Accounting with MZI

Accounting with MZI This page is Directed by Md.

Zahirul Islam Sir, a dedicated educator in Accounting and Finance.
হিসাববিজ্ঞান ও ফিন্যান্স বিষয়ে অফলাইন/ অনলাইনে প্রাইভেট পড়ানো হয়
(একাদশ-দ্বাদশ, BBS, Honours & Master’s)

15/10/2025
15/10/2025

প্রশ্ন: রেওয়ামিল মিলে যায় কেন??
উত্তর: দুতরফা দাখিলা পদ্ধতির জন্য

03/10/2025

বিষয়: হিসাববিজ্ঞান ১ম পত্র
অধ্যায়: ৪র্থ (রেওয়ামিল)
পর্ব- ০১
শ্রেণী: একাদশ (ব্যবসায় শিক্ষা গ্রুপ)

★ রেওয়ামিল কাকে বলে?
উত্তর: গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে খতিয়ান থেকে ডেবিট ও ক্রেডিট জেরগুলো পর্যায়ক্রমে সাজিয়ে যে তালিকা তৈরি করা হয়, তাকে রেওয়ামিল বলে।
সহজে বললে,,, খতিয়ানের জেরগুলোকে ডেবিট এবং ক্রেডিট সাইডে বসিয়ে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের বিবরনীকে রেওয়ামিল বলে। ইংরেজিতে এর প্রতিশব্দ হচ্ছে Trail Balance.

★ রেওয়ামিলের কলাম/ঘর কয়টি?
উত্তর: ৫টি। ১. ক্রমিক নং ২. হিসাবের নাম ৩. খ. পৃ.
৪. ডেবিট টাকা ৫. ক্রেডিট টাকা

★ সাধারণত রেওয়ামিল কী কী আসে না?
উত্তর: নিচের আইটেমগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এইগুলো রেওয়ামিলে আসে না।

১. হাতে নগদ (০১-০১-২০২৫)/ প্রারম্ভিক হাতে নগদ
২. প্রারম্ভিক ব্যাংক জমা/ ব্যাংক জমা (০১-০১-২০২৫)
৩.সমাপনী মজুত পণ্য/ মজুত পণ্য (৩১-১২-২০২৫) (উল্লেখ, সমন্বিত ক্রয় রেওয়ামিলে থাকলে, সমাপনী মজুত পণ্য অবশ্যই আসবে, তবে প্রারম্ভিক মজুদ পণ্য এবং পণ্য ক্রয় রেওয়ামিলে আসবে না)
৪. সম্ভাব্য সম্পদ
৫. সম্ভাব্য দায়
৬.সমাপনী মনিহারি মজুত/মনিহারি মজুত (৩১-১২-২৫)
৭. প্রাপ্য হিসাব (০১-০১-২৫)
৮. প্রদেয় হিসাব (০১-০১-২৩)
৯. ঋণ গ্রহণ (০১-০১-২৪)/ঋণ প্রদান (০১-০১-২০২৩)
১০.প্রদেয় বিল (০১-০১-২২)
১১. প্রাপ্য বিল (০১-০১-১৮)

আজকে এই পর্যন্তই.....
04.10.2025
Keep Study well📚📙📗

03/10/2025

সবাইকে স্বাগত জানাচ্ছি🌹🌹

30/09/2025

বিষয়: হিসাববিজ্ঞান ২য় পত্র (দ্বাদশ শ্রেনী)
আলোচ্য টপিকস: অংশীদারি ব্যবসায়ের হিসাব(২য় অধ্যায়)

* অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হলো - চুক্তি।
চুক্তিতে যেভাবে, যা কিছু বলা থাকবে, সেভাবে অংশীদারি ব্যবসায় পরিচালিত হবে।
তবে অংশীদারি ব্যবসায়ের চুক্তিতে উল্লেখ না থাকলেও (Partnership Act, 1932), নিচের বিষয়াদি
অংশীদারি ব্যবসায়ের হিসাবের সময় বিবেচনা করতে হবে:

1. লাভ-লোকসান সমানভাবে বণ্টন হবে।
2. মূলধনের উপর সুদ প্রাপ্য নয়।
3. অংশীদারের ঋণের উপর ৬% বার্ষিক হারে সুদ প্রাপ্য।
4. কোনো অংশীদার বেতন/ভাতা পাবেন না।
5. প্রত্যেক অংশীদারের সমান ব্যবস্থাপনা অধিকার থাকবে।
6. সাধারণ বিষয়ে সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত কার্যকর, গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বসম্মতি প্রয়োজন।
7. প্রত্যেক অংশীদার হিসাব দেখতে পারবেন।
8. ফার্মের সম্পদ শুধু ব্যবসার কাজে ব্যবহারযোগ্য।

সৌজন্যে: জহির স্যার, প্রভাষক ও বিভাগীয় প্রধান , হিসাববিজ্ঞান বিভাগ
নবীনগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল: ০১৯১৭-১৯৭১৫৪

HaPpY Reading.....📚📚📚📚📖📝📝📝

29/09/2025

বিষয়: হিসাববিজ্ঞান ১ম পত্র
আলোচ্য টপিকস: হিসাব
শ্রেণী: একাদশ

১. হিসাব কাকে বলে?

উত্তর: হিসাব হলো ব্যবসায়ের কোনো নির্দিষ্ট ব্যক্তি, সম্পদ, আয় বা ব্যয়ের সাথে সম্পর্কিত লেনদেনসমূহকে নিয়মিতভাবে ও শ্রেণিবদ্ধভাবে লিখে রাখার খাতা বা রেকর্ড।
সহজে বললে: লেনদেনসমূহকে শ্রেণিবিন্যাস করে খাতায় সাজিয়ে লেখাকেই হিসাব বলে।

সাধারণত হিসাবকে দুইটি পদ্ধতিতে শ্রেনিবিন্যাস করা হয়ে থাকে।
এক. সনাতন পদ্ধতি
দুই. আধুনিক পদ্ধতি

সনাতন/প্রচলিত /প্রাচীন/ বৃটিশ পদ্ধতিতে হিসাবের শ্রেনীবিভাগ:

ব্যক্তিবাচক হিসাব: সেই সব হিসাবকে বোঝায় যেগুলো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সম্পর্কিত।

অর্থাৎ, যাদের সাথে ব্যবসার দেনা-পাওনা, লেনদেন বা সম্পর্ক থাকে তাদের নামে যে হিসাব খোলা হয়, তাই ব্যক্তিবাচক হিসাব।

🔹 যেমনঃ

ব্যক্তির নাম → রহমানের হিসাব, করিমের হিসাব।

প্রতিষ্ঠানের নাম → ইস্টার্ন ট্রেডার্স লি., ব্র্যাক ব্যাংক লি.
সংগঠন বা প্রতিষ্ঠান → ঢাকা বিশ্ববিদ্যালয়, জনতা ইনস্যুরেন্স, সোনালী ব্যাংক হিসাব, ইসলামী ব্যাংক হিসাব ইত্যাদি।
যে হিসাব দ্বারা ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে লেনদেন প্রকাশ পায় ।
যেমন রহমানের হিসাব, সোনালি ব্যাংক হিসাব, ব্র্যাক বিশ্ববিদ্যালয় হিসাব অর্থাৎ এর দ্বারা দেনা–পাওনা প্রকাশ করে।

সম্পত্তিবাচক হিসাব:
যে হিসাব দ্বারা ব্যবসায়ের সম্পদ বা মালিকানাধীন দ্রব্য প্রকাশ পায় ।
যেমন: নগদ হিসাব,
আসবাবপত্র হিসাব, যন্ত্রপাতি হিসাব, জমি-বাড়ি হিসাব অর্থাৎ এর দ্বারা ব্যবসায়ের সম্পদ প্রকাশ করে।

নামিক হিসাব:
যে হিসাব দ্বারা আয়, ব্যয়, লাভ ও ক্ষতি প্রকাশ পায়। যেমন- ভাড়া ব্যয়, মজুরি, সুদ আয়, বিক্রয়
অর্থাৎ বছরের শেষে লাভ–ক্ষতির হিসাবে স্থানান্তরিত হয়।

👉 সহজভাবে বললে:

ব্যক্তিবাচক = ব্যক্তি/প্রতিষ্ঠানের হিসাব

সম্পত্তিবাচক = সম্পদ/বস্তু সম্পর্কিত হিসাব

নামিক = আয়-ব্যয় সম্পর্কিত হিসাব

আজকে এই পর্যন্তই (২৯ই সেপ্টেম্বর, ২০২৫ খি:
রোজ: সোমবার)
HappY Reading........ 📝📝📖📖📗📗📚📚

সৌজন্যে: মো: জহিরুল ইসলাম [ জহির স্যার]
প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ
নবীনগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া
মোবাইল: ০১৯১৭-১৯৭১৫৪ (call/ Whatsapp)

Address

Nabinagar
Nabinagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Accounting with MZI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category