04/07/2021
আজ ৪ জুলাই,২০২১......
২০০৯ সালের এই দিনে ইইই ডিপার্টমেন্ট এর মাত্র ৬০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় অপার সম্ভাবনাময় ৭ একরের ছোট এই "ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ"। গুটি গুটি পায়ে প্রতিষ্ঠানটি আজ পাড়ি দিয়েছে ১২ টি বছর । গত ১ যুগের পথ পরিক্রমা মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। নানা চড়াই উৎরাই পেরিয়ে মইক আজ এই পর্যন্ত এসেছে। পেয়েছে স্থায়ী প্রিন্সিপাল, শিক্ষক, স্টাফ। যদিও এখনো আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারিনি। হাজারো সমস্যায় জর্জরিত এই কলেজে পূর্বের তুলনায় ব্যপক উন্নতি সাধন হয়েছে তা বলাই বাহুল্য। গত একযুগ ধরে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ উৎপাদন করেছে প্রায় ৫০০ এর অধিক প্রকৌশলী। তাদের মধ্যে অনেকেই আছেন BREB, PGCB, DPDC, PDB, DESCO, NESCO. আরও আছেন Army, Police, BCS cadre, Other Govt job, Bank, Teacher, Private Sector, Foreign Scholarship, Researcher, Business etc etc. এত সীমাবদ্ধতার ভিতরেও যে সাফল্য এসেছে তা অতীব বিষ্ময়কর ও ঈর্ষণীয় বটে। সামনের দিনগুলোতে আরও দুর্বার গতিতে এগিয়ে যাক মইক এবং অচিরেই পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা MUET এ রূপান্তরিত হোক তা আমাদের ও ময়মনসিংহবাসীর একান্ত কাম্য। হাজার বছর বেঁচে থাক লাল দালান গুলো। ❤️
Happy Birthday MEC!
🔰Resonance🔰
(Engineering College Admission Programme)