Theatre and Performance Studies-JKKNIU

Theatre and Performance Studies-JKKNIU Official Page
Dept. of Theatre and Performance Studies
Jatiya Kabi Kazi Nazrul Islam University.

নেপালের কাঠমান্ডুতে অবস্থিত Kathmandu University School of Arts-এ আয়োজিত 'LIKE International Conference 2026'-এ সফলভাবে ...
01/10/2026

নেপালের কাঠমান্ডুতে অবস্থিত Kathmandu University School of Arts-এ আয়োজিত 'LIKE International Conference 2026'-এ সফলভাবে অংশগ্রহণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মো. ফয়সাল।

এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি তাঁর গবেষণাপত্র "Beyond Exam Centric Learning: Theatre In Education as Capability-Based Education for Inclusive Primary Education in Bangladesh and Nepal" অত্যন্ত সফলভাবে উপস্থাপন করেছেন।

তাঁর এই অর্জনে পুরো বিভাগ আজ আনন্দিত ও গর্বিত।

থিয়েটার অ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিজ বিভাগের পক্ষ থেকে তাঁর উত্তরোত্তর সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হচ্ছে।


৩ দিনের মঞ্চায়নের পর পর্দা নামলো 'সে রাতে পূর্ণিমা ছিল'র।যারা এই যাত্রার অংশীজন তাদের কাছে আমরা কৃতজ্ঞ।আপনারা না থাকলে হ...
24/09/2026

৩ দিনের মঞ্চায়নের পর পর্দা নামলো 'সে রাতে পূর্ণিমা ছিল'র।
যারা এই যাত্রার অংশীজন তাদের কাছে আমরা কৃতজ্ঞ।
আপনারা না থাকলে হয়তো এই ভাবনার বাস্তবায়ন এতটা সহজ হতো না।
আবার দেখা হবে কোনো এক পূর্ণিমায় মফিজুদ্দিন ও তার পরিবারের গল্প শুনতে কিংবা নাসিরুদ্দিন ও বালিকা দুলালির অপূর্ণ প্রেমের গল্প শুনতে অথবা সুহাসিনী গ্রামের বৃদ্ধ তোরাপ আলীর কন্ঠে আক্ষেপের আখ্যান শুনতে।
📸 Omar Tarik এবং সিয়াম

https://sokalersomoy.online/news/163744?fbclid=IwY2xjawUfFelwZG9mA2V4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDzI3NTI1NDY5MjU5ODI3OQA...
22/09/2026

https://sokalersomoy.online/news/163744?fbclid=IwY2xjawUfFelwZG9mA2V4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDzI3NTI1NDY5MjU5ODI3OQABHhVjpTGCQFJE6g_4EXu0fdJ6kZ68CIs_NrRf12bK5K3VjnxPtqEL0iD4aT1y_aem_KD-tHZl2AqAWQOQTpaLifw

ময়মনসিংহের ত্রিশালের পাঁচটি বিদ্যালয়ে পাঠ্যবইয়ের বিষয়বস্তু নাটকের মাধ্যমে উপস্থাপন করে পাঠদান করেছেন জাতীয় ক.....

আগামীকাল মঞ্চে আসছে আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, ভাবনা ও ভালোবাসার ফসল স্নাতকোত্তর ২৩-২৪ শিক্ষাবর্ষের পরীক্ষা প্রযোজনা- ‘স...
20/09/2026

আগামীকাল মঞ্চে আসছে আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, ভাবনা ও ভালোবাসার ফসল স্নাতকোত্তর ২৩-২৪ শিক্ষাবর্ষের পরীক্ষা প্রযোজনা- ‘সে রাতে পূর্ণিমা ছিল’।

শহীদুল জহিরের অনন্য কথাসাহিত্য থেকে নাট্যরূপ ও নির্দেশনায় এই প্রযোজনাটি নির্মাণ করতে গিয়ে আমরা চেষ্টা করেছি গল্প, চরিত্র ও সময়কে মঞ্চের নিজস্ব ভাষায় নতুন করে আবিষ্কার করতে।

নাটকটি দেখতে আপনাদের সবাইকে আন্তরিক আমন্ত্রণ।
আপনাদের উপস্থিতি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি আমাদের এই থিয়েটার-যাত্রার অনুপ্রেরণাও।

সে রাতে পূর্ণিমা ছিল
রচনা: শহীদুল জহির
নাট্যরূপ ও নির্দেশনা: রুদ্র সাওজাল

📅 ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ২০২৬
⏰ সন্ধ্যা ৭:৩০ মিনিট
📍 পুরাতন কলা ভবন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ

আসুন, সবাই মিলে পূর্ণিমার রাতে প্রবেশ করি।
আপনাদের অপেক্ষায় থাকব।

ইতালির ভেনিসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ 'সন অব এ পিচ অ্যাওয়ার্ড ২০২৬' (Son of a Pitch Award 2026) আসরে 'হাওয়াাই মিঠাই' (The ...
11/09/2026

ইতালির ভেনিসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ 'সন অব এ পিচ অ্যাওয়ার্ড ২০২৬' (Son of a Pitch Award 2026) আসরে 'হাওয়াাই মিঠাই' (The Sweetness of Air) শর্ট ফিল্মের জন্য 'সেরা পরিচালক' (Best Director) পুরস্কার অর্জন করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাব্বি ভূঁইয়া (রাকায়েত রাব্বি)।

তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

রাকায়েত রাব্বির এই অনন্য অর্জন আমাদের বিভাগের শিক্ষার্থীবৃন্দের জন্য এক দারুণ অনুপ্রেরণা। বিভাগ তাঁর উত্তরোত্তর সাফল্য, সৃজনশীল অগ্রযাত্রা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।

শুভেচ্ছান্তে,
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

---

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘RURS 2nd International Conference & Research Fair 2026 (RICRF 2026)’–এ গবেষণা প্রবন্...
10/09/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘RURS 2nd International Conference & Research Fair 2026 (RICRF 2026)’–এ গবেষণা প্রবন্ধ (Oral Presentation) উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছেন আমাদের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের দুই শিক্ষার্থী—মো: শাকিল আহমেদ ও শাশ্বত গোলদার।

আন্তর্জাতিক মানের এই গবেষণা প্ল্যাটফর্মে নিজেদের কাজ উপস্থাপনের সুযোগ অর্জন করে তারা বিভাগকে গৌরবান্বিত করেছেন। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা পরিবার তাদের এই অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

মো: শাকিল আহমেদ ও শাশ্বত গোলদার–কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

---

শুভ জন্মদিনড. সৈয়দ মামুন রেজাসহযোগী অধ্যাপকথিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যা...
31/08/2026

শুভ জন্মদিন
ড. সৈয়দ মামুন রেজা
সহযোগী অধ্যাপক
থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হোক।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্ট আয়োজিত ‘ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প’-এ জাতীয় কবি কাজী নজরুল ইসল...
29/08/2026

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্ট আয়োজিত ‘ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প’-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট মুহাম্মদ হাবিবউল্লাহ ভলিবল ও কবিতা আবৃত্তি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

তাঁর এই অসাধারণ সাফল্যে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

মুহাম্মদ হাবিবউল্লাহর এই সাফল্যে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর আগামীর পথ আরও সাফল্যমণ্ডিত হোক।

#মুহাম্মদ_হাবিবউল্লাহ
#চ্যাম্পিয়ন
#দ্বৈত_চ্যাম্পিয়ন

#রমনা_রেজিমেন্ট


#জাতীয়_কবি_কাজী_নজরুল_ইসলাম_বিশ্ববিদ্যালয়
#নাট্যকলা_ও_পরিবেশনা_বিদ্যা_বিভাগ




#জাককানইবি

Address

Jatiya Kabi Kazi Nazrul Islam Univesrity, Namapara, Trishal
Mymensingh
2220

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801719254426

Alerts

Be the first to know and let us send you an email when Theatre and Performance Studies-JKKNIU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Theatre and Performance Studies-JKKNIU:

Shortcuts

Share