Boxganj High School :: বখশগঞ্জ উচ্চ বিদ্যালয়

Boxganj High School :: বখশগঞ্জ উচ্চ বিদ্যালয় বখ্শগঞ্জ উচ্চ বিদ্যালয় ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দক্ষিণ কুমিল্লার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ It's a community Page for the student's of "Boxganj High School"

ফোনে বাজার বখশগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় প্রয়োজনীয় সকল পণ্য হোম ডেলিভারি'র বিশ্বস্ত প্রতিষ্ঠান।মুদি বাজারঅর্গানিক পণ্যঔষ...
18/12/2025

ফোনে বাজার বখশগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় প্রয়োজনীয় সকল পণ্য হোম ডেলিভারি'র বিশ্বস্ত প্রতিষ্ঠান।

মুদি বাজার
অর্গানিক পণ্য
ঔষধ
প্রিমিয়াম মসলা
প্রসাধনী
স্টেশনারী
শিশুখাদ্য
মাছ-মাংস
ডিম
শাক-সবজি
ফলমূল
ড্রাই ফ্রুটস
বেবি কেয়ার আইটেম
ক্লিনিং আইটেম
গরুর খাঁটি দুধ
হোম মেইড আচার, দই
কেক কিংবা বেকারী আইটেম সবই পাবেন ঘরে বসে - এক কলে, সাশ্রয়ী দামে। মাসের বাজার কিংবা ঘরের যেকোন প্রয়োজন থেকে শুরু করে- বিয়ে, জন্মদিন কিংবা ঘরোয়া আয়োজনের সব কিছু’ই পাবেন হোম ডেলিভারি। আগের ‍দিন অর্ডার করলে ডেলিভারি চার্জ নেই। রেগুলার ডেলিভারি চার্জ মাত্র ৳১০ থেকে সর্বোচ্চ চার্জ মাত্র ৳৪০

আমাদের সেবা পেতে এখন কল দিন 01805-125600

-----------------------------জরুরী বিজ্ঞপ্তি--------------------------এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও সংশিস্...
21/08/2024

-----------------------------জরুরী বিজ্ঞপ্তি--------------------------

এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও সংশিস্নষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ব্যাপক বন্যা জনিত কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা ও যাওয়া অসম্ভব বিদায় আগামী ২২/০৮/২০২৪ খ্রিঃ রোজ বৃহস্পতিবার হইতে ২৫/০৮/২০২৪ খ্রিঃ রোজ রবিবার পর্যন্ত এবং ২৬/০৮/২০২৪ খ্রিঃ রোজ সোমবার জন্মাষ্টমী উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকিবে। আগামী ২৭/০৮/২০২৪ খ্রিঃ রোজ মঙ্গলবার হইতে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম যথা নিয়মে চলিবে।

নিয়োগ বিজ্ঞপ্তিওয়ান ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং আউটলেট বখশগঞ্জে চাকরির সুযোগ; আগ্রহীরা আগামী ২৫ জুলাই পর্যন্ত অনলাইনে ...
02/08/2024

নিয়োগ বিজ্ঞপ্তি

ওয়ান ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং আউটলেট বখশগঞ্জে চাকরির সুযোগ; আগ্রহীরা আগামী ২৫ জুলাই পর্যন্ত অনলাইনে এবং সরাসরি আবেদন জমা দিতে পারবেন। আপনার যদি কাজের চাপ সামলানোর ক্ষমতা থাকে, সেই সাথে আপনি যদি সৃজনশীল এবং উদ্ভাবনী, উদ্যমী, ভালো যোগাযোগ দক্ষতার অধিকারী ও আত্মবিশ্বাসী হোন তাহলে কর্মী হিসেবে আমরা আপনাকেই খুঁজছি।

১. পদের নাম ও সংখ্যা: কাস্টমার রিলেশন অফিসার/অফিস ইনচার্জ - ১টি
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস।
বেতন: ১৮,০০০-২২,০০০ টাকা/চুক্তিভিত্তিক

২. পদের নাম ও সংখ্যা: সেলস অফিসার - ২টি
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস/উচ্চ মাধ্যমিক।
বেতন: আলোচনা সাপেক্ষে

৩. পদের নাম ও সংখ্যা: ক্যাশ অফিসার - ১টি
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস/উচ্চ মাধ্যমিক।
বেতন: আলোচনা সাপেক্ষে

৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী - ১টি
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক
বেতন: আলোচনা সাপেক্ষে

- চাকরির ধরন: পূর্ণকালীন

- প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়

- অভিজ্ঞতা: আবেদনকারীর ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন।

- আবেদনের বয়সসীমা: ৩৫ বছর পর্যন্ত বয়সী যে কেউ যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

- আবেদনের প্রক্রিয়া: ছবিসহ সিভি ইমেইল করুন [email protected], অথবা ওয়ান ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং আউটলেট বখশগঞ্জ, এস. এস. মমতাজ প্লাজা (২য় তলা), গুনবতী রোড, বখশগঞ্জ বাজার, হুচ্ছা মিয়া-৩৫৮৩, নাঙ্গলকোট, কুমিল্লা। এই ঠিকানায় “মেইল বক্স” এ জমা দিতে পারেন।
আবেদনপত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করুন।

- আবেদনের শেষ সময়: ২৫ আগষ্ট ২০২৪ খ্রিঃ

ফ্রিল্যান্সিং উইথ ভিডিও এডিটিংভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং সেক্টরে সফল ক্যারিয়ার গড়তে ভর্তি হোন টেকপ্লাস একাডেমি’তে.....
23/06/2024

ফ্রিল্যান্সিং উইথ ভিডিও এডিটিং

ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং সেক্টরে সফল ক্যারিয়ার গড়তে ভর্তি হোন টেকপ্লাস একাডেমি’তে..!!

ভর্তি চলছে ভিডিও এডিটিং এর বেসিক ও এডভান্স কোর্সে। বর্তমানে বিভিন্ন কর্মক্ষেত্রে ভিডিও কনটেন্ট ক্রিয়েশনের জন্য ভিডিও এডিটিং স্কিলের চাহিদা দিন দিন বাড়ছে। এই দক্ষতা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আকর্ষণীয় প্রফেশনাল ভিডিও তৈরি করতে সহায়তা করবে। তাছাড়া ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।

কেন শিখবেন?
🎯 ইন্টারনেট ভিত্তিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ভিডিও এডিটিং এর রয়েছে ব্যাপক চাহিদা।
🎯 বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরীর দারুন সুযোগ।
🎯 বাসায় বসেই ইউটিউব থেকে আয় করার সুবর্ন সুযোগ।
🎯 অবসর সময়কে কাজে লাগিয়ে অতিরিক্ত আয়ের সুযোগ।
🎯 প্রযু্ক্তির উৎকর্ষতায় নিজের জন্য ভাল কিছু করার সুযোগ।
🎯 যারা চাকরী না পেয়ে অলস সময় অতিবাহিত করছেন তারা এটাকে পেশা হিসেবে নিতে পারেন।

বিশেষ সুবিধা সমুহ
📽 কোর্স শেষে অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট।
📽 কোর্স শেষে ফ্রি এবং পেইড ইন্টার্ণশিপ করার সুযোগ।
📽 দক্ষ ও অভিজ্ঞ ট্রেইনার ও কনটেন্ট ক্রিয়েটর দ্বারা ক্লাস ও টিপস।
📽 সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস এবং এক্সট্রা কেয়ার।
📽 ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পূর্ণ ফ্রি।
📽 প্র্যাক্টিক্যাল প্রজেক্টের অভিজ্ঞতা যা শিক্ষার্থীদের তাদের দক্ষতা প্রয়োগ এবং পোর্টফোলিও তৈরি করতে সাহায্য করবে।

কোর্স শেষে কাজের ক্ষেত্রসমূহ
ভিডিও এডিটর, ফ্রিল্যান্সার, ভিডিও কনটেন্ট নির্মাতা, ভিডিও মার্কেটিং স্পেশালিস্ট...।

আমাদের সুবিধা সমূহঃ
📢 সুনির্দিষ্ট কোর্স মডিউল
📢 প্রত্যেকের জন্য আলাদা কম্পিউটার
📢 কোর্স শেষে লাইফটাইম সাপোর্ট
📢 ইন্টার্নশিপ ও জব সাপোর্ট
📢 শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম
📢 ৪০০ স্কয়ার ফিটের বিশাল ডিজিটাল ক্যাম্পাস
📢 অফলাইন কোর্সে আপনার সুবিধামতো ভর্তি
📢 প্রজেক্টরে স্পেশাল ক্লাস
📢 বাহিরের শব্দবিহীন, নিরিবিলি ও গোছানো ক্যাম্পাস
📢 সার্বক্ষণিক বিদ্যুৎ/জেনেরেটর ব্যবস্থা
📢 দুর্বল শিক্ষার্থীদের জন্য স্পেশাল কেয়ার

কোর্সে কি কি শেখানো হবে?
Basic Video Editing
Adobe Premiere Pro
Adobe After Effects
Wondershare Filmora
Mobile App - InShot, CapCut, KineMaster
Complete guidelines for working in the freelancing marketplace

এই কোর্সে থাকবেঃ
Adobe Premiere Pro Overview, Starting a Project, Editing Your Videos, Timeline and Basic Editing Tools, Adding Video and Audio Effects, Video Speed in Premiere Pro, Green Screen Editing, Editing Audio in Adobe Premiere Pro, Color Correction and Grading, Adding Titles
Motion in Premiere Pro, Exporting and Posting Online, and much more..!!

আমাদের ক্যাম্পাসঃ
টেকপ্লাস একাডেমি, এস. এস. মমতাজ প্লাজা (২য় তলা), গুনবতী রোড, বক্সগঞ্জ বাজার, হুচ্ছা মিয়া-৩৫৮৩, নাঙ্গলকোট, কুমিল্লা।
01736-193198, +8801755575291

বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদের কম্পিউটারের মূল বিষয়গুলো জানতে হবে। মৌলিক ক...
14/05/2024

বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদের কম্পিউটারের মূল বিষয়গুলো জানতে হবে। মৌলিক কম্পিউটার দক্ষতা আয়ত্ত করতে আমাদের যা জানা দরকার তা জানা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, আজকাল অফিসের যেকোনো কাজের জন্য কম্পিউটার দক্ষতা অপরিহার্য। আপনি যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কম্পিউটার শিখতে চান তবে কোর্সটি করতে পারেন।

আপনি একটি কম্পিউটার দিয়ে কি করতে পারেন না? অফিসের কাজ থেকে শুরু করে ফ্রিল্যান্স কাজ, স্কুলের জন্য বিজ্ঞান প্রকল্প তৈরি, বিভিন্ন ইভেন্টের ব্যানার তৈরি করার মতো অনেক কাজ কম্পিউটারে করা যায়। এবং আপনি যদি নির্দিষ্ট কম্পিউটার দক্ষতা আয়ত্ত করেন তবে আপনি আপনার সহপাঠীদের থেকে শতগুণ এগিয়ে থাকতে পারেন।

ভর্তি চলছে...!! ভর্তি চলছে...!!

বেসিক কম্পিউটার
কম্পিউটার বেসিক কোর্সে সাধারণত কম্পিউটারের ফান্ডামেন্টাল বিষয় গুলো শিখানো হয়; যা প্রত্যেক মানুষের শেখা উচিত। আইটি জ্ঞান সবার থাকা দরকার। কারণ, যে কোন প্রতিষ্ঠানে কম্পিউটারের বেসিক কাজ করতেই হয়। তথ্য প্রযুক্তি উন্নতির সাথে সাথে আইটি সেক্টর সমৃদ্ধ হচ্ছে। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তির বিকল্প নেই। মানুষ দিন দিন প্রযুক্তি নির্ভর হচ্ছে, সেই সাথে এইসব কাজের প্রতি ঝুঁকছে মানুষ। প্রতিটি প্রতিষ্ঠানে এখন আইটি সেক্টরের বিভিন্ন কাজ হচ্ছে। তাই, সবার ক্যারিয়ার গড়ার প্রথম ধাপে কম্পিউটার বেসিক জনা খুবই দরকার।
বেসিক কম্পিউটার কোর্সে যা শেখানো হয়- মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, বেসিক হার্ডওয়্যার, বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং, ইত্যাদি।

স্পোকেন ইংলিশ
সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারা এই যুগে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। স্পোকেন ইংলিশ স্কিল থাকলে জীবনের প্রতিটি পর্যায়েই এগিয়ে থাকা যায়। পড়াশোনা, ক্যারিয়ার, প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিদেশে উচ্চশিক্ষা, এমনকি বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ইংরেজি বলার বা ইংরেজির সঠিক উচ্চারণের দক্ষতা অর্জন বেশ জরুরি।

স্পোকেন ইংলিশ কোর্সে করে যা শিখবেন - স্কুল-কলেজ কিংবা আড্ডায়-অফিসে অনায়াসে সঠিক উচ্চারণে ইংরেজি কথা বলা। প্রাত্যহিক জীবনের বিভিন্ন পরিস্থিতিতে স্মার্টলি ইংলিশে কথা বলা। ইংরেজিতে কথা বলার সংকোচ ও জড়তা দ্রুত কাটিয়ে ওঠা। এতদিন ভুল জানতেন এমন অনেক ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ। জব ইন্টারভিউ, প্রেজেন্টেশন, ভাইভা, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা - ইত্যাদি ক্ষেত্রে ইংলিশে কথা বলা।

ডিজিটাল প্রযুক্তি
(একাডেমিক কোর্স নবম ও দশম শ্রেণি)
এখন থেকেই ডিজিটাল প্রযুক্তি বিষয়ে দৃঢ় প্রস্তুতি নেওয়া জরুরি। অন্যান্য বিষয়কে যথাযথ গুরুত্ব দিলেও অনেকেই ডিজিটাল প্রযুক্তি অনেকটা অবহেলা করে। তাই দেখা যায় প্রতি বছর দেখা যায় প্রচুর ছাত্র-ছাত্রী ইন্টারমিডিয়েটে এসে বেসিক না থাকার কারণে রেজাল্ট খারপ করে। নতুন কারিকুলামে নবম ও দশম শ্রেণির বইটিতে সবকিছু এত ভালভাবে দেওয়া হয়েছে যে, একজন শিক্ষার্থী বেসিক স্কিল যেন দক্ষ হতে পারে। প্রতিটা সেশন ব্যাবহারিক মাধ্যমে দেখানো হয়েছে। তাই নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের কম্পিউটার বেসিক ধারনা হাতে কলমে জানতে ও শিখতে পারবে। নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ব্যবহারিক এবং ডিজিটাল স্কিল আরও জোরদার করতে সঠিক দিকনির্দেশনা এবং গোছানো কোর্স প্ল্যানের আলোকে "টেকপ্লাস একাডেমি" এর আয়োজন- "ডিজিটাল প্রযুক্তি" নবম ও দশম শ্রেণির সম্পূর্ণ একাডেমিক ও ব্যাবহারিক কোর্স
এই কোর্সে শিক্ষার্থীরা সম্পূর্ণ ব্যাবহারিক হাতে-কলমে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল, গ্রাফ তৈরী, বেসিক ভিডিও এডিটিং, ওপেন সোর্স ওয়েবসাইট বানানো, পাইথন প্রোগ্রামিং, নেটওয়ার্কিং শিখতে পারবে।

আজই যোগাযোগ করুনঃ
TechPlus Academy :: টেকপ্লাস একাডেমি
এস. এস. মমতাজ প্লাজা (২য় তলা) বখশগঞ্জ বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা।
01736-193198, 01755575291

এসএসসি পরীক্ষার পর কী করবে...!!প্রখ্যাত লেখক সুকুমার বড়ুয়া একটি সাক্ষাৎকারে বলেছেন:‘সারা দিনই ব্যস্ত থাকিকোথায় অবসর?বিচি...
29/03/2024

এসএসসি পরীক্ষার পর কী করবে...!!

প্রখ্যাত লেখক সুকুমার বড়ুয়া একটি সাক্ষাৎকারে বলেছেন:
‘সারা দিনই ব্যস্ত থাকি
কোথায় অবসর?
বিচিত্র এই মনকে বলি
যা খুশি তা–ই কর।’
আচ্ছা, অবসরের কথা বললাম কেন? নিশ্চয়ই বুঝতে কারও বাকি নেই। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ, তাদের উদ্দেশ্যেই আমি কিছু কথা বলতে চাচ্ছি। কী শুনবে তো?

একজন মানুষ যে কাজে খুশি থাকেন, সেই কাজই করে থাকেন। কে কোন কাজে খুশি থাকতে পারেন, তা পুরোপুরি বলা যায় না। একেকজনের একেক কাজ পছন্দ। একেকজনের রুচি একেক রকম। আর এটাই স্বাভাবিক।

তোমরা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করতে চলেছ। এসএসসি পরীক্ষা শেষ। যেন হাঁপ ছেড়ে বাঁচলে। মাথার ওপর থেকে যেন একটি পাহাড় নেমে গেছে। পাথর সরে গেছে। মেঘ কেটে গেছে। এবার শুধু ঘুম আর ঘুম। বিশ্রাম আর বিশ্রাম। কিন্তু-

সূর্যের তেজে অনেকক্ষণ কি ঘুমানো যায়? সবাই কি রাতদিন ঘুমায়? নাকি কেউ কেউ সূর্যের আলো গায়ে মাখতে চায়? কেউ কেউ তো নিজেই আলো হতে চায়। আলো বিকিরণ করতে চায়। স্বপ্নের মতো গড়তে চায় নিজেকে। বর্তমানেই দেখতে পায় ভবিষ্যৎকে। তারা কী করে? তারা কী যে করে বলে শেষ করা যায় না।

যাক, এবার আমরা কী করব বা কী করতে পারি একটু ভেবে নিলে কেমন হয়? চলো তাহলে ভাবি।

১. জানতে হবে অনেক কিছু
আচ্ছা, যাঁরা বড় হয়েছেন, তাঁরা কী করেছেন আসলে? উত্তরে বলা যেতে পারে, তাঁরা অনেক কিছুই করেছেন। তবে বই পড়েছেন বেশি বেশি। কী ধরনের বই? এটি আসলে একেকজনের একেক রকম হতে পারে। মোটাদাগে এটা বলা যায়, নানা ধরনের বই পড়েছেন। বিচিত্র ধরনের বই পড়ে তাঁরা নিজেদের মনোজগৎ আলোকিত করেছেন। একটা গল্পের বই পড়ে ঘটনার সঙ্গে একাত্ম হতে পারার মজা যে একবার পেয়েছে, সে বই পড়া কি ছাড়তে পারে? এমন মজা, এমন আনন্দের তুলনা কি হয়? প্রবন্ধের বই পড়ে তো প্রতিটি বাক্যের মধ্যেই যেন জানার খোরাক থাকে। একেক ধরনের বই একেকভাবে হৃদয়কে আলোড়িত করে, আন্দোলিত করে। অতএব কলেজের পড়ার চাপ শুরু হওয়ার আগেই চিরায়ত বইগুলো পড়ে নেওয়া যায়। পড়েই দেখ না, দেখবে জীবন কত সুন্দর! কত অর্থবহ!

২. অন্য ভাষা মন কি টানে?
পৃথিবীতে কত ভাষা আছে রে! সব ভাষা কি জানা সম্ভব? কিছুতেই না। দরকারও নেই। ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রায় ২৪টি ভাষা আয়ত্ত করেছিলেন। এর মধ্যে ১৮টি ভাষার ওপর তাঁর উল্লেখযোগ্য পাণ্ডিত্য ছিল। আমরা হয়তো অত ভাষা শিখতে পারব না, কিন্তু মাতৃভাষা ছাড়াও অন্তত দুয়েকটি ভাষা আমাদের জানা জরুরি। বিশেষ করে ইংরেজি ভাষা জানা খুবই প্রয়োজন। ইংরেজি না জানলে পদে পদে বাধার মুখে পড়তে হবে। উচ্চশিক্ষার জন্য ইংরেজি কত প্রয়োজন, আমরা সবাই জানি। তাহলে আর দেরি কেন? যেকোনো একটি ভালো জায়গায় ইংরেজিটা শিখে ফেলি? এমনকি নিজে নিজে হলেও।

৩. চলো শিখি কম্পিউটার
এখন কম্পিউটার আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। কম্পিউটারের মৌলিক বিষয়গুলো না জানলে আমাদের পিছিয়ে থাকতেই হবে। এটা কি বেশি বললাম? নিশ্চয়ই না। অতএব কম্পিউটারের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টসহ কিছু বিষয় আয়ত্ত করা খুবই দরকার। সম্ভব হলে হার্ডওয়্যারসহ অ্যাডভান্স কত কিছু আছে শেখার! ডিজাইন, প্রোগ্রামিংও তো কেউ কেউ শিখে নেয়। আরও কত কিছু শেখে! এ শেখাটা সহজ করতে TechPlus Academy :: টেকপ্লাস একাডেমি বখশগঞ্জে চালু করলো কম্পিউটার প্রশিক্ষণ প্রোগ্রাম; দেখে আসতে পারো তাদের ক্যাম্পাস। কী শিখবে তো?

৪. চলো দেখি জগৎটাকে
‘থাকব না কো বদ্ধঘরে দেখব এবার জগৎটাকে’—এমন কথা সেই কবেই পড়েছি! বাইরের জগৎটা কেমন, তা জানার আগ্রহ থাকে অনেকের। এই সুযোগে দেশের বা বিদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখা যায়। দেশের ভেতরে কত সুন্দর সুন্দর জায়গা আছে, দেখলে চমকে যাবে। মন আনন্দে ভরে উঠবে। কক্সবাজার, সুন্দরবন, সিলেট, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কুয়াকাটা আরও কত জায়গা আছে দেখার! এসব জায়গার অপরূপ সৌন্দর্যে মন নেচে উঠবে। বাড়বে জানার পরিধিও।

৫. হাত বাড়িয়ে দিই
হাত বাড়ানো যায় দুভাবে। কিছু চাওয়ার জন্য এবং কিছু দেওয়ার জন্য। হাত দিয়ে কাউকে ধাক্কা দিতে পারি। আবার হাত দিয়ে কাউকে টেনে তুলতে পারি। নিশ্চয়ই ভালো-মন্দ বুঝে আমরা হাতকে কাজে লাগাব। তাই না? এবার বলি আসল কথা। আশপাশের অন্তত একজন নিরক্ষরকে যদি অক্ষর শেখাতে পারি, কাজটা কেমন হয়? যাদের পক্ষে সম্ভব, ভেবে দেখতে পার।

৬. গড়তে পারি বাগান, নামতে পারি উৎপাদনে
অনেকে শখ করে বাগান করে থাকে। সেখান থেকে অনেক ফলমূল, শাকসবজি, ফুল ইত্যাদির ফলন দেখা যায়। এ রকম কাজ করার মধ্য দিয়ে প্রচুর আনন্দ জোটে। খেতেও পারা যায়। নিজের ফলানো ফসল খাওয়ার যে কী মজা, তা নিশ্চয়ই বানান করে বুঝিয়ে দিতে হবে না। তাহলে আর দেরি কেন? কাজে নেমে পড়লেই তো হয়।

৭. নিজের কাজ নিজে করি, নিজের মতো জীবন গড়ি
আসলে কোনো পরামর্শ নয়। আমরা আমাদের জীবনকে জানি। নিজের মতো জীবন গড়ার জন্য যা কিছু দরকার, তা–ই তো করা উচিত। তাই না? নিজের কাজ নিজে করব। নিজের মতো নিজে চলব। নিজেই বড় হব। বড় হতে যা করা দরকার, তা–ই করব। অনেক কিছুই করব। কারণ জীবন আমার। তাকে গড়ার দায়িত্বও আমার। স্বপ্নের মতো নিজেকে সাজিয়ে তুলব। পৃথিবী আমাকে ডাকছে। তার ডাক কি আমি শুনতে পাচ্ছি? তার ডাকে কি সাড়া দিচ্ছি?

- রমজান মাহমুদ,
- সিনিয়র শিক্ষক,
- গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

আজকের সমাবেশ (২৮-০১-২০২৪)
28/01/2024

আজকের সমাবেশ (২৮-০১-২০২৪)

আজকের সমাবেশ (২২/০১/২০২৪)
22/01/2024

আজকের সমাবেশ (২২/০১/২০২৪)

31/12/2023

০১/০১/২০২৪খ্রিষ্টাব্দ বই উৎসব অনুষ্ঠিত হবে।তাই ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিসহ সকল শ্রেণীর শিক্ষার্থীদের সকাল ৮ টায় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া গেল।সকাল ১০ টার পর বিতরন করা হবেনা(বি: দ্র; ১০ টার পর শিক্ষকগণ নির্বাচনী ট্রেনিং এ নাঙ্গলকোট চলে যাবেন)।
নির্দেশক্রমে,
প্রধান শিক্ষক
বখ্শগঞ্জ উচ্চ বিদ্যালয়।

SSC EXAM -2024
21/12/2023

SSC EXAM -2024

Address

Bakshagonj, Hucca Mia
Nangalkot
3583

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boxganj High School :: বখশগঞ্জ উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category