নাখারগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Nageswari
  • নাখারগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়

নাখারগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় নাখারগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় ৬৬ ?

নাখারগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় ৫৯ বছরের প্রাচীন বিদ্যাপীঠ । অতীতের নানা ইতিকথা ,গৌরব আর ঐতিহে্র ধারক এ গউরবময় প্রতিষ্ঠানটি আজও অম্লান । প্রতিষ্ঠাকাল থেকেই সকল ধর্মের শিক্ষার্থী এখানে অধ্যয়নের সুযোগ পেতো। দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি ও অন্যান্য সুবিধা দিয়ে বিদ্যাশিক্ষায় উৎসাহিত করা হতো। অঞ্চলটি কিছুটা পশ্চাদপরায়ন ও অবহেলিত হওয়ায় এখানে নারী শিক্ষার তেমন প্রসার ঘটেনি বলে বহুকাল এতে নারীশিক্ষা কর্যক্রম বন্ধ ছিলো। সম্প্রতি নারীরাও সমানভাবে এখানে অধ্যয়নের সুযোগ পাচ্ছে।বিদ্যালয়টি লাইব্রেরী, পর্যাপ্ত কম্পিউটার ও ল্যাব সুবিধা সরবরাহ করে। মূল ভবনের সামনে একটি সুবিশাল খেলার মাঠ ও দুটি পুকুর আছে। বিদ্যালয়টিতে খেলাধুলা ও শরীরচর্চার পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। ধর্মীয় উৎসবগুলো এখানে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়।
এটি একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ে উন্নীত হবার পর থেকে এটি একজন অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যদের দ্বারা পরিচালিত হয়। এছাড়া স্থানীয় বিদ্যানুরাগী, সমাজকর্মী ও রাজনৈতিক ব্যাক্তিত্বের সহোযোগীতা এর শিক্ষার মানোন্নয়োনে অবদান রেখে আসছে দীর্ঘদিন ধরে।
আমাদের এই প্রতিষ্ঠানটি ১৯৬৩ইং সালে স্থাপিত হয়ে অদ্যাবধি সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। বর্তমান শিক্ষক সংখা ২২ জন ও কর্মচারীর সংখা ৩ জন এবং ছাত্র/ছাত্রীর সংখ্যা ৬০৪ জন।

08/11/2025
অত্র প্রতিষ্ঠানের সকল এসএসসি/২০২৪ পাসকৃত পরীক্ষার্থীদের অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভ কামনা
12/05/2024

অত্র প্রতিষ্ঠানের সকল এসএসসি/২০২৪ পাসকৃত পরীক্ষার্থীদের অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভ কামনা

11/03/2024

অত্র প্রতিষ্ঠানের ২০২৪ইং সালের সকল এসএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা" "ক্যারিয়ার শিক্ষা" এবং "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি" বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা আগামী ১৮/০৩/২০২৪ইং সোমবার সকাল ১০:০০ টা হইতে অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হইবে তাই সকল পরীক্ষার্থীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বলা হইল

অত্র প্রতিষ্ঠানের ২০২৪ইং সালের বিজ্ঞান বিভাগের সকল এসএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে  যেসব পরীক্ষার্থী ...
10/03/2024

অত্র প্রতিষ্ঠানের ২০২৪ইং সালের বিজ্ঞান বিভাগের সকল এসএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যেসব পরীক্ষার্থী যে কক্ষে পরীক্ষা দিয়েছিলা সেই কক্ষ নম্বরই গ্রুপ নম্বর ধরে ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে (সংশোধিত সময়সুচীঃ ১৭/০৩/২০২৪ইং তারিখের উচ্চতর গণিতের ব্যাবহারিক পরীক্ষা ১৫/০৩/২০২৪ইং শুক্রবার সকাল ০৯:৩০ হইতে অনুষ্ঠিত হবে বাকী পরীক্ষা নোটিশ অনুযায়ী হবে)

অত্র প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা/২০২৪ইং-এর সকল ছাত্র/ছাত্রী ও অবিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের কেন্দ্র নাগ...
14/02/2024

অত্র প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা/২০২৪ইং-এর সকল ছাত্র/ছাত্রী ও অবিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের কেন্দ্র নাগেশ্বরী আদর্শ বালিকা বিদ্যালয়ের নতুন ভবন (লোকেশনঃ মেইন গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকেই ১ম যে ভবন)-এর নীচ তলায় ০১ নম্বর কক্ষ এবং ২য় তলায় উঠেই ১ম ০২ নম্বর কক্ষ বিজ্ঞান বিভাগের জন্য এবং পুরাতন ভবন-এর ১ম তলায় ১০ নম্বর কক্ষে মানবিক বিভাগের জন্য বরাদ্দ রয়েছে

অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক/কর্মচারী, ছাত্র/ছাত্রী এবং অবিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৯/০১/২০২৪ইং ত...
28/01/2024

অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক/কর্মচারী, ছাত্র/ছাত্রী এবং অবিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৯/০১/২০২৪ইং তারিখ হইতে অত্র প্রতিষ্ঠান সহ কুড়িগ্রাম জেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমুহ যথারীতি খোলা রেখে শ্রেণি পাঠদান কার্যক্রম পরিচালনার নির্দেশনা জারি হওয়ায় সকল শিক্ষক/কর্মচারী এবং ছাত্র/ছাত্রীদের যথা নিয়মে প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল

শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের পূর্বে "শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)"-এর আওতায় " আই...
18/10/2023

শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের পূর্বে "শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)"-এর আওতায় " আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলশুটিং এবংমেইন্টেনেন্স" বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ বিভিন্ন ব্যাচে সফলভাবে সম্পন্ন হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সনদ বিতরণ উদ্বোধনের পর অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষনপ্রাপ্ত ৪ জন শিক্ষকের মাঝে প্রতিষ্ঠান প্রাধান কর্তৃক সনদ বিতরন

৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস-২৩’ উপলক্ষে অত্র প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত র‍্যালি ও আলোচনা সভার পূর্ব মুহুর্তে । এবারের প্র...
05/10/2023

৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস-২৩’ উপলক্ষে অত্র প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত র‍্যালি ও আলোচনা সভার পূর্ব মুহুর্তে । এবারের প্রতিপাদ্য বিষয় "কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা"।

অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসএসসি/২০২৩ইং-এর পাসকৃত সকল পরীক্ষার্থীদের অভিনন্দন
28/07/2023

অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসএসসি/২০২৩ইং-এর পাসকৃত সকল পরীক্ষার্থীদের অভিনন্দন

অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক/কর্মচারী, ছাত্র/ছাত্রী ও অবিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে-গ্রীষ্মকালীন ছুটি বাতিলের আদে...
20/07/2023

অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক/কর্মচারী, ছাত্র/ছাত্রী ও অবিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে-
গ্রীষ্মকালীন ছুটি বাতিলের আদেশঃ
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়, এ মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক/দাখিল, উচ্চ মাধ্যমিক/ আলিম এবং কারিগরি/সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বঘোষিত ২০ জুলাই থেকে ২রা আগস্ট পযন্ত গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো। ২০ জুলাই হিজরি নববর্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ২৩ জুলাই রোববার থেকে যথারীতি শ্রেণিকক্ষে পাঠদান চালু হবে। বাতিলকৃত ছুটি আগামী শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।
১৯ জুলাই রাতে জারি করা আদেশে আরো বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়নসহ অন্যান্য শ্রেণির পাঠদান ও পরীক্ষা কার্যক্রম সমাপ্ত করতে বলা হয়েছে।

অত্র প্রতিষ্ঠানের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব চলমান শ্রেণি:৭ম, বিষয়: শিল্প ও সংস্কৃতি, মূল্যায়ন গ্রহনকারী সহকারী শি...
12/06/2023

অত্র প্রতিষ্ঠানের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব চলমান শ্রেণি:৭ম, বিষয়: শিল্প ও সংস্কৃতি, মূল্যায়ন গ্রহনকারী সহকারী শিক্ষক: মোছা: মর্তূজা আক্তার (প্রচার বিমুখ)

Address

ডাকঘরঃ নাখারগঞ্জ, উপজেলাঃ নাগেশ্বরী, ।
Nageswari
5600

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 13:30
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801716365505

Alerts

Be the first to know and let us send you an email when নাখারগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to নাখারগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share

Category