20/05/2026
🌙 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 🌙
সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত ১৫ তারিখ, রোজ শুক্রবার, মারকাজুত তাজভীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, জিনদপুর শাখার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা তোফাজ্জল হোসেন সাহেবের বিরুদ্ধে একটি দুঃখজনক ও ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটানো হয়েছে, যা ছিল সম্পূর্ণ পরিকল্পিত।
এই পরিস্থিতির কারণে গত কয়েকদিন যাবৎ সম্মানিত হুজুর মাও তোফাজ্জল হোসাইন সাহেব. মাদ্রাসায় নিয়মিত উপস্থিত থাকতে পারেননি। তবে আলহামদুলিল্লাহ, মাদ্রাসার কার্যক্রম বন্ধ নেই। ইনশাআল্লাহ, ঈদের ছুটির পর নির্ধারিত সময় থেকেই পুনরায় সকল কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে এবং সকল শিক্ষক আগের ন্যায় নিয়মিত ক্লাস পরিচালনা করবেন।
অতএব, আপনাদের নিকট বিনীত অনুরোধ— কোনো প্রকার গুজব, বিভ্রান্তি বা ভুল তথ্যের মধ্যে পড়বেন না। “মাদ্রাসা বন্ধ হয়ে যাবে” কিংবা “পড়াশোনা বন্ধ থাকবে” — এ ধরনের অপপ্রচারে কান না দিয়ে আপনাদের সন্তানদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখুন এবং যথাসময়ে মাদ্রাসায় পাঠিয়ে দিন।
আমরা সকলের নিকট আমাদের সম্মানিত বড় হুজুরের জন্য দোয়ার আবেদন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে সকল ষড়যন্ত্র ও অপশক্তির হাত থেকে হেফাজত করেন এবং দ্রুত সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন। আমীন।
অনুরোধক্রমে
মাওলানা তোফায়েতুল্লাহ