04/09/2023
কিছুদিন আগে প্রকাশিত এসএসসি রেজাল্ট ছিল স্ট্যান্ডার্ড মানের কিন্তু চিন্তার বিষয় হলো..
আমার গ্রাম সহ আশেপাশের গ্রামের কয়েকটা স্কুলের রেজাল্টের বাজে অবস্থা।
যারা পাশ করেছে তাদের একটা বড় অংশ ২ পয়েন্টের মধ্যে আছে। আবার ৪০-৫০% ফেল করেছে কয়েক টা স্কুলে।
আশংকা করা হচ্ছে আগামী ৪-৫ বছর পর ভালো কোন ব্যবস্হা না নিলে রেজাল্টের ৯০% পাবে ২ পয়েন্ট এবং ফেইল করবে ৬০% এর উপরে।
যে স্কুল গুলো স্বাধীনতার আগ থেকে ধারাবাহিক সফলতার সাথে রেজাল্ট করে আসছে হঠাৎ রেজাল্টের এমন ধ্বস নামার পেছনে কিছু কারণ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে,,
১) ছাত্ররা পড়াশোনা করার চেয়ে কথিত আধুনিক হওয়ার নেশায় মেতে উঠে ধূমপানসহ বিভিন্ন নেশাসক্ত হয়ে পড়ছে।
২) প্রতিষ্ঠান প্রধানেরা নিজ পেশার দায়িত্বের চেয়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যাপারগুলো বড় করে দেখতেছেন।
৩) কিছু শিক্ষক প্রাইভেট পড়ানো/কোচিং ব্যবসা হিসেবে গড়ে তুলেছেন।
৪) অভিভাবকদের অসচেতনতা। বিশেষ করে বাচ্চাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া। যার ফলে পড়াশুনা বাদ দিয়ে অনলাইনে মূল্যবান সময় নষ্ট করছে।
৫) টাকার বিনিময়ে অদক্ষ শিক্ষক নিয়োগের মত জঘন্য কাজ করেছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।
এ ধরণের সমস্যা থেকে প্রতিষ্ঠান গুলো বাচানোর প্রধান উপায় গুলো এ রকম হতে পারে:-
১) ছাত্র এবং শিক্ষকের মধ্যে পুনরায় পূর্বের ন্যায় সম্পর্ক তৈরী করা। এটার জন্য যদি বেতের ব্যবহার করতে হয় তাহলে তাই করতে দেয়া।
২) ছাত্র এবং শিক্ষক উভয়ই প্রতিষ্ঠান চলাকালীন স্মার্টফোন ব্যবহার বন্ধ করা।
৩) অভিভাবকদের সচেতনতা সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধি করা।
৪) শিক্ষকদের সম্মানজনক বেতনভাতা দেওয়া যাতে তারা অন্য পেশাকে চাকরির চেয়ে বড় করে না দেখে।।
দিন শেষে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে রাজনীতি মুক্ত এবং বিশ্বমান সম্পন্ন দেখতে চাই ।।