চরনিখলা উচ্চ বিদ্যালয়

চরনিখলা উচ্চ বিদ্যালয় শিক্ষাই জাতির মেরুদন্ড

04/06/2026

------- শোক সংবাদ ------

চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া স্যারের বড় ভাই জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া আজ সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের নামাজের জানাজা আজ বিকাল ৪:০০ ঘটিকায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া সাহেবের মৃত্যুতে চরনিখলা উচ্চ বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহতালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন!

27/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

কোরবানির আদর্শ ও ত্যাগের মহিমায় সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে বলীয়ান করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই হোক আমাদের প্রধান লক্ষ্য।

আশাকরি এই ঈদ আপনার ও আপনার পরিবারের জীবনকে অনাবিল আনন্দ, শান্তি, সমৃদ্ধি ও ভালবাসার আলোয় আলোকিত করবে। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু
কামনা করছি।

শুভেচ্ছান্তে
মোঃ গোলাম মোস্তফা
প্রধান শিক্ষক
চরনিখলা উচ্চ বিদ্যালয়
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

Address

Station Road, Ishwarganj
Mymensingh
2281

Telephone

+8801746476057

Website

Alerts

Be the first to know and let us send you an email when চরনিখলা উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to চরনিখলা উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share

Category