কাছারী পায়রাডাঙ্গাঁ বহুমুখী উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Nageswari
  • কাছারী পায়রাডাঙ্গাঁ বহুমুখী উচ্চ বিদ্যালয়

কাছারী পায়রাডাঙ্গাঁ বহুমুখী উচ্চ বিদ্যালয় নাগেশ্বরী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ "কাছারী পায়রাডাঙ্গাঁ বহুমুখী উচ্চ বিদ্যালয়" Kasari Pairadanga B.L. Our favorite campus.

high school is a renowned educational institution in Nageswari Upazila .

বিনা আঘাতে শব্দ করা ঢোল - একটি জাপানি লোককথাএক দেশে ছিল এক অদ্ভুত নিয়ম।এই নিয়ম অনুযায়ী, যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করত...
13/05/2025

বিনা আঘাতে শব্দ করা ঢোল - একটি জাপানি লোককথা

এক দেশে ছিল এক অদ্ভুত নিয়ম।

এই নিয়ম অনুযায়ী, যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়তেন, তাদের পাহাড়ে ফেলে আসতে হতো।

রাজা মনে করতেন, বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে।

এই কঠোর নিয়ম চালু থাকাকালীন এক পিতা-পুত্র খুব ভালোবাসতেন একে অপরকে।

সময় গড়িয়ে গেল। পিতার বয়স হয়ে গেল, তিনি আর কাজ করতে পারতেন না।

দেশের নিয়ম অনুযায়ী, ছেলেকে বাধ্য হয়ে তাঁকে পাহাড়ে ফেলে আসতে হবে।

কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না।

তবু, শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল।

পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল।

শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না।

সে তাঁকে সঙ্গে নিয়ে ফিরে এল এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখল।

চুপিচুপি খাবার এনে তাঁকে খাওয়াতে লাগল।

একদিন রাজা তাঁর প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন।

তিনি ঘোষণা করলেন, "যে ছাই দিয়ে বোনা দড়ি এনে দিতে পারবে, সে পুরস্কৃত হবে!"

লোকজন অবাক হয়ে গেল। ছাই দিয়ে কি কখনও দড়ি তৈরি করা সম্ভব?

ছেলেও এই ধাঁধার কথা শুনে বাবাকে বলল।

বাবা বললেন, "একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপর সেটা জ্বালিয়ে দাও।"

ছেলে বাবার কথা মতো কাজ করল।

দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল।

সে সেটি রাজাকে দেখাল এবং পুরস্কার জিতল।

এক মাস পর, রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন, "এর শিকড় আর আগার পার্থক্য খুঁজে বের করো!"

ডালের দু’প্রান্ত দেখতে একই রকম ছিল, তাই কেউই এর উত্তর খুঁজে পেল না।

ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখাল। বাবা বললেন, "ডালটি পানিতে রাখো। যেটি বেশি ডুবে যাবে, সেটি গোড়া, আর যেটি ভেসে থাকবে, সেটি আগা।"

ছেলে বাবার উপদেশ মতো কাজ করল এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল।

এরপর রাজা আরও কঠিন এক ধাঁধা দিলেন। তিনি বললেন, "একটি ঢোল তৈরি করো, যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে!"

সবার মাথা ঘুরে গেল। কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না। ছেলে আবার বাবার শরণাপন্ন হল।

বাবা বললেন, "ঢোল তৈরি করো, তার ভেতরে একটি মৌমাছির চাক রাখো।"

ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল।

রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়ালেই এর ভেতরের মৌমাছিরা ওড়ে, ফলে ঢোলে শব্দ হয়!

রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, "তুমি কীভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে?"

অভিজ্ঞতার মূল্য
ছেলে বলল, "রাজামশাই, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই। আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন।"

ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন, জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান।

রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, "আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না!" এরপর থেকে সকল বৃদ্ধ-বৃদ্ধারা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন।

মূল্যবান শিক্ষা
বিনা আঘাতে শব্দ করা ঢোলের কাহিনি আমাদের শেখায়, অভিজ্ঞতা অমূল্য। বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ। তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয়, বরং এটা আমাদের সৌভাগ্য।

একজন মা গর্ভ থেকে জন্ম দেন, আর বাবা নিজের কাঁধে তুলে মানুষ করেন।

ভালো লাগলে পেজটিকে ফলো করতে ভুলবেন না !

ফিরে দেখা সোনালী অতীত Kasari Pairadanga B.L. High School
10/03/2025

ফিরে দেখা সোনালী অতীত

Kasari Pairadanga B.L. High School

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারি ২০২৫অনলাইনে আবেদন শুরু ৩ মার্চ ২০২৫ এবং শেষ ১৮ মার্চ ২...
27/02/2025

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারি ২০২৫

অনলাইনে আবেদন শুরু ৩ মার্চ ২০২৫ এবং শেষ ১৮ মার্চ ২০২৫

টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে কোন প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।

 #ফটো_কনটেস্ট কাছারী পায়রাডাঙ্গাঁ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ২১শে ফেব্রুয়ারী উদযাপনের সেরা ছবি পাঠিয়ে জিতে নিন আকর্ষণীয় মো...
21/02/2025

#ফটো_কনটেস্ট
কাছারী পায়রাডাঙ্গাঁ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ২১শে ফেব্রুয়ারী উদযাপনের সেরা ছবি পাঠিয়ে জিতে নিন আকর্ষণীয় মোবাইল রিচার্জ

অংশগ্রহণের নিয়মঃ
আপনার মোবাইল দিয়ে তোলা সেরা ছবি পাঠিয়ে দিন ইনবক্সে পাঠিয়ে দিন।

একুশের চেতনায় বেঁচে থাকুক আমাদের ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের জানাই কাছারী ...
20/02/2025

একুশের চেতনায় বেঁচে থাকুক আমাদের ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের জানাই কাছারী পায়রাডাঙ্গাঁ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। ❤️

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉 ...
03/02/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉 মায়ের চ্যাম্পিয়ন 😊

রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলই না স্কুল কি? আজ মানুষ তাঁদেরকে নিয়ে গব...
12/01/2025

রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলই না স্কুল কি?

আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে। আন্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি।আবার ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”। স্টিভ জব শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।

ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। কোন গাড়ি তাঁকে নিতেন না। মাইলের পর মেইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়া লেখা করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোন দিন সাহস পান নি।

সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মুংগেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুল্কারের উচ্চতা তো সবার জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।

স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।

সুতরাং কোন কিছুই আপনার উন্নতির পিছনে বাঁধা হতে পারে না। যদি কোন কিছু বাঁধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন সাফল্য ধরা দিবেই ✌️✌️

#সংগৃহীত

কবি কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
05/12/2024

কবি কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ও তার বন্ধু-
08/11/2023

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ও তার বন্ধু-

রেলগেটে কুকুরের নিয়ম মানার ছবি ভাইরাল
04/10/2022

রেলগেটে কুকুরের নিয়ম মানার ছবি ভাইরাল

আল আকসা মসজিদে হা.মলা, ওআইসির সভায় বাংলাদেশের নিন্দা প্রকাশ
26/04/2022

আল আকসা মসজিদে হা.মলা, ওআইসির সভায় বাংলাদেশের নিন্দা প্রকাশ

Address

Kasari Pairadanga B. L. High School Campus
Nageswari
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাছারী পায়রাডাঙ্গাঁ বহুমুখী উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category