর। (বিজ্ঞান বিষয়ে পাঠদানে অভিজ্ঞদের অগ্রাধিকার)।

📅 আবেদনের শেষ তারিখ: ১০/০৪/২০২৬

📍 আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সিভি, ২ কপি ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপিসহ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরাবর আবেদনপত্র অফিসে জমা দিতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য নিচের বিজ্ঞপ্তিটি দেখুন।

এতদ্বারা আজিয়ারা উচ্চ বিদ্যালয়-এর সকল শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্...
19/02/2026

এতদ্বারা আজিয়ারা উচ্চ বিদ্যালয়-এর সকল শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশোধিত নির্দেশনা অনুযায়ী ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে ২৬ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত বিদ্যালয়ের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) শেষে আগামী ২৯ মার্চ ২০২৬ (রবিবার) থেকে বিদ্যালয়ের সকল ক্লাস যথারীতি শুরু হবে।

ছুটির বিস্তারিত সারসংক্ষেপ:

ছুটি শুরু : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (রমজানের শুরু থেকে)।
ছুটি শেষ : ২৬ মার্চ ২০২৬ (স্বাধীনতা দিবস)।
বিদ্যালয় পুনরায় খোলা : ২৯ মার্চ ২০২৬ (রবিবার)।

শিক্ষার্থীদের ছুটির এই সময়ে বাড়িতে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

আদেশক্রমে,

(স্বাক্ষরিত/-)
প্রধান শিক্ষক
আজিয়ারা উচ্চ বিদ্যালয়
নাঙ্গলকোট, কুমিল্লা।

উপবৃত্তি সংক্রান্ত জরুরি বিষয়াদি-
08/02/2026

উপবৃত্তি সংক্রান্ত জরুরি বিষয়াদি-

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের সভাপতি জনাব মনির আহমেদ শিক্ষকদের জন্য এক্সিকিউটিভ ডেস্ক উপহার দিলেন।বিদ্যালয় এর অ...
26/01/2026

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের সভাপতি জনাব মনির আহমেদ শিক্ষকদের জন্য এক্সিকিউটিভ ডেস্ক উপহার দিলেন।

বিদ্যালয় এর অবকাঠামো উন্নয়নে উনার আরো অনেক প্ল্যান আছে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

Address

Aziara
Nangalkot
3583

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801737011052

Alerts

Be the first to know and let us send you an email when Aziara High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Aziara High School:

Shortcuts

Share

Category