প্রত্যয় আইডিয়াল একাডেমি Prottoy Ideal Academy

  • Home
  • Bangladesh
  • Nabiganj
  • প্রত্যয় আইডিয়াল একাডেমি Prottoy Ideal Academy

প্রত্যয় আইডিয়াল একাডেমি Prottoy Ideal Academy উদ্ভাবনী কৌশলে উচ্চমানের প্রাথমিক শিক্ষাদানে নিবেদিত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান।

'উন্নত পরিবেশে উচ্চমানের শিক্ষা' দানের প্রতিশ্রুতি নিয়ে, 'প্রত্যয় সমাজ উন্নয়ন সংস্থা'র ১ম প্রতিষ্ঠান হিসেবে ২০১৬ শিক্ষাবর্ষ হতে, প্রায় একশ ছাত্র-ছাত্রী, চারটি ক্লাস (নার্সারি, ১ম, ২য় ও ৩য় শ্রেণি), ৫ জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এবং ১ জন অফিস সহায়ক নিয়ে 'প্রত্যয় আইডিয়াল একাডেমি'র যাত্রা শুরু। প্রত্যাশানুযায়ী চলতে থাকলে গুণগতমানের শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রতি বছর একটি করে ক্লাস বৃদ্ধি করা হবে, ইনশা আল্লাহ।

আলহামদুলিল্লাহ! 🌸অত্যন্ত আনন্দ ও গৌরবের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর কিন্ডারগার্টেন বৃত্তি পরী...
22/08/2026

আলহামদুলিল্লাহ! 🌸
অত্যন্ত আনন্দ ও গৌরবের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা–২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের এমন সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে আজকের এই আয়োজন ছিল সত্যিই আনন্দময় ও স্মরণীয়।
এই সুন্দর অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিশেষ করে আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা। 🤲
তারা যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে—এই কামনা করি।
আলহামদুলিল্লাহ, আজকের আয়োজন আমাদের জন্য একটি গর্বের ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ❤️
🌹 সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। 🌹

শ্রদ্ধাঞ্জলি ও শুভকামনাবাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদ, নবীগঞ্জ শাখার পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলার সম্মানিত...
06/08/2026

শ্রদ্ধাঞ্জলি ও শুভকামনা
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদ, নবীগঞ্জ শাখার পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রুহুল আমিন স্যারের বদলিজনিত বিদায়ে জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনা।
আপনার দায়িত্বশীল নেতৃত্ব, সততা, কর্মনিষ্ঠা এবং মানবিক আচরণ নবীগঞ্জবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষা উন্নয়নসহ জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে আপনার আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে। একজন দক্ষ, সৎ ও অত্যন্ত ভালো মনের মানুষ হিসেবে আপনি সকলের ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন।
আপনার কর্মজীবনের নতুন অধ্যায় হোক আরও সফল, গৌরবময় ও কল্যাণময়। মহান আল্লাহ তায়ালা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং প্রতিটি কর্মক্ষেত্রে আরও সাফল্য ও সম্মান দান করুন।
শুভ বিদায়, প্রিয় স্যার।
আপনার সুন্দর ব্যবহার, আন্তরিকতা ও অবদান নবীগঞ্জবাসী এবং শিক্ষা পরিবারের হৃদয়ে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদ
নবীগঞ্জ শাখা, হবিগঞ্জ।

আলহামদুলিল্লাহ প্রত্যয় আইডিয়াল একাডেমির জন্য এটি অত্যন্ত আনন্দ ও গর্বের সংবাদ। গত ২৯/০৭/২০২৬ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত সহকারী...
03/08/2026

আলহামদুলিল্লাহ
প্রত্যয় আইডিয়াল একাডেমির জন্য এটি অত্যন্ত আনন্দ ও গর্বের সংবাদ। গত ২৯/০৭/২০২৬ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ১১ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। সকল ধাপ সফলভাবে অতিক্রম করে সর্বোচ্চ নম্বর অর্জনের মাধ্যমে জনাব শাহ নোহাদ আহমেদ সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
প্রত্যয় পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত সহকারী শিক্ষক জনাব শাহ নোহাদ আহমেদ-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনার মেধা, যোগ্যতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে—এই প্রত্যাশা করি।
মহান আল্লাহ তাআলা আপনার কর্মজীবনকে সফল, সার্থক ও বরকতময় করুন। আপনার হাত ধরে প্রত্যয় আইডিয়াল একাডেমির শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক—এই কামনা রইল।
অভিনন্দন ও শুভকামনা।
প্রত্যয় আইডিয়াল একাডেমি পরিবার 🌹📚

নিয়োগ পরীক্ষার মানবণ্টন––——————————––লিখিত: বাংলা ২০, ইংরেজি ৩০, প্রাথমিক গণিত ৪০।মৌখিক: ১০মোট নম্বর ১০০, মোট সময় ১ ঘণ্ট...
19/07/2026

নিয়োগ পরীক্ষার মানবণ্টন
––——————————––
লিখিত: বাংলা ২০, ইংরেজি ৩০, প্রাথমিক গণিত ৪০।
মৌখিক: ১০

মোট নম্বর ১০০, মোট সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।

আরও বিস্তারিত/সুনির্দিষ্ট মানবণ্টনের জন্য 'মান বণ্টন' লিখে কমেন্ট করুন।

✅ শিক্ষকতায় আপনার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির সুযোগ নিন নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের 'সেরা স্কুল' হিসেবে একাধিকবা...
14/07/2026

✅ শিক্ষকতায় আপনার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির সুযোগ নিন নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের 'সেরা স্কুল' হিসেবে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত প্রত্যয় আইডিয়াল একাডেমির সাথে। এতে আপনার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাই শুধু বাড়বে না, হবে শিক্ষা-সেবাও। তাছাড়া ফ্রি প্রশিক্ষণ আর সম্মানীতো আছেই!😊

💠 পদের নাম: সহকারী শিক্ষক (পুরুষ/মহিলা)
💠 যোগ্যতা: ন্যূনতম HSC পাশ
(স্নাতক পাশ অগ্রাধিকার)
💠 পদ সংখ্যা: ০১
💠 সম্মানী: আলোচনা সাপেক্ষে
💠 আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৬ খ্রি.
🔷 নিয়োগ পরীক্ষা (লিখিত ও মৌখিক): ২৯ জুলাই ২০২৬ খ্রি. (বুধবার), দুপুর ১২ টায় একাডেমিতে

💠 শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি,
২ কপি ছবি ও মোবাইল নম্বরসহ নিজ হাতে লিখিত আবেদনপত্র পাঠাতে হবে নিচের ঠিকানায়:
সভাপতি
প্রত্যয় আইডিয়াল একাডেমি
চান্দপুর, বাউসা ইউনিয়ন, নবীগঞ্জ, হবিগঞ্জ।
📞 প্র‍য়োজনে: ০১৭০১৭৭৮৯৮৮, ০১৭৩১৯৭৭৪৫৬

#শিক্ষক #শিক্ষকনিয়োগ #নিয়োগ

আলহামদুলিল্লাহ, সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ প্রত্যয় আইডিয়াল একাডেমি থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৪ জন শিক...
12/07/2026

আলহামদুলিল্লাহ, সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ প্রত্যয় আইডিয়াল একাডেমি থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো:

✅ দিঘী সরকার সেবা
✅ উসমান মিয়া
✅ তাসরিফ আহমেদ সাইম
✅ শাহিন উদ্দিন

উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠান হতে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জনই প্রত্যয় আইডিয়াল একাডেমির শিক্ষার্থী।

দ্রষ্টব্য: এই বছর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাত্র ২০% বৃত্তি বরাদ্দ করা হয়েছে এবং এই ২০% কোটার মধ্যে থেকেই প্রত্যয় আইডিয়াল একাডেমির মেধাবী শিক্ষার্থীরা এমন অসাধারণ ফলাফল অর্জন করেছে। সীমিত কোটায় না ফেলে সবার জন্য সমান সুযোগ উন্মোক্ত রাখলে আমাদের সাফল্য কয়েকগুণ বেশি হত বলে আমরা বিশ্বাস করি।

প্রত্যয় পরিবারের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদেরকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

প্রত্যয়ের এই গৌরবোজ্জ্বল অগ্রযাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কাম্য।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।আলহামদুলিল্লাহ।আজ আমাদের প্রত্যয় আইডিয়াল একাডেমির জন্য একদিকে আনন্দের, অন্যদিকে কিছুটা বেদনা...
30/06/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আলহামদুলিল্লাহ।
আজ আমাদের প্রত্যয় আইডিয়াল একাডেমির জন্য একদিকে আনন্দের, অন্যদিকে কিছুটা বেদনার দিন। কারণ, আমাদের প্রিয় সহকারী শিক্ষিকা ফারজানা আক্তার ম্যাডাম নতুন কর্মজীবনের পথে যাত্রা শুরু করছেন। দীর্ঘদিন ধরে তিনি এই প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল, আন্তরিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, আদর্শ ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিয়েছেন।
প্রিয় ম্যাডাম, আপনার নিষ্ঠা, ধৈর্য, কোমল ব্যবহার এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার শূন্যতা হয়তো পূরণ করা সম্ভব হবে, কিন্তু আপনার সুন্দর স্মৃতি ও অবদান কখনোই মুছে যাবে না।
প্রত্যয় আইডিয়াল একাডেমির পক্ষ থেকে আপনার নতুন কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া রইল। মহান আল্লাহ তাআলা আপনার প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন, আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সম্মান ও সাফল্যে ভূষিত করুন। আপনি যেখানে থাকবেন, সেখানেই আপনার মেধা, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে সবার হৃদয়ে স্থান করে নেবেন—এই আমাদের বিশ্বাস।
আপনি আমাদের পরিবারেরই একজন। কর্মস্থল পরিবর্তন হলেও আমাদের সঙ্গে আপনার আত্মার বন্ধন অটুট থাকবে, ইনশাআল্লাহ।
পরিশেষে, আবারও আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাআলা আপনার ভবিষ্যৎ জীবনকে সুখ, শান্তি, কল্যাণ ও অফুরন্ত সফলতায় ভরে দিন।
জাযাকুমুল্লাহু খাইরান।
মোঃ মাহফুজুর রহমান লালন
প্রধান শিক্ষক
প্রত্যয় আইডিয়াল একাডেমি

আলহামদুলিল্লাহ।প্রত্যয় আইডিয়াল একাডেমির ছাত্র-ছাত্রীদের ১ম প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক...
26/05/2026

আলহামদুলিল্লাহ।
প্রত্যয় আইডিয়াল একাডেমির ছাত্র-ছাত্রীদের ১ম প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে উপস্থিত সকল সম্মানিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাই।
শিক্ষার্থীদের ভালো ফলাফল আমাদের আনন্দিত করেছে, আর যাদের ফলাফল আশানুরূপ হয়নি তাদের নিরাশ হওয়ার কিছু নেই। নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব ইনশাআল্লাহ।
আমরা বিশ্বাস করি, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সকল অভিভাবকের প্রতি আহ্বান থাকবে, আপনার সন্তানদের পড়ালেখার প্রতি আরও যত্নবান হোন এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করুন।
আল্লাহ তায়ালা আমাদের সকল শিক্ষার্থীদের জ্ঞানী, আদর্শবান ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠার তাওফিক দান করুন। আমিন।

মাহফুজুর রহমান লালন
প্রধান শিক্ষক
প্রত্যয় আইডিয়াল একাডেমি

আলহামদুলিল্লাহ 🌸প্রত্যয় আইডিয়াল একাডেমির মেধাবী ছাত্র-ছাত্রীরা হবিগঞ্জ শিক্ষা-সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট, সম্মান...
11/04/2026

আলহামদুলিল্লাহ 🌸
প্রত্যয় আইডিয়াল একাডেমির মেধাবী ছাত্র-ছাত্রীরা হবিগঞ্জ শিক্ষা-সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট, সম্মাননা ও সনদপত্র অর্জন করে যে গৌরব অর্জন করেছে, তা সত্যিই আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়।
এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো প্রতিষ্ঠান, অভিভাবক এবং শিক্ষকদের পরিশ্রমের ফল। তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে ইনশাআল্লাহ।
আমরা দোয়া করি, আল্লাহ তাদের জ্ঞান, মেধা ও আমলের মাধ্যমে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যান এবং দেশের কল্যাণে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম করেন। 🤲
প্রত্যয় আইডিয়াল একাডেমির এমন সাফল্য অব্যাহত থাকুক—এই কামনাই রইলো। 🌼

11/04/2026

Address

Chandpur (Bausha Union)
Nabiganj
3370

Opening Hours

Monday 10:00 - 15:00
Tuesday 10:00 - 15:00
Wednesday 10:00 - 15:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 15:00
Sunday 10:00 - 15:00

Telephone

+8801701778988

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রত্যয় আইডিয়াল একাডেমি Prottoy Ideal Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to প্রত্যয় আইডিয়াল একাডেমি Prottoy Ideal Academy:

Shortcuts

Share