Mymensingh Nursing College, Batch-10

Mymensingh Nursing College, Batch-10 We, the 10th batch of MNC.Its our new page . Stay with us n get latest information . Be open minded n help us to move on..

Diploma in nursing science and midwifery লাইসেন্স পরীক্ষার রেজাল্ট ২০২৬
25/09/2026

Diploma in nursing science and midwifery লাইসেন্স পরীক্ষার রেজাল্ট ২০২৬

BSC in nursing লাইসেন্স পরীক্ষার রেজাল্ট ২০২৬
25/09/2026

BSC in nursing লাইসেন্স পরীক্ষার রেজাল্ট ২০২৬

🌸 হাম হলে কী করবেন? প্রতিটি মা-বাবার জানা জরুরি 🌸পোস্টটি সেভ করুন ও শেয়ার করুন —আপনার একটি শেয়ার হয়তো কোনো শিশুকে কষ্ট থ...
04/04/2026

🌸 হাম হলে কী করবেন?
প্রতিটি মা-বাবার জানা জরুরি 🌸

পোস্টটি সেভ করুন ও শেয়ার করুন —

আপনার একটি শেয়ার হয়তো কোনো শিশুকে কষ্ট থেকে বাঁচাতে পারে।

হামের প্রধান লক্ষণ:

🔹 হঠাৎ করে উচ্চ জ্বর (১০২–১০৪°)
🔹 চোখ লাল হয়ে যাওয়া, পানি পড়া ও আলো সহ্য না হওয়া
🔹 নাক দিয়ে পানি পড়া ও কাশি
🔹 মুখের ভেতরে সাদা দানা (Koplik spots)
🔹 ৩–৪ দিন জ্বরের পর গায়ে লালচে ফুসকুড়ি ওঠা, যা মুখ থেকে শুরু হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে
🔹 দুর্বলতা, খেতে না চাওয়া, চোখে অস্বস্তি
এই লক্ষণগুলো দেখা দিলে অবহেলা করবেন না — এটা হাম হতে পারে।

হাম হলে কীভাবে যত্ন নেবেন
১️⃣ জ্বর নিয়ন্ত্রণ করুন
ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল দিন। নিজে থেকে ডোজ ঠিক করবেন না।
২️⃣ শরীরে পানির ঘাটতি হতে দেবেন না 💧
অল্প অল্প করে পানি, ডাবের পানি, ওরস্যালাইন, দুধ বা স্যুপ খাওয়ান।
৩️⃣ ভিটামিন A খুব গুরুত্বপূর্ণ 👁️
হামের সময় শরীরে ভিটামিন A কমে যায়। এতে চোখের ক্ষতি এমনকি অন্ধত্বও হতে পারে। তাই ডাক্তারের পরামর্শে ভিটামিন A দিন।
৪️⃣ পুষ্টিকর খাবার দিন
ডিম, দুধ, মাছ, ডাল, ফলমূল (কমলা, পেঁপে, গাজর) — যতটা সম্ভব পুষ্টিকর খাবার খাওয়ান।
৫️⃣ চোখের যত্ন নিন
ঘর একটু অন্ধকার রাখুন। পরিষ্কার হালকা গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে চোখ আলতোভাবে মুছিয়ে দিন।
৬️⃣ কাশি ও অস্বস্তি কমাতে

হালকা গরম পানি বা লেবু পানি দিতে পারেন।
বিপদজনক লক্ষণ দেখলে দেরি করবেন না
⚠️ শ্বাসকষ্ট
⚠️ বুকে ঘড়ঘড় শব্দ
⚠️ খিঁচুনি
⚠️ অতিরিক্ত জ্বর
⚠️ শিশু অচেতন হয়ে পড়া

এগুলোর কোনোটি দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
মনে রাখবেন
প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা।

সময়মতো MR / MMR টিকা দিলে আপনার সন্তানকে এই কষ্ট থেকে বাঁচানো সম্ভব।

হাম খুবই ছোঁয়াচে রোগ, তাই আক্রান্ত শিশুকে অন্যদের থেকে কমপক্ষে ৪ দিন আলাদা রাখুন।

❤️ একটি শেয়ার হয়তো কোনো শিশুর জীবন বাঁচাতে পারে।

👉 মায়েরা পোস্টটা সেভ করে রাখুন, দরকারে কাজে লাগবে।

#হাম

Master the basics of IV therapy! 💉Understanding the parts of a cannula is essential for safe and effective patient care....
31/03/2026

Master the basics of IV therapy! 💉

Understanding the parts of a cannula is essential for safe and effective patient care.

From needle to catheter, hub to injection port—each component plays a vital role in delivering fluids and medications accurately.

Stay skilled. Stay safe. 👩‍⚕️👨‍⚕️

Macrodrip vs microdrip: Macrodrip sets (10–20 gtt/mL) are used for faster fluid delivery, while microdrip sets (60 gtt/m...
31/03/2026

Macrodrip vs microdrip: Macrodrip sets (10–20 gtt/mL) are used for faster fluid delivery, while microdrip sets (60 gtt/mL) allow accurate, slow infusion—ideal for pediatric and critical care settings.

  /হাম Outbreak ও সচেতনতামূলক কিছু কথা ★Measles (মিজেলস) কী?এটি একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা measles virus‑এ...
30/03/2026

/হাম Outbreak ও সচেতনতামূলক কিছু কথা

★Measles (মিজেলস) কী?

এটি একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা measles virus‑এর মাধ্যমে ছড়ায়। এটি প্রধানত শিশুদের মধ্যে বেশি হয়, যদিও বয়স্করাও আক্রান্ত হতে পারে।

★ কিভাবে ছড়ায়?

আক্রান্ত ব্যক্তি যখন কাশি বা হাঁচি দেয়, ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে; সুস্থ মানুষ এটি শ্বাসের মাধ্যমে নিলেই সংক্রমিত হতে পারে।

ভাইরাস সংক্রমিত ব্যক্তির শ্বাস‑প্রশ্বাস বা থুতুর ফোঁটা দুই ঘন্টা পর্যন্ত বাতাস/পৃষ্ঠে জীবিত থাকতে পারে।

একই ঘরে থাকলে প্রায় ৯০% অকার্যকরী টিকা‑নেওয়া বা ইমিউনিটি নেই/ কম এমন মানুষ সংক্রমিত হবে।

সংক্রমণ ক্ষমতা খুব বেশি, আক্রান্ত ব্যক্তি একাই প্রায় ১০–১৮ জনকে সংক্রমিত করতে পারে যদি ভ্যাকসিন না নেয়।

★ উপসর্গ (Symptoms)

সাধারণত সংক্রমণের ৭–১৪ দিনের মধ্যে শুরু হয়।

১) জ্বর
২) কাশি এবং শ্বাসকষ্ট
৩) নাক দিয়ে পানি বের হওয়া
৪) চোখ লাল হওয়া ও চোখ দিয়ে পানি পড়া (conjunctivitis)
৫) মুখের ভিতরে ছোট ছোট সাদা দাগ (Koplik spots)
— এগুলি র‌্যাশ হওয়ার আগেই দেখা যায়।

র‌্যাশ — প্রথমে মুখ/ঘাড় থেকে শুরু হয়ে শরীরের ওপর থেকে নিচে ছড়িয়ে পড়ে।

** র‌্যাশ হওয়ার ৪ দিন আগে থেকেই এবং র‌্যাশের ৪ দিন পরে পর্যন্ত সংক্রমিত করতে পারে।

★ ঝুঁকিপূর্ণ গ্রুপ

১) টিকা না নেওয়া শিশু
২) শিশুদের মধ্যে ০–৫ বছর
৩) অপুষ্ট শিশু
৪) রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন দুর্বল ব্যক্তি
৫) গর্ভবতী নারী
এরা কম‑বেশি জটিলতায় পড়তে পারে।

★ জটিলতা

১) ফুসফুসের সংক্রমণ (Pneumonia)
২) কানের সংক্রমণ
৩) মস্তিষ্কে প্রদাহ (Encephalitis)
৪) দীর্ঘমেয়াদে পুষ্টির অভাব/ইমিউন সিস্টেমে ক্ষতি
৫) খুব বিরল ক্ষেত্রে Subacute Sclerosing Panencephalitis (SSPE) – কয়েক বছর পরে মস্তিষ্কের জটিল রোগ ঘটায়।

★করণীয়

Measles (হাম) হলে বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে বাসায় রেখে সঠিক যত্ন নিলে ভালো হয়ে যায়।তবে সতর্কতা খুব জরুরি, কারণ এটি অত্যন্ত সংক্রামক এবং জটিলতা হতে পারে।

১)আলাদা /Isolate রাখুন
২)জ্বর নিয়ন্ত্রণ করুন- প্যারাসিটামল দিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী
৩)পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার দিন(পানি, স্যালাইন,সহজপাচ্য খাবার- খিচুড়ি, স্যুপ,ফল হিসেবে কলা, ভাতের সাথে ১ পিস লেবু, পরিচ্ছন্নতা নিশ্চিত হলে ডাবের পানি)
৪) Vitamin A ক্যাপসুল Measles চলাকালীন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন।
*** ৫ বছর পর্যন্ত Measles উপসর্গ না থাকলেও যে সকল শিশু ৬ মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খায় নি তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করুন।
৫)বিপজ্জনক লক্ষণ দেখলে হাসপাতালে নিয়ে যান, যেমন :
শ্বাসকষ্ট
খিঁচুনি
খুব বেশি দুর্বল হয়ে যাওয়া
খাওয়া বা পানি পান বন্ধ
কান ব্যথা বা কানে পুঁজ
জ্বর ৪–৫ দিনের বেশি থাকলে

★ প্রতিরোধ
টিকা হলো প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

১) Measles, Mumps & Rubella (MMR) ভ্যাকসিন দেওয়া যায়।

২) বাংলাদেশে জাতীয় সম্প্রসারিত ভ্যাকসিনেশন কর্মসূচি অনুযায়ী- MR (Measles, Rubella) vaccine দেওয়া হয়।

সাধারণত
১) প্রথম ডোজ: ৯ মাস বয়সে
২) দ্বিতীয় ডোজ: ১৫ মাস বয়সে

দুই ডোজ ভ্যাকসিন আনুমানিক ৯৭% কার্যকর। কমপক্ষে ৯৫% মানুষ টিকা নিলে রোগের সম্প্রসারণ রোধ করা যায় — একে বলা হয় Herd Immunity।

*****WHO এবং বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, দুই ডোজই নেওয়া বাধ্যতামূলক।

(রেগুলার স্কুল, এক্সট্রা কারিকুলার শিক্ষার জায়গা-- আর্ট, গান, কারাতে ইত্যাদিতে (ভর্তির
সময়) ভ্যাক্সিন কার্ডের কপি দেওয়া বাধ্যতামূলক করার মত ব্যবস্থা সরকার নিতে পারেন)

★ বিশেষ পরিস্থিতি

***Outbreak এর সময় ৬ মাসের শিশুরাও টিকা পেতে পারে (বুস্টার হিসেবে)।

*****CATCH UP vaccination- যারা পূর্বে বিভিন্ন কারণে টিকা নিতে পারেন নি- তারা অতিসত্ত্বর ২ ডোজ টিকা ৪ সপ্তাহ ব্যবধানে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

★ সতর্কতা জনসাধারণের জন্য :

১) রোগীর কাছ থেকে দূরে থাকা
২) হাত ধোয়া, নাক ও মুখ ঢেকে রাখা- মাস্ক ব্যবহার করুন
৩) ভ্যাকসিন না নেওয়া শিশুদেরকে জনগণের সংস্পর্শ থেকে বিরত রাখা

★★★স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের সুরক্ষায় করণীয় :

১) ২ ডোজ MR/MMR টিকা নেওয়া আছে কিনা নিশ্চিত করুন।
২) সবসময় মাস্ক ব্যবহার করুন ও হাত ধুবেন (Hand hygiene maintenance)।
৩) Measles রোগী isolate/ আলাদা রাখা জরুরি।
৪) Exposure হলে দ্রুত ব্যবস্থা নেওয়া
- টিকা নেওয়া থাকলে: ২১ দিন পর্যন্ত উপসর্গ পর্যবেক্ষণ করুন
- টিকা না থাকলে: ৭২ ঘন্টার মধ্যে MR/MMR vaccine নিন
৫) উপসর্গ হলে isolate/ আলাদা থাকুন।

??? অনেকে টিকা পাওয়া স্বত্ত্বেও কেন Measles হচ্ছে এইটি নিয়ে বিস্তর গবেষণা করা দরকার!!

ডা. আসসাদে তারান্নুম,
এমবিবিএস(ডিএমসি),
বিসিএস (স্বাস্থ্য),
এমসিপিএস (শিশুস্বাস্থ্য),
এফসিপিএস (শিশুস্বাস্থ্য)।

আলহামদুলিল্লাহ! 🌿অত্যন্ত আনন্দ, গর্ব ও উচ্ছ্বাসের সাথে জানাচ্ছি যে ময়মনসিংহ নার্সিং কলেজ-এর প্রাক্তন ১২তম ব্যাচের কৃতি ...
25/02/2026

আলহামদুলিল্লাহ! 🌿

অত্যন্ত আনন্দ, গর্ব ও উচ্ছ্বাসের সাথে জানাচ্ছি যে ময়মনসিংহ নার্সিং কলেজ-এর প্রাক্তন ১২তম ব্যাচের কৃতি শিক্ষার্থী Mahatir Mohammad Munna ভাই সম্প্রতি সৌদি RN লাইসেন্সিং পরীক্ষায় — Saudi Nursing Licensure Examination (SNLE) সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

তার এই অসাধারণ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি আমাদের পুরো কলেজ পরিবারের জন্য এক অনন্য গৌরবের মাইলফলক। কঠোর পরিশ্রম, অদম্য অধ্যবসায় ও অটুট আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন—

স্বপ্ন যদি হয় দৃঢ়, আর প্রচেষ্টা যদি হয় নিরলস—সাফল্য তখন অবশ্যম্ভাবী। ✨

তার এই সাফল্য আমাদের সকল শিক্ষার্থী, বিশেষ করে জুনিয়রদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে তিনি আমাদের গর্ব আরও উঁচুতে তুলে ধরেছেন।

এই গর্বিত অর্জনের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🤍
আল্লাহ তার ভবিষ্যৎ পেশাগত জীবন আরও সমৃদ্ধ, সম্মানিত ও সফল করুন—এই দোয়া ও অফুরন্ত শুভকামনা রইলো। 🌸

২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি বিজ্ঞপ্তিভর্তি পরীক্ষার সময় ২৭ ফেব্রুয়ারী ২০২৬ শুক্রবার সকাল ১০.০০ - ১১.১৫ টা অব্দি
08/01/2026

২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি বিজ্ঞপ্তি
ভর্তি পরীক্ষার সময় ২৭ ফেব্রুয়ারী ২০২৬ শুক্রবার সকাল ১০.০০ - ১১.১৫ টা অব্দি

🔵 Midline CatheterLong peripheral IV catheterTip does not reach central circulationShort- to mid-term useUsed for: IV an...
06/01/2026

🔵 Midline Catheter
Long peripheral IV catheter
Tip does not reach central circulation
Short- to mid-term use
Used for: IV antibiotics, fluids, pain medications
❌ Not for TPN, vesicants, or high-osmolar solutions
Lower infection risk than CVC
🔴 Central Venous Catheter (CVC)
Inserted directly into a central vein
Tip in the SVC or right atrium
Used in critical care
For: vasopressors, TPN, chemotherapy, rapid fluid resuscitation, hemodynamic monitoring
Highest risk of infection and complications
🟣 PICC Line
Inserted through a peripheral vein
Tip positioned in the SVC
Long-term IV therapy
Used for: prolonged antibiotics, TPN, chemotherapy, frequent blood sampling
Lower infection risk than CVC
Suitable for extended use
🧠 Memory Tip
Midline = Peripheral, non-central
PICC = Peripheral entry, central tip
CVC = Direct central access

অনলাইনে বদলির আবেদনঃনিম্নবর্ণিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান/হাসপাতালের জরুরী স্বাস্থ্য সেবা কার্যক্রম সচল রাখার স্বার্থে ন...
29/12/2025

অনলাইনে বদলির আবেদনঃ

নিম্নবর্ণিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান/হাসপাতালের জরুরী স্বাস্থ্য সেবা কার্যক্রম সচল রাখার স্বার্থে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন কর্মরত সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স/মিডওয়াইফদের পদায়নের লক্ষ্যে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে। যারা এই সব হাসপাতালে আসতে চান তারা আবেদন করবেন।
আবেদন এর সময়সীমা : ১-১-২০২৬ থেকে ৬-১-২০২৬ ইং পর্যন্ত।

Address

MymensinghMedical College Road, Charpara
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh Nursing College, Batch-10 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share