11/03/2024
উৎসবের আমেজে দারুল হিকমাহ'র শিক্ষামেলা সম্পন্ন ।
দিনব্যাপী মেলার শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক জনাব মোঃ আলাউদ্দিন।
প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি , রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সুধীজন সারাদিন শিক্ষার্থীদের উপস্থাপিত বিষয় ভিত্তিক ( কুরআন, হাদীস, আকাইদ , ফিকহ, আরবি, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তথ্য প্রযুক্তি) সহস্রাধিক প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা উপভোগ করেন।
নির্ধারিত বিচারকগণ সকল প্রজেক্ট পর্যবেক্ষণ করে শ্রেণি ভিত্তিক সেরা তিনটি করে প্রজেক্ট নির্বাচন করেন।
বিকেলে সেরা প্রজেক্ট উপস্থাপকদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলা সমাপ্ত হয়।
আজকের এই আনন্দঘন আয়োজনে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলার স্বনামধন্য শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখা ব্যবস্থাপক নাসির উদ্দিন মামুন, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট সুলতান মাহমুদ, একেএম নুরুদ্দিন চৌধুরী বুলবুল, হবিগঞ্জ রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব গোলাম রব্বানী, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য তৌহিদুল ইসলাম চৌধুরী, ৯ নং বাউসা ইউনিয়নের মহিলা মেম্বার মরিয়ম বেগম প্রমুখ।
উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাষ্টার আব্দুল মালিক চৌধুরী, সাইদুল হক চৌধুরী, নাসির আহমেদ চৌধুরী, আজিজুর রহমান, আনোয়ার হোসাইন খাঁন, মোঃ আক্কাস আলী, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির সেক্রেটারি হাফেজ আব্দুল মুকিত পাঠান, নবীগঞ্জ পৌর জামায়াতের আমির মাওঃ এমদাদুল হক, রেজা আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর চৌধুরী সালমান, শাহ ফয়সল তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শওকত আলী, ৭নং বরইউড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওঃ রুহুল আমিন, ডাক্তার আব্দুল মুকিত, ৯নং বাউসা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আবুল হাসান প্রমুখ।
মেলার স্পন্সর ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান Nazma Begum , পৌর মেয়র Alhaz Sabir Ahmed Chowdhury, এডভোকেট সুলতান মাহমুদ, একেএম নুরুদ্দিন চৌধুরী বুলবুল, মুজিবুর রহমান শেফু, Fozol Chowdhury, সাইফুল জাহান চৌধুরী, Alamgir Chowdhury Salman , শাহ ফয়সল তালুকদার , Syed Samsul Islam , Miah Md Dilu ও Md Muhammad Farsu Talukder ।
মেলা বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় সিক্ত হয়েছে দারুল হিকমাহ। আল্লাহ সকলের ভুমিকা কবুল করুন।