Hira Miah Girls High School

Hira Miah Girls High School নারী শিক্ষায় অগ্রগামী।

জনাব সুলতানা জেরিন, উপজেলা নির্বাহী অফিসার, নবীগঞ্জ মহোদয় কে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।স্যারের দীর্ঘায়ু এবং কর...
16/08/2026

জনাব সুলতানা জেরিন, উপজেলা নির্বাহী অফিসার, নবীগঞ্জ মহোদয় কে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।স্যারের দীর্ঘায়ু এবং কর্মময় জীবনের সফলতা কামনা করছি।

শুভেচ্ছান্তে
হিরামিয়া গার্লস হাইস্কুল, নবীগঞ্জ

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০ টি এ প্লাস সহ মোট  ৯৫ জন উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের কে হিরামিয়া গার্লস হাই স্কুলের পক্ষ হ...
10/08/2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০ টি এ প্লাস সহ মোট ৯৫ জন উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের কে হিরামিয়া গার্লস হাই স্কুলের পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

09/08/2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন  উপলক্ষে হিরামিয়া গার্লস হাইস্কুল, নবীগঞ্জ  কর্তৃক  আয়োজিত অনুষ্ঠানে রচনা লিখা, কবিত...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে হিরামিয়া গার্লস হাইস্কুল, নবীগঞ্জ কর্তৃক
আয়োজিত অনুষ্ঠানে রচনা লিখা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচন সভা এবং জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান। পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৬। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে বিভিন্ন...
04/08/2026

বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৬। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে বিভিন্ন ক্লাসের মোট ৩৫ জন ছাত্রী পুরস্কার গ্রহণ করেছেন।বিজয়ী সকল ছাত্রীদের অভিনন্দন ও শুভকামনা রইল।

নবীগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো.রুহুল আমিন স্যারের আন্তরিক সহযোগিতায়, অদ্য ১২ই জুলাই ২৬, বিকা...
12/07/2026

নবীগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো.রুহুল আমিন স্যারের আন্তরিক সহযোগিতায়, অদ্য ১২ই জুলাই ২৬, বিকাল ৫ ঘটিকায়,হিরামিয়া গার্লস হাই স্কুলে, ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান স্কুলের ক্লাব রুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসেস সঞ্চিতা পাল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব মোঃ রুহুল আমিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ক্লাবের কার্যক্রম নিয়মিত পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের, একাডেমির সুপারভাইজার মিসেস শাহনাজ ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কমিটির সদস্য জনাব মনোয়ার হোসেন এবং শিক্ষার্থীরা ক্লাবের প্রয়োজনীয়তা বিষয়ে বক্তব্য প্রদান করেন।আমরা আশা করছি, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় নিয়মিত বাংলা, ইংরেজি সহ বিভিন্ন ভাষার চর্চা, বিতর্ক, কবিতা আবৃত্তি এবং গল্প বলা ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জনে ক্লাবটি সহায়ক ভূমিকা রাখতে পারবে। language club টির কলেবর বৃদ্ধির জন্য সকালের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

হিরামিয়া গার্লস হাইস্কুল,  আজ ২৯ জুন ২০২৬ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং জলবায়ু সচেতনত...
29/06/2026

হিরামিয়া গার্লস হাইস্কুল, আজ ২৯ জুন ২০২৬ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং জলবায়ু সচেতনতা বিষয়ক একটি র্্যালির আয়োজন করা হয়।

পরীক্ষার  রুটিন
24/06/2026

পরীক্ষার রুটিন

24/06/2026

৷ জরুরী বিজ্ঞপ্তি
এতদ্বারা হিরামিয়া গার্লস হাইস্কুলের অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে,অর্ধ বার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষা আগামী পহেলা জুলাই ২০২৬ ইং থেকে শুরু করার জন্য, গত ২৩ শে জুন,২০২৬ ইং তারিখে সরকারি নির্দেশনা পাওয়া গিয়েছে।
এমতপ্রেক্ষিতে, বিদ্যালয় হতে ইস্যুকৃত পরীক্ষার সংক্রান্ত সময়সূচী স্থগিত করা হলো এবং পরীক্ষার সংক্রান্ত পরিবর্তিত সময়সূচী অল্প সময়ের মধ্যেই সকলকে জানানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীকাল থেকে ক্লাশে উপস্থিত থাকার জন্য ছাত্রীদেরকে নির্দেশ প্রদান করা যাচ্ছে।
প্রধান শিক্ষক

আজ ১২ই জুন, নবীগঞ্জ উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত Startup, Science project and  Innovation idea showcasing program এ হিরামিয়...
12/06/2026

আজ ১২ই জুন, নবীগঞ্জ উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত Startup, Science project and Innovation idea showcasing program এ হিরামিয়া গার্লস হাই স্কুলের তিনজন ছাত্রী এবং দুইজন শিক্ষক মোট পাঁচজনের একটি দল অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করেছেন। অত্র উপজেলার স্কুল, মাদ্রাসা এবং কলেজ থেকে মোট ১৭ টি দল এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণকারী দলের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

Address

Osmani Road
Nabiganj
3370

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801309129497

Alerts

Be the first to know and let us send you an email when Hira Miah Girls High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hira Miah Girls High School:

Shortcuts

Share

Category