দ্বিমিক একাডেমি

দ্বিমিক একাডেমি নাগেশ্বরীর শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ করে দেয়াই দ্বিমিকের লক্ষ্য।

01/06/2026

৩ জুন থেকে দ্বিমিক এর সকল ক্লাস যথাযথ সময় নিয়মিতভাবে শুরু হবে।

Basic mathematics for physics.  Gift for hsc 2028!
25/05/2026

Basic mathematics for physics. Gift for hsc 2028!

23/05/2026

সব এড-টেকের কাউরা কাউরি দেখতাছি। পোলাপান রে ভয় দেখায় টেখায় অস্থির কইরে তুলতেছে। দেখি আর হাসি। যাই হোক, নাগেশ্বরীর এসএসসি ২৬ এর পোলাপান, সব দেখা শেষ হলে দ্বিমিকেই আসা লাগবে। আপাতত ঈদ কাটান, ঘুরেন ফিরেন, দুই এক জায়গায় পড়েন, তারপর আইসেন, তবে বেশি দেরি করলে সিটের গ্যারান্টি নাই। ঈদ মোবারক।

Send a message to learn more

এসএসসি 2027 সালের এক্সামের সম্ভাব্য রুটিন
14/05/2026

এসএসসি 2027 সালের এক্সামের সম্ভাব্য রুটিন

এই ভাবেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করছি!!!!জলাবদ্ধতায় বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছেন এসএসসি পরীক্ষার্থীরা। হল প...
28/04/2026

এই ভাবেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করছি!!!!
জলাবদ্ধতায় বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছেন এসএসসি পরীক্ষার্থীরা। হল পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শিক্ষিকাও চেয়ারে পা তুলে বসে আছেন। ছবিটি মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে কুমিল্লা ঈশ্বর পাঠশালা (উচ্চ বিদ্যালয়) কেন্দ্রে তোলা। ছবি: আবদুর রহমান
সূত্র: প্রথম আলো

Get ready to showcase your talent.
25/04/2026

Get ready to showcase your talent.

25/04/2026

নিশ্চিত ভাবেই বলতে পারি এসএসসি ২৭ এর এক্সাম ডিসেম্বরে হবে না। জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে হলেও তা মানা যেত। ডিসেম্বরে কোনো ভাবেই নিতে পারবে না, এটা বাস্তব সম্মত না। তাহলে স্টুডেন্টদের আতঙ্কিত করার কোনো মানে হয়? হুমসিকাল সিদ্ধান্ত কেন নিতে হবে? বাচ্চাদের জীবন ছেলে খেলা মনে হয়?

18/04/2026

আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু
- শিক্ষামন্ত্রী

13/04/2026

আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে দ্বিমিক বন্ধ থাকবে।

06/04/2026

আমিও চাই সকল কোচিং বন্ধ হোক, দ্বিমিকও বন্ধ হোক ( যদিও দ্বিমিক একাডেমিকে আমি কোচিং বলি না, বলতে কষ্ট হয়)
স্কুল কলেজে ভালো করে ক্লাস নিলে কোচিং বা টিউশনির আসলেই কোনো প্রয়োজন নেই। আমাদের বাচ্চাদের শৈশব কৈশোর কাটে কোচিং এ কোচিং এ নয়তো টিচারের প্রাইভেট সেন্টারে সেন্টারে। মায়া লাগে। কত সময় যে তার হারিয়ে যায় এক প্রাইভেট থেকে আরেক প্রাইভেটে। তারা শৈশব উপভোগ করার সুযোগ পায় না, আমরাও পাই নাই, তবু আমাদের সময় এর চেয়ে ভালো অবস্থা ছিল, আমরা মাঠে খেলতে যেতে পারতাম, বৃষ্টিতে দৌড় ঝাপ দিতে পারতাম, আম কুড়াতে পারতাম, ঘুরি উড়াতে পারতাম। এখন আমাদের বাচ্চাদের সময় কাটে ইট পাথরের কারাগারে।
আমরা গল্পের বই পড়তাম, নাটক সিনেমা দেখতাম পরিবার সহ। এখন এরা গোপনে রিলস দেখে রাত জেগে।
ভাই বোনেরা মিলে গানের কলি খেলতাম, রান্না বাটি খেলতাম, গোল্লা ছুট, ছি বুড়ি, বরফ পানি কত কি!!!!
মাসে অন্তত একটা পিকনিক করতাম। আমাদের শৈশব রঙিন ছিল, সাদা কালোর বিটিভির যুগেও।

এখন সব রঙিন, কিন্তু এই বাচ্চা কাচ্চার শৈশব রংহীন, অন্ধকার। তারা ক্লান্ত, শ্রীহীন।
তাই খুব করে চাই কোচিং প্রাইভেট বন্ধ হোক। কিন্তু তার আগে নিশ্চিত হোক স্কুল কলেজে তাদের ঠিক ভাবে পড়ানো হচ্ছে। নিশ্চিত করা হোক, তাদের জন্য মেধাবী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে সকল স্কুল কলেজে। নিশ্চিত করা হোক, তাদের শিক্ষক নিয়োগে দুর্নীতি শতভাগ বন্ধ হয়েছে। অবকাঠামো না হলেও চলবে, শিক্ষক ভালো লাগবে। ভালো শিক্ষকের জন্য ভালো বেতন লাগবে। দিবেন ১৫-২০ হাজার টাকা, চাইবেন স্ট্যান্ডার্ড শিক্ষা তা হয় না। যেমন পেমেন্ট তেমন সার্ভিস, তেমন মেধা সম্পন্ন শিক্ষক। এগুলা আগে ঠিক করা হোক, তারপর কোচিং সেন্টার বন্ধ করিয়েন, কোনো আপত্তি নাই।

Address

আলহাজ্ব মকবুল হোসেন শপিং কমপ্লেক্স (২য় তালা) , কলেজ মোড়, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
Nageswari
5660

Opening Hours

Monday 07:00 - 18:00
Tuesday 07:00 - 18:00
Wednesday 07:00 - 18:00
Thursday 07:00 - 18:00
Saturday 07:00 - 18:00
Sunday 07:00 - 18:00

Telephone

+8801705888414

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বিমিক একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to দ্বিমিক একাডেমি:

Shortcuts

Share

Category