মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-Magor GPS

  • Home
  • Bangladesh
  • Nalchity
  • মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-Magor GPS

মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-Magor GPS মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়,নলছিটি,ঝালকাঠি।
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়-ঝালকাঠি জেলা-২০২৪
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়-নলছিটি উপজেলা-(২০১৯-২০২৪)

আখলাকের মূর্ত প্রতীক, রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সাঃ)-এর আগমনী বার্তা এবং তাঁর সুন্নাহর আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি...
26/08/2026

আখলাকের মূর্ত প্রতীক, রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সাঃ)-এর আগমনী বার্তা এবং তাঁর সুন্নাহর আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে
মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-Magor GPS আয়োজন করা হয় বিশেষ মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

আমাদের কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়:

#হামদ ও নাত প্রতিযোগিতা: সোনামণিদের সুমধুর কণ্ঠে সুরের মূর্ছনায় পরিবেশিত হয় রাসুল (সাঃ)-এর শানে হামদ ও নাত।

নবীজী (সাঃ)-এর জীবনীভিত্তিক #কুইজ: প্রিয় নবীজীর আদর্শ ও জীবনধারা সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে উৎসাহিত করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন।

#মিলাদ ও দোয়া মোনাজাত: পরম করুণাময়ের রহমত কামনায় বিশেষ দোয়া করা হয়।

#পুরস্কার বিতরণ ও #তবারক বিতরণ: প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শেষে সকলের মাঝে সভাপতি সাহেব কর্তৃক তবারক বিতরণ করা হয়।

হযরত মুহাম্মদ (সাঃ) কেবল এক মহান বার্তা নিয়ে আসেননি; তিনি ছিলেন দয়া, ন্যায়বিচার ও শিক্ষার এক পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। আমাদের এই ছোট্ট প্রাঙ্গণ থেকে শিশুদের অন্তরে তাঁর ভালোবাসা ও আদর্শের বীজ বুনে দেওয়াই ছিল আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আল্লাহ তাআলা আমাদের সকলকে মহানবী (সাঃ)-এর জীবনাদর্শ অনুকরণ করে সঠিক পথে চলার তাওফিক দান করুন। আমিন।

২৬/০৮/২০২৬

আমাদের যাত্রার শুরু .... শিশুস্বর্গ... প্রাক প্রাথমিক শ্রেণিপ্রাক-প্রাথমিক শিক্ষা শিশুর ভবিষ্যৎ শিক্ষার সবচেয়ে মজবুত ভি...
25/08/2026

আমাদের যাত্রার শুরু .... শিশুস্বর্গ... প্রাক প্রাথমিক শ্রেণি

প্রাক-প্রাথমিক শিক্ষা শিশুর ভবিষ্যৎ শিক্ষার সবচেয়ে মজবুত ভিত্তি গড়ে তোলে।

একটি শিশুর জীবনের প্রথম পাঠশালা: প্রাক-প্রাথমিক শিক্ষা

শিক্ষা জীবনের পথচলা যখন আনন্দময় হয়, তখন শেখার আগ্রহ স্বাভাবিকভাবেই বহু গুণ বেড়ে যায়। প্রাক-প্রাথমিক শ্রেণি হলো শিশুর জন্য সেই জাদুকরী জগত, যেখানে পড়াশোনা কোনো বোঝা নয়, বরং একটি আনন্দময় অভিজ্ঞতা।

কেন প্রাক-প্রাথমিক শিক্ষা এতটা গুরুত্বপূর্ণ?

খেলার ছলে শিক্ষা: অক্ষর ও সংখ্যার সাথে পরিচয় ঘটে ছড়াগান, ছবি আর খেলনার মাধ্যমে।

সামাজিক দক্ষতার বিকাশ: একসাথে মেলামেশা, নিজের জিনিস ভাগ করে নেওয়া এবং সহমর্মিতা শেখার সঠিক সময়।

সৃজনশীলতা বৃদ্ধি: আঁকাআঁকি, অভিনয় এবং হাতের কাজের মাধ্যমে শিশুর কল্পনাশক্তি প্রখর হয়।

বিদ্যালয়ভীতি দূরীকরণ: প্রাক-প্রাথমিকের আনন্দঘন পরিবেশ শিশুকে বিদ্যালয়ের প্রতি আগ্রহী ও কৌতূহলী করে তোলে।

আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। প্রাক-প্রাথমিক থেকেই একটি সুন্দর, আনন্দময় ও ভালোবাসাপূর্ণ শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করার প্রয়াসে....
মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-Magor GPS

২৫.০৮.২০২৬

#প্রাক_প্রাথমিক_শিক্ষা #শিশুর_বিকাশ #আনন্দময়_শিক্ষা #প্রাথমিক_শিক্ষা

শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; এটি একটি যৌথ পথচলা। একটি শিশুর সঠিক বিকাশ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শ...
24/08/2026

শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; এটি একটি যৌথ পথচলা। একটি শিশুর সঠিক বিকাশ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের ভূমিকা সমান গুরুত্বপূর্ণ।

ত্রিমুখী বন্ধন

শিক্ষক দেন আলোর দিশা, পথ দেখান সুখে-দুঃখে,

অভিভাবক আগলে রাখেন স্নেহের পরশ মেখে।

শিক্ষার্থী সেই কচি কুঁড়ি, ফুটবে বলে হাসে,

তিনের মিলে শিক্ষার ফুল ফুটুক বারোমাসে।

হাতে হাত রেখে চলব মোরা, গড়ব নতুন ভোর,

অন্ধকারকে দূর করে আজ ভাঙব ভুল-অভিমান সবার।

শিশুর শিক্ষার প্রথম পাঠ শুরু হয় পরিবারে, আর তার পূর্ণতা পায় বিদ্যালয়ের প্রাঙ্গণে।

মনোমুগ্ধকর দৃশ্য!

একটা সময় মন খারাপ হতো, মা সমাবেশেও মায়েরা উপস্থিত হয় না।আর এখন আমাদের সম্মানিত মায়েরা সন্তানকে নিয়ে এসে বসে থাকেন, ছুটির সময় নিয়ে যান।
একে অপরের সাথে গড়ে উঠেছে দারুণ সুসম্পর্ক। প্রতিদিন কোনো না কোনো আয়োজন থাকে তাদের, আমাদেরকেও অতিথির মতো আপ্যায়ন করাতে সন্তুষ্ট থাকেন।
তাই আজ স্মৃতির ফ্রেমে খন্ডচিত্র ধরে রাখার প্রয়াস....

স্বপ্ন হোক সত্যি।
সম্মান, আস্থা, ভালোবাসা ঘিরেই থাকুক মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-Magor GPS

ভালোবাসি সবাইকে......
২৪.০৮.২০২৬

আলহামদুলিল্লাহ।একটি গাছ কেবল একটি জীবনের আশ্রয় নয়,এটি ভবিষ্যতের জন্য একটি বিশুদ্ধ নিঃশ্বাস।  নবী করিম ( স.) বলেছেন "যদি ...
23/08/2026

আলহামদুলিল্লাহ।

একটি গাছ কেবল একটি জীবনের আশ্রয় নয়,এটি ভবিষ্যতের জন্য একটি বিশুদ্ধ নিঃশ্বাস।

নবী করিম ( স.) বলেছেন "যদি কোনো মুসলিম কোনো বৃক্ষ রোপণ করে বা ফসল ফলায়, আর তা থেকে মানুষ, পাখি বা পশুপাখি আহার করে -তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।"(সহীহ বুখারী)

একটি বৃক্ষ, একটি স্বপ্ন নিয়ে মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-Magor GPS এর ছোট্ট সোনামনিদের সাথে
বৃক্ষরোপনে অংশীজন হিসেবে উপস্থিত ছিলেন মগড় ইউনিয়নের মেধাবী মুখ,আলোকিত মানুষ সম্মানিত জনাব মোঃ রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুগ্রীম কোর্ট।

ধন্য ও চিরকৃতজ্ঞ মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আলোকিত গুনীজনদের পদাংক অনুসরণ করে মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক আজকের ছোট্ট সোনামনিরা।

২৩.০৮.২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২৫ এ ঝালকাঠি জেলার মোট ১৪১ জন ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠ...
20/08/2026

প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২৫ এ ঝালকাঠি জেলার মোট
১৪১ জন ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনারে মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-Magor GPS অংশগ্রহণের সুযোগ পেয়ে ধন্য ও কৃতজ্ঞ।
উক্ত সেমিনারে মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম মডেল হিসেবে উপস্থাপন করেন, যা অত্যন্ত আনন্দ ও গর্বের।

ধন্যবাদ ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত প্রিয় ছাত্রী সাদিয়া ও তার পরিবারকে।এ অর্জন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার।

সময়োপযোগী সুন্দর আয়োজনের জন্য জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের ১ম সভা।সুস্বাগত... সম্মানিত সভাপতি জনাব সালমা আলী আপা ও সদস্যবৃন্দকে অভিনন্দন ও শুভে...
16/08/2026

নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের ১ম সভা।

সুস্বাগত...

সম্মানিত সভাপতি জনাব সালমা আলী আপা ও সদস্যবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনাদের সহযোগিতা ও পরামর্শ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদী।

শুভ হোক মহৎ কার্যক্রম।
সেবাই হোক ব্রত।
আলোকিত হোক সকল শিশু❤️✌️

উপস্থিত সকলের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।

মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-Magor GPS
নলছিটি, ঝালকাঠি।

১৬.০৮.২০২৬

12/08/2026

আখেরি চাহার সোম্বা হলো হিজরি সনের সফর মাসের শেষ বুধবার। এটি একটি আরবি ও ফারসি শব্দ। 'আখেরি' অর্থ শেষ এবং 'চাহার সোম্বা' অর্থ বুধবার। এই দিনটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর জীবনের শেষ অসুস্থতার সময় সাময়িকভাবে সুস্থতা বোধ করেছিলেন। এই উপলক্ষে ভারতীয় উপমহাদেশে দিনটি পালিত হয়।
এই উপলক্ষে আজ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সরকারি অর্থায়নে স্থাপিত ৭টি সিসি ক্যামেরার পাশাপাশি আজ নতুন করে যুক্ত হলো আরও ২টি আইপি ক্যামেরা। বিদ্যালয়ের সুষ্ঠু ব্যবস...
09/08/2026

সরকারি অর্থায়নে স্থাপিত ৭টি সিসি ক্যামেরার পাশাপাশি আজ নতুন করে যুক্ত হলো আরও ২টি আইপি ক্যামেরা।

বিদ্যালয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তার স্বার্থে নবগঠিত এসএমসি সভাপতি জনাব সালমা আলী আপা, স্বপ্ন বাড়ি কর্তৃক উপহার এবং ৫:৩০ পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করে স্থাপনের সার্বিক কার্যসম্পাদন করার জন্য মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-Magor GPS এর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে চলছে মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।নলছিটি, ঝালকাঠি।

সকলের প্রতি চিরকৃতজ্ঞ।

০৯/০৮/২০২৬

07/08/2026

উদ্বোধনী নৃত্য

পরিবেশনায় :ফাতিমা মুন,৪র্থ শ্রেণি।

মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-Magor GPS
নলছিটি, ঝালকাঠি।

২৩.০৭.২০২৬

উদ্বোধনী পর্ব ২৩.০৭.২০২৬মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-Magor GPS নলছিটি, ঝালকাঠি।     ফটো ক্রেডিট : MD Bayzid Hossain
07/08/2026

উদ্বোধনী পর্ব

২৩.০৭.২০২৬

মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-Magor GPS
নলছিটি, ঝালকাঠি।


ফটো ক্রেডিট : MD Bayzid Hossain

Address

Village:South Magor, Post:Amirabad, Union:Magor, Upazilla :Nalchity, District:Jhalokathi, Division:Barishal
Nalchity
8200

Opening Hours

Monday 09:00 - 16:15
Tuesday 09:00 - 16:15
Wednesday 09:00 - 16:15
Thursday 09:00 - 16:15
Sunday 09:00 - 16:15

Website

Alerts

Be the first to know and let us send you an email when মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়-Magor GPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share