Success Coaching Center, Sreepur Kumaria.

Success Coaching Center, Sreepur Kumaria. The New Success Coaching Centre in our locality.Here you can find the best way to teach your studen We charged only taka 1000/month per student(all sub).

The New Success Coaching Centre in our locality.Here you can find the best way to teach your students by experienced teacher. Saptahik porikkha newa hoy. Class test to acei. 7*24 khola. Coachinger unnotir sarthe sobar motamot and dua asa korci. S.M.Monirozzaman(ananda)
Email: [email protected]
Junior teacher of this coaching.

21/09/2024

আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক ও শিক্ষার্থীরা সারাবছর নতুন কারিকুলাম,শিক্ষা ব্যবস্থার পিছনে ঘুরে ঘুরে প্রস্তুতির নাজেহাল অবস্থা হয়েছে।বর্তমানে শিক্ষা কারিকুলামে পরীক্ষা পদ্ধতি চালু করে নতুন সিলেবাস দেওয়া হয়েছে।সেই সিলেবাসের উপর ভিত্তি করে প্রস্তুতি শতভাগ নিশ্চিত করতে আমাদের' কোচিং এ সকল বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করে ভরসা রাখুন।

নতুন সিলেবাস ও মান বন্টন এর ভিত্তি করে গুছিয়ে প্রস্তুত করা হবে ইনশাআল্লাহ।

30/01/2024

এই বছরের উদ্বোধনী ক্লাস আগামী ০৩ ফেব্রুয়ারি,২০২৪; রোজ শনিবার সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে।

📞 01980872511
Lutfor Rahman

আজ থেকে ঠিক ৩ বছর আগে তোমরা জে এস সি পরীক্ষা দিয়েছিলে,সময়ের পরিক্রমায় আজ তোমরা এসএসসি পরীক্ষার্থী।তোমাদের জন্য রইলো দোয়া...
13/11/2021

আজ থেকে ঠিক ৩ বছর আগে তোমরা জে এস সি পরীক্ষা দিয়েছিলে,
সময়ের পরিক্রমায় আজ তোমরা এসএসসি পরীক্ষার্থী।
তোমাদের জন্য রইলো দোয়া ও শুভকামনা।
শুভেচ্ছান্তে
এস.এম. মনিরুজ্জামান

30/09/2021

শ্রীপুর কুমারিয়া সাকসেস কোচিং এ এস এস সি ২০২১ এর মডেল টেস্ট কোর্সে ভর্তি চলছে!!!
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার তিনটি নৈর্বচনিক বিষয়ে আগামী ০২-১০-২০২১ তারিখ হতে নিয়মিত পরীক্ষা গ্রহণ করা হবে, এবং সপ্তাহে তিনটি পরীক্ষা ও তিনটি সমাধান ক্লাস অনুষ্ঠিত হবে।
মডেল টেস্ট, ২০২১ এর মানবন্টন অনুযায়ী ৫০ নম্বরের হবে, পরে তা ১০০ নম্বর অনুযায়ী পরিবর্তন করে ফলাফল দেওয়া হবে।
পরীক্ষার পরের দিন ফলাফল দেওয়া হবে।
ফলাফল এস এম এস এর মাধ্যমে অভিভাবকগণকে অবহিত করা হবে।
যারা মডেল টেস্ট দিতে ইচ্ছুক, তাদেরকে অনতিবিলম্বে কোচিং এর ভর্তি শাখায় যোগাযোগের জন্য অনুরোধ করা হইলো।
ধন্যবাদান্তে,
শেখ ফরিদ
পরিচালক,
এস এস সি ২০২১ বিষয়ক কমিটি,
সাকসেস কোচিং সেন্টার।

03/08/2021
23/06/2021

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শিগগির
-- শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা জানি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে। আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা করছি। আমরা খুব শিগ্‌গিরই সিদ্ধান্তটি জানিয়ে দেবো। আর বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না। তিনি বলেন, ‘২০২০ সালে এসএসসি পরীক্ষা হয়েছিল সেটার ফলাফল আমরা প্রকাশ করেছি। এইচএসসি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করেছি।

শিক্ষামন্ত্রী আজ ৪৩ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি ও টিউশন ফি প্রদান সংক্রান্ত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বাবদ মোট ১ হাজার ৭৮ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ১০ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে উপবৃত্তি বাবদ ২৯ হাজার ৩০১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ লাখ ৮৪ হাজার ৯২৮ জন শিক্ষার্থীকে মোট ৮৮২ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ দেওয়া হয় ১৯৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৪১০ টাকা।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই অর্থ ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে।'

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আফরোজ, ট্রাস্ট ফান্ডের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক শরীফ মোর্তজা মামুন এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। এতে দেশের চারটি উপজেলা থেকে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীও অংশ নেন।

এম এ খায়ের,
জনসংযোগ কর্মকর্তা

15/01/2021

করোনার কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বদলাবে বই কমবে পরীক্ষা।   # সাপ্তাহিক ছুটি ২ দিন।  # ক্লাস টেন কোনো পাবলিক পরীক্ষা নেই।  # ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই ...
01/01/2021

বদলাবে বই কমবে পরীক্ষা।

# সাপ্তাহিক ছুটি ২ দিন।
# ক্লাস টেন কোনো পাবলিক পরীক্ষা নেই।
# ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই।
# এসএসসি তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।

# সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।

হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি :

- বাংলা,
- ইংরেজি,
- গণিত,
- জীবন ও জীবিকা,
- বিজ্ঞান,
- সামাজিক বিজ্ঞান,
- ডিজিটাল প্রযুক্তি,
- ধর্মশিক্ষা,
- ভালো থাকা,
- শিল্প ও সংস্কৃতি।

# ২০২৬ এর ইন্টারমিডিয়েট,
# ২০২৪ এর ক্লাস নাইন,
# ২০২৩ এর ক্লাস এইট ও ২০২২ এ নিচের অন্যান্য ক্লাসগুলো নতুন বই পাবে।

ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা, প্রত্যেকটার পত্র ৩ টা করে।
ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্ট। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।

Address

1/1, Sreepur Kumaria
Nandina
2001

Opening Hours

Monday 06:20 - 09:00
Tuesday 00:20 - 09:00
Wednesday 00:20 - 09:00
Thursday 06:20 - 09:00
Saturday 06:20 - 09:00
Sunday 06:20 - 09:00

Telephone

+8801920172073

Website

Alerts

Be the first to know and let us send you an email when Success Coaching Center, Sreepur Kumaria. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Success Coaching Center, Sreepur Kumaria.:

Shortcuts

Share

Category