Md. Saifur Rahman Khan

Md. Saifur Rahman Khan I am a simple minded man like to teach people from my early age. So I am a freelance teacher. Teaching is my hobby & passion.

06/05/2023

নতুন কিছু ভাবুন, নতুনভাবে জীবন গড়ুন।

23/07/2022

সময় আছে!! ভাই, বন্ধু ও শিক্ষার্থীরা?
পড়ুন, ভাবুন, সিদ্ধান্ত নিন।

সামনে কঠিন সময় সারা দুনিয়ায়, আপনি/ আমি সবাইকে এ সময়ের মুখাপেক্ষী হয়েই ঠিকে থাকতে হবে। ভাল মানুষ হিসেবে ঠিকে থাকতে হলে কিছু না কিছু করতেই হবে, তাহলে নিচের পরামর্শগুলো পড়ুন, কাজে লাগতে পারে।

1.ছোট বা বড় ব্যবসা শুরু করুন, যত তাড়াতাড়ি, যত ভালোভাবে সম্ভব।

2. ব্যবসা করার সামর্থ না থাকলে কোথাও চাকরি করুন। যথেষ্ট টাকা জমা করে ১ নম্বর পয়েন্টটাই চেষ্টা করুন।

3. চাকরি না পেলে ভালো মানুষদের সাথে কাজ করার সুযোগ পেলে সেটা করুন। যথাসম্ভব কাজ শিখে ২ নম্বর পয়েন্ট চেষ্টা করুন।

4. ভালো মানুষদের সাথে কাজ করার সুযোগ না পেলে স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করুন ও ৩ নম্বর পয়েন্টটা আবার চেষ্টা করুন।

5. সুযোগ থাকলে পড়াশোনা চালিয়ে যেতে থাকুন, পাশাপাশি ৪ নম্বর পয়েন্টটায় ফোকাস করুন।

6. কিছুই ঠিকমতো না হলে, বিনা বেতনে বা নামমাত্র বেতনে কাজ পাওয়ার চেষ্টা করুন, কাজ করতে গিয়ে কাজ শিখুন।

7. সামর্থ্য থাকলে কম্পিউটার ও ইংরেজি শিখে কাজ বা ব্যবসা করুন নতুবা কোন দেশে ওয়ার্ক ভিসা নিয়ে চলে যান।
8. সেটারও যদি সুযোগ না হয়, তাহলে হবি বা যেটা করতে ভালো লাগে, সেটা ভালোভাবে চালিয়ে যেতে থাকুন। সেখান থেকেই পরে ১. নম্বর কাজটা করার সুযোগ হয়ে যেতে পারে।

9. যদি হবি বা ট্যালেন্ট সেভাবে চর্চা না করা যায় তাহলে পরচর্চা বা হীনমন্যতার ফাঁদে না পড়ে ভালো একজন মানুষ হওয়ার চেষ্টা করা যেতে পারে। ভালো মানুষদের অনেক অভাব, তাই ভালো মানুষদের দেখলে অন্য ভালো মানুষরা তাদেরকে চিনতে পারে, এমনিতেই সাহায্যে এগিয়ে আসে, পারস্পারিক সাহায্যের মাধ্যমে উপরে উঠার সুযোগ করে দেয়। ১ থেকে ৭ পর্যন্ত সব কয়টি পথ ধীরে ধীরে খুলে যায়।

10. ভালো মানুষ না হতে পারলে শান্তি নাই, মজা নাই। আপনার যদি ১-৮ পর্যন্ত চেষ্টা করার দরকার না হয়, যদি আপনার পৈতৃক সম্পত্তি অঢেল থাকে, কাজ করার আগ্রহ কম থাকে, তাহলেও ভালো মানুষ হতে চেষ্টা করুন, দান বা সেবামূলক কাজ করুন।

৷৷ জরুরী!! সম্মানীত সুধী, আপনারা যারা,  সার্কেল টেকনিক্যাল ট্রেনিং  সেন্টার ও নানা ভাবে বিগত সাল ও সেমিস্টার এ বিভিন্ন ক...
11/04/2022

৷৷ জরুরী!!
সম্মানীত সুধী, আপনারা যারা, সার্কেল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও নানা ভাবে বিগত সাল ও সেমিস্টার এ বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন কিন্তু নানা কারণ পরীক্ষা দিতে পারেন নাই, তারা পরীক্ষার মাধ্যমে সরকারী সনদ অর্জন করুন শুধু রেজিষ্ট্রেশন ফি দিয়ে। মনপ রাখবেন, বর্তমানে দেশ বিদেশে চাকুরির জন্য এই সনদ বাধ্যতামূলক। ফলে বোর্ড কর্তৃপক্ষ জানুয়ারি-জুন ২০২২ সেশনের রেজিষ্ট্রেশন এর সময় বৃদ্ধি করেছে হয়েছে। রেজিষ্ট্রেশন শেষ সময় ২০/০৪/২২ ইং।
বিঃদ্রঃ আসন সংখ্যা সীমিত।
দয়া করে, শেয়ার করুন, অন্যের কাজে লাগতে পারে।

কারিগরি শিক্ষা নিলে,দেশ বিদেশে চাকুরি মিলে।মহিলাদের জন্য মহিলা প্রশিক্ষক, বোর্ড পরীক্ষক দ্বারা প্রশিক্ষণ ও চূড়ান্ত মূল্য...
24/02/2022

কারিগরি শিক্ষা নিলে,
দেশ বিদেশে চাকুরি মিলে।
মহিলাদের জন্য মহিলা প্রশিক্ষক, বোর্ড পরীক্ষক দ্বারা প্রশিক্ষণ ও চূড়ান্ত মূল্যায়ন। আপনারা যারা কারিগরি বোর্ডের অধীনে কোর্স করে ও পরীক্ষা দিয়ে সরকারি সনদ গ্রহণ করতে চান, আমাদের অফিসে এসে যোগাযোগ করুন।
সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যমেরা।

13/02/2022

HSC পরীক্ষার উত্তীর্ণ সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা।
IELTS ভাল পয়েন্ট নিয়ে UK, USA, Canada যাওয়ার জন্য শুভ কামনা।

10/02/2022

স্বপ্ন যখন লন্ডনে
নিশ্চিত IELTS স্কোর করুন সার্কেল ভুবনে।

মৌলিক কিছু বিষয়ে দক্ষতা অর্জন করে কিছু একটা শুরু করে দিন, হোক সেটা কোন ছোট চাকুরি বা উদ্যোগ, তারপর সততা, ধৈর্য নিয়ে পরিশ...
14/01/2022

মৌলিক কিছু বিষয়ে দক্ষতা অর্জন করে কিছু একটা শুরু করে দিন, হোক সেটা কোন ছোট চাকুরি বা উদ্যোগ, তারপর সততা, ধৈর্য নিয়ে পরিশ্রম করে যান, আল্লাহতায়ালা আপনাকে নিজের অবস্থান গড়ে দিবেন।

31/12/2021

কাজের মাধ্যমে মানুষের মনে থাকতে চাই।
সবাইকে শুভ নববর্ষ।

09/12/2021

মেধার অপচয় ও অপরাজনীতি পর্ব -১
এক সময় সমাজ, দেশ ও সাধারণ মানুষের অধিকার নিয়ে ছাত্ররা সোচ্চার থাকতো এবং তাদের সমর্থন করতো জনগণ কিন্তু ক্ষমতার ভিত্তি ধরে রাখার জন্য ছাত্রদের ক্ষমতা ধরে রাখার অস্ত্র হিসেবে ব্যবহার শুরু হওয়ার পর ছাত্র রাজনীতি ধীরে ধীরে ব্যবসা , ধান্দা ও ফাউ সুযোগ সুবিধা গ্রহনের হাতিয়ার হয়ে উঠে। বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেতে কি ধরনের মেধাবী ও পরিশ্রমী হওয়া দরকার যারা চান্স পায় তারাই জানে, এক্ষেত্রে আমার বাস্তব অভিজ্ঞতা আছে কারণ আমিও ৯৭ বুয়েটে চান্স পেয়েছিলাম। ছাত্ররাজনীতির বর্তমান ধারাই মেধাবী শিক্ষার্থীদের অনৈতিক পথে নিয়ে যায় অথচ বুয়েট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার এতো চাপ থাকে সেখানে রাজনীতির করার সুযোগ কই, এছাড়া ছাত্ররা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে আন্দোলন করতেই পারে কিন্তু বিভিন্ন দলের লেজুরভিত্তি রাজনীতি চলতা পারে না। ফলস্রুতিতে কি হচ্ছে, প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক মেধাবী জীবন হারাচ্ছে, মা বাবার স্বপ্ন ভঙ্গ হচ্ছে অনেকের বিচারই হচ্ছে না। এক্ষেত্রে বুয়েটের শিক্ষার্থী সনি হত্যার (২০০২)কথা বলা যায়, শাবিপ্রবি লিটন হত্যার(২০০৫) কথা বলা যায়, আমি ব্যক্তিগতভাবে খুশি আবরার হত্যার বিচার হওয়াতে কিন্তু এখন তো আবরার হত্যার বিচার হয়েছে, আশা করি কার্যকর ও হবে কিন্তু ১৯৯৫ সালের পর জন্ম নেওয়া অনেকেই যখন বলে বিচার কার্যকর হবে কি তখন তাদের বলবো সনি, লিটনের তো বিচারই হয়নি, ওরা কি মানুষ ছিলনা, ওদের মা বাবার স্বপ্ন ছিলনা। সবশেষে বলবো, ছাত্রদের দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় অপরাজনীতি বন্ধ করুন, মেধাবীদের সুরক্ষা দিন।

01/12/2021

ভাল উপদেশ।
বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।
তিনটি জিনিস একেবারেই ভুলে যান।
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা,
২) অতীত নিয়ে অনুশোচনা,
৩) সবসময় দুঃখে কাতর হওয়া।
চারটি জিনিস খাবার থেকে যত পারুন কমিয়ে নিন।
১) লবন,
২) চিনি,
৩) দুগ্ধ /ডিম জাতীয় খাবার,
৪) স্ট্রাচি/কার্ব জাতীয় খাবার।
চারটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২)সব রকম সবুজ সব্জি , সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম।
সুখে কিংবা দুখে চারটি জিনিস সবসময় সাথে রাখুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়।
পাঁচটি জিনিসের চর্চা রাখুন।
১) রোজা রাখা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪)নিয়মিত শরীর চর্চা করা,
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
ছয়টি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা।
ছয়টি জিনিস কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে পানি পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,

জীবন গড়ার দক্ষতা    ইংরেজি শিখুন সহজে পর্ব- ২আজকে সুচনা দীর্ঘায়িত না করে ইংরেজি শিখার মৌলিক ধাপ গুলো নিয়ে লিখা শুরু করলা...
23/11/2021

জীবন গড়ার দক্ষতা
ইংরেজি শিখুন সহজে পর্ব- ২
আজকে সুচনা দীর্ঘায়িত না করে ইংরেজি শিখার মৌলিক ধাপ গুলো নিয়ে লিখা শুরু করলাম। আমি কিভাবে ছোটবেলা থেকে সহজে ইংরেজি শিখেছি তাই তুলে ধরবো। প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে টা হলো নতুন নতুন শব্দ জেনে নিতে হবে কারণ আপনার শব্দ ভাণ্ডার যত মজবুত হবে, ইংরেজি ভাষা শিখার ক্ষেত্রে আপনার উৎসাহ আরও বেড়ে যাবে, প্রতিদিন যে শব্দ শিখবেন সেগুলো দিয়ে অল্প অল্প বাক্য তৈরি করা অনুশীলন করতে হবে তাহলে শব্দের বাস্তব প্রয়োগ মনে থাকবে এবং বাক্য তৈরি করার জড়তা দূর হবে। বাক্য তৈরি করার পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে ১/২ মিনিট বর্ণনা করার অভ্যাস করলে কোন কিছু উপস্থাপন করা সহজ হয়ে উঠবে। কাছের মানুষ যারা ইংরেজি শিখতে আগ্রহী বা যারা অল্প ইংরেজি জানে তাদের সাথে একটু একটু ইংরেজি বলার অভ্যাস করতে হবে, ছোট ছোট প্রশ্ন ও উত্তর অনুশীলন করলে একটু একটু করে জড়তা দূর হবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। নিয়মিত সহজবোধ্য ক্লাস থ্রী বা ফোরের বই পড়লে একটা সময় আপনার কাছে ইংরেজি বলা কোন ব্যপার হবে না। সবশেষে একটা কথাই বলবো, সাধনা ছাড়া কিছুই অর্জন সম্ভব নয়, ইংরেজি শিক্ষা সাধনার বিষয়, সাধনা মানে নিয়মিত কোন কিছু চর্চা চালিয়ে যাওয়া, তাহলে ইংরেজি শিখার সাধনায় নেমে পড়ুন, আপনার ইংরেজি শিখা হয়ে যাবে। চলবে
প্রথম পর্ব পড়ুন নিচের লিঙ্কে।
https://www.facebook.com/photo/?fbid=1076086403167053&set=a.108732279902475&__cft__[0]=AZWvPrT0xMDUJZIDnwa0VachTHTpJqYKuBTBrTu-GrLFE3Gc1ufqoFcKuYWlVC1UrFCkGxfGfFDGJeEDkTmiSi2ofDaUco6ZWs_cULROwGQ-cFT3h2VRZrDnnwar0PNWco8&__tn__=EH-R

জীবন গড়ার দক্ষতা  ইংরেজি শিখুন সহজভাবে পর্ব-১ বর্তমান দুনিয়াতে ভাষাগত দক্ষ লোকের চাহিদা অসীম। ইংরেজি ভাষা এক্ষেত্রে সবার...
19/11/2021

জীবন গড়ার দক্ষতা
ইংরেজি শিখুন সহজভাবে পর্ব-১
বর্তমান দুনিয়াতে ভাষাগত দক্ষ লোকের চাহিদা অসীম। ইংরেজি ভাষা এক্ষেত্রে সবার শীর্ষে। বিশ্বায়নের যোগাযোগে ইংরেজি ভাষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চাকুরি, ব্যবস্থা, উচ্চশিক্ষা, ভ্রমণ এমন কোনক্ষেত্র নেই যেখানে ইংরেজি ভাষার প্রয়োজনীয়তার শেষ নেই। ছোটখাট চাকুরি থেকে শুরু করে প্রযুক্তি সম্পর্কিত কোন বিষয় শিখার ক্ষেত্রে ইংরেজি ভাষার ভূমিকা অনস্বীকার্য। ডিজিটাল দুনিয়াতে দেশের সীমানা নেই, এক্ষেত্রে মানুষের সাথে আন্তঃ যোগাযোগের জন্য ইংরেজি প্রধান ভূমিকা পালন করে।
এবার আশা যাক, ইংরেজি শেখার জন্য আপনার কি কি করতে হবে তাই নিয়ে একটু বলি। ইংরেজি খুব সহজ একটি আন্তর্জাতিক ভাষা। কেউ ইংরেজি শিখতে চাইলে প্রথমে তার ইচ্ছেশক্তি থাকতে হবে।কারন কোন কিছু অর্জনের প্রথম ধাপ হলো ইচ্ছেশক্তি। আপনার ইচ্ছেশক্তি থাকলে আপনাকে ইংরেজি শিখার দৌড়ে নেমে পড়তে হবে কারণ আমরা আমাদের মাতৃভাষা বাংলা শিখতে আড়াই/তিন বছর সময় নিয়ে পরিবেশ থেকে শিখে থাকি, ইংরেজি ও আমরা শিখতে পারতাম ঐভাবে কিন্তু পরিবেশ না থাকার কারণে ১২ বছর ইংরেজি পড়েও ইংরেজি বলতে আমাদের চোয়াল ভেঙ্গে যায়। কাজেই, ইংরেজি শিখতে হলে নিজে নিজে পরিবেশ তৈরি করে নিতে হবে। আপনি যদি শিক্ষার্থী বা শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনার পরিবাবের সদস্যদের নিয়ে ঘরে ইংরেজি পরিবেশ তৈরি করে নিন। প্রতিদিন নিয়ম করে পরিবাবের সদস্যদের সাথে একটু একটু করে ইংরেজি বলার চর্চা শুরু করে দিন। মনে রাখবেন, ভাষা শিখতে হয়ে মৌখিক ব্যবাহারের মাধ্যমে, ইংরেজি বলার অভ্যাস তৈরি করার মাধ্যমে আপনি ধীরে ধীরে দক্ষ হয়ে উঠতে পারবেন কারণ গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন, আর ইংরেজি বলতে বলতে ইংলিশ স্পিকার হয়ে যান। চলবে...

Address

Nabiganj
3370

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

01719501094

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Saifur Rahman Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Md. Saifur Rahman Khan:

Shortcuts

Share

Category