নিরিবিলি কোচিং সেন্টার

নিরিবিলি কোচিং সেন্টার ছাত্রদের অগ্রগতির জন্য কাজ করছি

আমাদের কোচিং শুরু হয় 2008 সালের 8 জানুয়ারি। আমাদের কোচিং য়ের তখন ছাত্র সংখ্যা ছিল 18 জন। তারা সবাই ক্লাস 8 এ পড়ত।তারা পরীক্ষা দিল ।এবং আমাদের ও তাদের কঠোর শ্রমের কারনে 18 জনের মধ্যে 15 জন A+পেয়েছিল।আর বাকি তিন জন GPA 4 এর উপরে পেয়েছিল।তখন শুধু ক্লাস 8 ও 9 ছিল ।এখন ক্লাস 5-9 পর্যন্ত। সে সময় থেকে আমরা তিন শিক্ষক এই কোচিং সম্মানের সঙ্গে চলছি.....................................................

দৈনিক প্রথম আলো ( Prothom Alo) ও  দ্য ডেইলি স্টার  (The Daily Star)  ভবনে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও গভীরভাব...
20/12/2025

দৈনিক প্রথম আলো ( Prothom Alo) ও দ্য ডেইলি স্টার (The Daily Star) ভবনে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও গভীরভাবে উদ্বেগজনক। এটি শুধু দেশের দুইটি বহুল প্রচারিত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলা নয়—গণমাধ্যমের ওপর আঘাত মানেই আমাদের স্বাধীনতা, আমাদের কণ্ঠস্বর ও আমাদের ভবিষ্যতের ওপর আঘাত।এই হামলা লজ্জার 🥲 এই বাংলাদেশ কখনো কাম্য ছিল না ।

স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি মুক্ত সমাজের অন্যতম শক্ত ভিত্তি। যখন সংবাদমাধ্যমকে লক্ষ্য করে আগুন দেওয়া হয়, তখন তা কেবল সাংবাদিকদের নয়, বরং সত্য, মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী প্রতিটি নাগরিকের জন্য এক ভয়ংকর বার্তা বহন করে।

ভয়ভীতি ও সহিংসতা কখনো সত্যকে স্তব্ধ করতে পারে না। বরং এটি সত্যভীতিরই বহিঃপ্রকাশ।

মতভেদ থাকতে পারে, কিন্তু স্বাধীন সংবাদমাধ্যমের সুরক্ষা সবার দায়িত্ব। কারণ মুক্ত গণমাধ্যম ছাড়া কেউই প্রকৃত অর্থে মুক্ত নয়।

আজ আমরা শুধু ক্ষতিগ্রস্ত ভবন নয়—বরং আমাদের সমাজে মতপ্রকাশের স্বাধীনতার ওপর বাড়তে থাকা হুমকির জন্য শোক প্রকাশ করছি।

- Tareq Mortuza

04/08/2025

শোক সংবাদ
নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, সম্মানিত মোঃ রেহান উদ্দিন (রেহান স্যার) আর আমাদের মাঝে নেই।
আজ রাত ১২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, জ্ঞানের আলো ছড়িয়ে যাওয়া এক আলোকিত মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে।
তাঁর এই প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি তাঁর পরিবার, সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি।

জানাজার নামাজ
আজ দুপুর ২:৩০ মিনিটে
খইরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
অনুষ্ঠিত হবে।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

22/07/2025
28/05/2025

শুভ সকাল

12/05/2024

ছোটবেলায় বিটিভির যে কোন প্রোগ্রামে ফেরদৌস ওয়াহিদ সাদা কালো স্ক্রীনে গাইতেন এমন একটা মা দে না গানটি। একটু পপ ধাঁচে মাকে নিয়ে গান ঐসময় সবার মনে স্থান করে নিয়েছিল। এখনও সমান জনপ্রিয় গানটি।

এরপর ফকির আলমগীরের মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম পাপস বানাইলেও ঋণের শোধ হবে না গানটি গাইলে গায়ের লোম শিউরে উঠে।

১০ মাস ১০ দিন ধরে গর্ভধারণ-রাতের তারা আমায় কি তুই বলতে পারিস?
কোথায় আছে কেমন আছে মা? জেমসের এই গানটা শ্রোতা প্রিয়তার দিক দিয়ে কয়েক ধাপ উপরে।

আম্মাজান, আম্মাজান, চোখের মণি আম্মাজান- আইয়ুব বাচ্চুর এই গানটির সাথে মান্নার অভিনয়ে কেউ চোখের পানি ধরে রাখতে পারে না।

মাগো মা, ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা- মাকে নিয়ে সিনেমায় গাওয়া খুরশীদ আলমের চটুল এই গানটিও জনপ্রিয়তার শীর্ষে।

কুমার বিশ্বজিৎ এর একটি সেরা পরিবেশনা হলো একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো।

আইয়ুব বাচ্চুর ‘মা’ কিংবা নতিকেতার বৃদ্ধাশ্রম যা আমাদের বাস্তবতার মুখোমুখি করে। এছাড়াও রয়েছে

মায়ের মতো আপন কেহ নাই রে, রুমানা ইসলামের এই গানটি রেডিওতে বাজলেই আমি দেখতাম আম্মার দুচোখে পানি ছলছল করছে।

আর রাশেদের ঐ আকাশের তারায় তারায় গানটি শুনলে আমি নিজেই ঠিক থাকতে পারি না।

কিংবা আমি বন্দী কারাগারে মা, গেয়েছেন মুজিব পরদেশী। এই গানটি শুনলে বোঝা যায় মা ছাড়া সমস্ত কিছু অসম্পূর্ণ।

কোন মাটিতে তৈরি রে তুই মা- মনির খানের এই গানটিও অনেক আবেগের।

জন্ম দিয়েছ আমাকে ও মা তুমি প্রিয় মা- এন্ড্রু কিশোরের গাওয়া এই গানটি বলে দেয় মা ছাড়া কেউ পৃথিবীর আলো দেখে না।

পলাশের দরদ দিয়ে গাওয়া ‘মা...তুমি আমার আগে যেয়ো না গো মরে’ শুনলে মনে হয় মায়েরা যদি অনন্তকাল বেঁচে থাকতো!

আসিফের গাওয়া মা জননী কিংবা আমার ইচ্ছা করে, আগুন গেয়েছে। মাকে নিয়ে কতরকম প্রকাশ, সাথে সুরের খেলা।

খালিদ হাসান মিলুর গাওয়া কত দিন দেখি না মায়ের মুখ, অথবা এত থালা ভাত, বারী সিদ্দিকীর গাওয়া।

কিংবা কুমার শানুর মাগো তুমি একবার খোকা বলে ডাকো গানটি অথবা হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কত দূর আর কত দূর বলো মা।

এভাবে যুগে যুগে অসংখ্য কবি, গীতিকার মা কে নিয়ে লিখে গেছেন, শিল্পীরা গেয়েছেন তারপরেও অসম্পূর্ন লাগে। মনে হয় আরও কোন উপমা, আরও কোন ব্যাকরণ, আরও কোন অভিব্যক্তি যদি থাকত! একটি শব্দ ‘মা’, যার নেই কোন তুলনা, যার মতো কেউ না, যাকে ভালোবাসলেও মন ভরে না।

লেখা: জেবুন নাহার মিরা

আজ ১৭ রমাদান! ঐতিহাসিক বদর দিবস৷এ যুদ্ধে মুসলমানদের বিজয়ের মাধ্যমে ইসলাম আরব বিশ্বে বিজয়ী শক্তি হিসেবে পরিচিতি লাভ করে৷
28/03/2024

আজ ১৭ রমাদান! ঐতিহাসিক বদর দিবস৷

এ যুদ্ধে মুসলমানদের বিজয়ের মাধ্যমে ইসলাম আরব বিশ্বে বিজয়ী শক্তি হিসেবে পরিচিতি লাভ করে৷

নারায়ণখোলা শিমুল গাছ   কিভাবে যাওয়া যায়:চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজার থেকে নারায়নখোলা উচ্চবিদ্যালয়ের সামনে পাকা রাস...
28/03/2024

নারায়ণখোলা শিমুল গাছ

কিভাবে যাওয়া যায়:
চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজার থেকে নারায়নখোলা উচ্চবিদ্যালয়ের সামনে পাকা রাস্তা দিয়ে দরবার চর শিমুল তলা যাওয়া যায়।


বিস্তারিত:
বহুল আলোচিত ঐতিহাসিক শিমুল গাছের আনুমানিক বয়স কেউ ধারনা দিতে পারেনা গ্রামের বৃদ্ধ লোকেরা বলে তারা নাকি ছোট কাল থেকেই গাছটিকে এই অবস্থায় দেখতেছে কেউ কেউ বলে গাছটির বয়স 300 বছর আবার কেউ বলে 500 বছর। গাছটি কি রকম দেখতে তা কাউকে বলে ধারনা দেয়া যাবেনা নিজে চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না ।

26/03/2024

আজ ২৬/০৩/২৪
২৬+০৩+২৪ = ৫৩।
স্বাধীনতার ৫৩ বছর ! সকলকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর শুভেচ্ছা...

02/06/2023

২ জুন: ইতিহাসের আজকের এই দিনে

আজকের দিনটি অতীত হয়ে যায় কাল। এক সময় এই দিনগুলোই হয়ে যায় এক একটি ইতিহাস। যে ইতিহাসের দিনপঞ্জিগুলো মানুষের কাছে অনেক সময় হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। আজ ২ জুন ২০২৩, শুক্রবার।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসের পাতায় ২ জুনের ঘটনাবলি:
১৭৪৬ - রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত।
১৮০৬ - ব্যাংক অব ক্যালকাটা বা ব্যাংক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।
১৮৬৪ - গ্রিক সেনাবাহিনীর কর্ফু দখল।
১৮৮৯ - লুই পাস্তুর প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন করেন।
১৮৯৫ - চীনের কাছ থেকে জাপান তাইওয়ানের শাসনভার বুঝে নেয়।
১৮৯৬ - বিশ্বের প্রথম বেতার যন্ত্রের (পেটেন্টের জন্য) নিবন্ধন করেন মার্কোনি।
১৯০৮ - কলকাতার মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় শ্রীঅরবিন্দ গ্রেফতার হন।
১৯২০ - ইউজিন ও নিল পুলিৎজার পুরস্কারে ভূষিত হন।
১৯২৪ - যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ভারতীয়দের মার্কিন নাগরিকত্ব লাভ।
১৯৪১ - ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়।
১৯৪২ - বিখ্যাত জার্মান সেনা কমান্ডার আরভিন রুমেল উত্তর আফ্রিকায় ব্রিটিশ সেনাদের ওপর বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরু করেন।
১৯৪৬ - ইতালি প্রজতন্ত্র গঠিত হয়।
১৯৫৩ - ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক।
১৯৫৬ - যুগোস্লাভ প্রেসিডেন্ট টিটো মস্কো সফর করেন।
১৯৫৭ - মার্কিন টেলিভিশন ক্রুশ্চেভের সাক্ষাৎকার প্রচারিত হয়।
১৯৬৫ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের প্রাণহানি হয়।
১৯৭৯ - পোপ দ্বিতীয় জন পল, মাতৃভূমি পোল্যান্ড সফর শুরু করেন; তিনিই কোনো কম্যুনিস্ট দেশ ভ্রমণকারী প্রথম পোপ।
১৯৮১ - ঢাকার শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জানাজা ও দাফন।
১৯৯০ - পরমাণু ও রাসায়নিক অস্ত্র হ্রাসে মস্কো-ওয়াশিংটন চুক্তি।
১৯৯৯ - ভুটান ব্রডকাস্টিং সার্ভিস প্রথমবারের মতো দেশটিতে টেলিভিশন সম্প্রচার শুরু করে।
২০১৪ - ভারতের অন্ধ্রপ্রদেশের ১০টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়।

আজ যাদের জন্মতারিখ:
৯২৬ - জাপান সম্রাট মুরাকামি।
১৫৩৫ - পোপ একাদশ লিও।
১৭৩১ - মার্থা ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি।
১৮৪০ - টমাস হার্ডি, ইংরেজ সাহিত্যিক।
১৮৬৫ - জর্জ লোহম্যান, ইংরেজ সাবেক ক্রিকেটার।
১৯০৪ - জনি ওয়াইজমুলার, বিখ্যাত জার্মান-আমেরিকান সাঁতারু ও অভিনেতা।
১৯১৮ - মার্কিন কার্টুনিস্ট রুথ আটকিন্স।
১৯২৩ - লয়েড শ্যাপলে, যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত গণিত ও অর্থনীতিবিদ।
১৯৩০ - পিট কনরাড, মার্কিন নভোচারী।
১৯৩৬ - জামশেদ জে ইরানি, স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতীয় শিল্পপতি।
১৯৪৬ - লাসে হালস্ত্রোম, সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক।
১৯৬৫ - মার্ক ওয়াহ, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।
১৯৭২ - ওয়েন্টওয়ার্থ মিলার, ইংরেজ-বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।
১৯৭৭ - এ জে স্টাইলস, মার্কিন রেসলার।
১৯৭৮ - আই সোইয়োন, দক্ষিণ কোরীয় নভোচারী।
১৯৮০ - অ্যাবি ওয়ামব্যাচ, যুক্তরাষ্ট্রের পেশাদার প্রমীলা ফুটবল খেলোয়াড়।
১৯৮১ - রাশেদ উদ্দিন আহমেদ তপু, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
১৯৮৭ - অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলংকান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮৭ - সোনাক্ষী সিনহা, বলিউড অভিনেত্রী।
১৯৮৯ - স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

আজ যাদের মৃত্যুদিন:
১৮৮২ - ইতালির দেশব্রতী জাতীয়তাবাদী নেতা গ্যারিবল্ডি।
১৮৮৬ - রুশ নাট্যকার আলেকজান্ডার অস্ত্রোভস্কি।
১৯৫৬ - জিন হারশল্ট, ডেনীয়-মার্কিন অভিনেতা।
১৯৬৩ - তুরস্কের খ্যাতনামা কবি নাজেম হেকমাত।
১৯৭৫ - জাপানের নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী ইসাতু সাতো।
১৯৭৫ - দেবেন্দ্র মোহন বসু, ভারতীয় পদার্থবিজ্ঞানী।
১৯৭৭ - স্টিভেন বয়েড, উত্তর আয়ারল্যান্ডীয় অভিনেতা।
১৯৭৮ - সান্তিয়াগো বার্নাব্যু ইয়েস্তে, স্প্যানিশ ফুটবলার এবং কোচ।
১৯৮১ - আকবর হোসেন, বাঙালি কথাশিল্পী ও ঔপন্যাসিক।
১৯৮২ - শাহ আবদুল ওয়াহহাব, দারুল উলুম হাটহাজারীর ২য় মহাপরিচালক।
১৯৮২ - ফজল ইলাহী চৌধুরী, পাকিস্তানি রাজনীতিবিদ এবং পাকিস্তানের ৫ম রাষ্ট্রপতি।
১৯৮৮ - রাজ কাপুর, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা।
১৯৮৯ - টেড অ’বেকেট, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৯০ - রেক্স হ্যারিসন, ইংরেজ অভিনেতা।
১৯৯১ - বিভা চৌধুরী, ভারতীয় বাঙালি নারী পদার্থবিজ্ঞানী।
২০১১ - দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত সংবাদ পাঠক আবৃত্তিকার ও বাচিক শিল্পী।
২০১৩ - হাকিম মুহাম্মদ আখতার, পাকিস্তানি দেওবন্দি সুফি।
২০১৫ - বিজয়া রায়, সত্যজিৎ রায়ের স্ত্রী।
২০১৯ - মমতাজউদদীন আহমদ, বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক।
২০২২ - পদ্মশ্রী সম্মানে ভূষিত ভারতীয় সন্তুরবাদক পণ্ডিত ভজন সোপরি।

26/05/2023

দিন (24 ঘন্টা) ৮+৮+৮ ঘন্টায় ভাগ করে জীবনের একটি ভাল ব্যালেন্স শীট করা যেতে পারে। 🤔

৮ ঘন্টা কঠোর পরিশ্রম,
৮ ঘন্টা ভালো ঘুম এবং
৮ ঘন্টা ব্যয় করতে হবে (3Fs, 3Hs, এবং 3Ss)

> 3F হল পরিবার, বন্ধু এবং বিশ্বাস।

> 3Hs হল স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, এবং শখ।

>> 3S হল আত্মা, সেবা এবং হাসি।

25/05/2023

স্বরান্ত অক্ষরকে কী বলে?

একাক্ষর
মুক্তাক্ষর
বদ্ধাক্ষর
যুক্তাক্ষর

24/05/2023

বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ কত বছর এবং কত দিন রাষ্ট্রপতি ছিলেন?

ক. ১১ বছর ৪১ দিন
খ. ১১ বছর ৪৫ দিন
গ. ১০ বছর ৪১ দিন
ঘ. ১০ বছর ৪৫ দিন

Address

Nakla, Sherpur
Nakla
2150

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিরিবিলি কোচিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to নিরিবিলি কোচিং সেন্টার:

Shortcuts

Share

Category