A Teacher's Diary

A Teacher's Diary A good teacher is like a candle. It consumes itself to light the way for others. – Kamal Ataturk

এটা কী ছিল? 😁
24/04/2025

এটা কী ছিল? 😁

17/03/2025
17/03/2025

Classroom Languages.

17/03/2025

The 8+8+8 Rules.

17/03/2025
29/01/2025

পোড়াকান্দুলীয়া প্রাইমারি টিচার্স' অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজনে অবসরজনিত কারণে বিদায় নেয়ায় জনাব আবুল হোসেন এবং জনাব রনু বিশ্বাস- কে বিশেষ সম্মাননা ও উপহার তুলে দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মনজুরুল হক মঞ্জু, চেয়ারম্যান, ৪ নং পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পরিষদ, ধোবাউড়া, ময়মনসিংহ। এই অনুষ্ঠানে আমার বক্তব্য।

19/01/2025

১. আমি/আমরা খাই (not খায়)।
২. সে/তারা/রহিম/করিম খায় (not খাই)।
৩. আমি/আমরা যাই (not যায়)।
৪. সে/তারা/রহিম/করিম যায় (not যাই)।
৫. আমারও পরানও যাহা চায় (not চাই), তুমি তা-ই (not তায়) গো।

৬. চাইছি (not চায়ছি) তোমার বন্ধুতা।
৭. যাইতেছিলাম (not যায়তেছিলাম) বন্ধুর বাড়ি, উপায়-বুদ্ধি (not উপাই-বুদ্ধি) মেলে না।
৮. হইতাম (not হয়তাম) যদি পানের দোকানদার; মিষ্টি জর্দার পান খাওয়াইতাম (not খাওয়ায়তাম), কাইড়া (not কায়ড়া) নিতাম মন তোমার।
৯. ঐ কদমগাছতলায় (not তলাই) বন্ধু আমার বাঁশের বাঁশি অসময়ে বাজায় (not বাজাই); আমি কইতেও (not কয়তেও) পারি না, সইতেও (not সয়তেও) পারি না, বন্ধুর লাগি পরান আমার শুধু ছটফটায় (not ছটফটাই)।

১০. চল রাস্তায় (not রাস্তাই), সাজি ট্রামলাইন আর কবিতায় (not কবিতাই) শুয়ে কাপলেট।
১১. আমি আগের ঠিকানায় (not ঠিকানাই) আছি, সময় (not সমই) করে এসো একদিন।

১২. খুব সমস্যায় (not সমস্যাই) পড়েছি।
১৩. কোথায় (not কোথাই) জায়গা (not জাইগা) কিনেছ?
১৪. বড় অবেলায় (not অবেলাই) তুমি এলে।
১৫. বইমেলায় (not বইমেলাই) দেখা হবে।
১৬. বইমেলাই (not বইমেলায়) আমাদের প্রাণের মেলা।
১৭. শিক্ষাই (not শিক্ষায়) জাতির মেরুদণ্ড।

১৮. আমি ঢাকায় (not ঢাকাই) থাকি।
১৯. এখন ঢাকাই (not ঢাকায়) আমার একমাত্র ঠিকানা।
২০. ঢাকাই শাড়ি (not ঢাকায় শাড়ি)

২১. গাইতে-গাইতে (not গায়তে-গায়তে) গায়েন।
২২. খাইতে-খাইতে (not খায়তে-খায়তে) যায় (not যাই) বেলা।
২৩. নাও ছাইড়া (not ছায়ড়া) দে রে, মাঝি, পাল উড়াইয়া (not উড়ায়য়া) দে।

২৪. সাইকেল (not সায়কেল)
২৫. কার্বনডাই অক্সাইড (not কার্বনডায় অক্সায়ড)
২৬. টাইব্রেকার (not টায়ব্রেকার)
২৭. ওয়াই-ফাই (not ওয়ায়-ফায়)
২৮. ভায়রা ভাই (not ভাইরা ভাই)
২৯. পায়রা (not পাইরা)
৩০. ময়লা, কয়লা, পয়লা, ব্রয়লার, শয়তান (not -ই-)

৩১. আমি তোমার কী হই? (not হয়)?
৩২. সে তোমার কী হয়? (not হই)
৩৪. তুমি কই (not কয়) থাকো?
৩৫. তোমার কয় (not কই) ভাইবোন? (not ভায়বোন)
৩৬. আমি কয়টায় (not কইটাই) আসব?

৩৭. হায় রে (not হাই রে) মানুষ!
৩৮. আয়, যাই গা। (not আই, যায় গা)

৩৯. আমি কী দেব তোমায়? (not তোমাই) তুমি কী দেবে আমায়? (not আমাই)

৪০. এভাবে পইপই (not পয়পয়) করে বুঝিয়ে (not বুঝাই/বুঝায়/বুঝায়ে/বুঝায়া) বলার পরও যারা এই ভুলগুলো করবে, কানের নিচে ছয়টা (not ছইটা) চটকানা মেরে তাদেরকে বয়রা (not বইরা) করে দিন, খাম্বায় (not খাম্বাই) বেঁধে পাছায় (not পাছাই) মান্দারগাছের ডাল দিয়ে শপাং-শপাং (অথবা ট্রস-ট্রস) করে নয়টা (not নইটা) বাড়ি মারুন এবং আবার প্রাইমারি (not প্রায়মারি) স্কুলে ভর্তি করিয়ে (not করাই/করায়/করায়ে/করায়া) দিন।

তথ্য সুত্র : আখতারুজ্জামান আজাদের বাংলা ক্লাস

 #সংশোধিত_ছুটির_তালিকা_২০২৫
12/01/2025

#সংশোধিত_ছুটির_তালিকা_২০২৫

Please subscribe to the channel for learning English.
06/01/2025

Please subscribe to the channel for learning English.

My aim is to teach English free of cost with my little knowledge. I love to teach interested people and hard workers. As English is needed in every aspect of today's world, we shouldn't feel lazy to learn this. Let's learn with fun.

27/11/2024

৫ মিনিটে মাত্র ৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে
গল্প-১
বাবা গোসলে, মা রান্না ঘরে আর ছেলে টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘণ্টা বাজল। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল, পাশের বাসার করিম সাহেব
ছেলে কিছু বলার আগেই করিম সাহেব বললেন, ‘আমি তোমাকে ৫০০ টাকা দেব, যদি তুমি ১০ বার কান ধরে উঠবস কর।’
বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে উঠবস শুরু করল, প্রতিবার উঠবসে ৫০ টাকা বলে কথা।
শেষ হতেই করিম সাহেব ৫০০ টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন।
বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, ‘কে ছিল দরজায়?’
‘পাশের বাসার করিম সাহেব’, উত্তর দিল ছেলে।
‘ও’, বললেন বাবা, ‘আমার ৫০০ টাকা কি দিয়ে গেছেন?’
শিক্ষণীয়বিষয়
আপনার ধারদেনার তথ্য শেয়ারহোল্ডারদের থেকে গোপন করবেন না। এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন।
গল্প-২
সেলসম্যান, অফিস ক্লার্ক ও ম্যানেজার দুপুরে খেতে যাচ্ছিলেন। পথে তাঁরা একটি পুরোনো প্রদীপ পেলেন।
তাঁরা ওটাতে ঘষা দিতেই দৈত্য বের হয়ে এল।
দৈত্য বলল, ‘আমি তোমাদের একটি করে ইচ্ছা পূরণ করব।’
‘আমি আগে! আমি আগে!’ বললেন অফিস ক্লার্ক, ‘আমি বাহামা সমুদ্রপারে যেতে চাই, যেখানে অন্য কোনো ভাবনা থাকবে না, কাজ থাকবে না।’
‘ফুঃ...!!’ তিনি চলে গেলেন।
‘এরপর আমি! এরপর আমি!’ বললেন সেলসম্যান, ‘আমি মায়ামি বিচে যেতে চাই, যেখানে শুধু আরাম করব।’
‘ফুঃ...!!’ তিনিও চলে গেলেন।
‘এখন তোমার পালা’, দৈত্য ম্যানেজারকে বলল।
ম্যানেজার বললেন, ‘আমি ওই দুজনকে আমার অফিসে দেখতে চাই।’
শিক্ষণীয়বিষয়
সব সময় বসকে আগে কথা বলতে দেবেন। তা না হলে নিজের কথার কোন মূল্য থাকবে না।
গল্প-৩
একটি ইগল গাছের ডালে বসে আরাম করছিল।
এমন সময় একটি ছোট খরগোশ ইগলটিকে দেখে জিজ্ঞেস করল, ‘আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি?’
ইগল উত্তর দিল, ‘অবশ্যই, কেন পারবে না।’
তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকল। হঠাত্ একটি শিয়াল এসে হাজির, আর লাফ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেলল।
শিক্ষণীয়বিষয়
যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান, তাহলে আপনাকে অনেক ওপরে থাকতে হবে।
গল্প-৪
একটি মুরগি ও একটি ষাঁড় আলাপ করছিল।
‘আমার খুব শখ ওই গাছের আগায় উঠব, কিন্তু আমার এত শক্তি নেই’, মুরগিটি আফসোস করল।
উত্তরে ষাঁড়টি বলল, ‘আচ্ছা, তুমি আমার গোবর খেয়ে দেখতে পার, এতে অনেক পুষ্টি আছে।’
কথামতো মুরগি পেট পুরে গোবর খেয়ে নিল এবং আসলেই দেখল সে বেশ শক্তি পাচ্ছে। চেষ্টা করে সে গাছের নিচের শাখায় উঠে পড়ল।
দ্বিতীয় দিন আবার খেল, সে তখন এর ওপরের শাখায় উঠে গেল।
অবশেষে চার দিন পর মুরগিটি গাছের আগায় উঠতে সক্ষম হলো।
কিন্তু খামারের মালিক যখন দেখলেন মুরগি গাছের আগায়, সঙ্গে সঙ্গে তিনি গুলি করে তাকে গাছ থেকে নামালেন।
শিক্ষণীয়বিষয়
ফাঁকা বুলি (বুল শিট) হয়তো আপনাকে অনেক ওপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে থাকতে পারবেন না।
গল্প-৫
একটি পাখি শীতের জন্য দক্ষিণ দিকে যাচ্ছিল। কিন্তু এত ঠান্ডা ছিল যে পাখিটি শীতে জমে যাচ্ছিল এবং সে একটি বড় মাঠে এসে পড়ল।
যখন সে মাঠে পড়ে ছিল, একটি গরু তার অবস্থা দেখে তাকে গোবর দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ পর পাখিটি বেশ উষ্ণ অনুভব করল। যখন গোবরের গরমে সে খুব ঝরঝরে হয়ে উঠল, আনন্দে গান গেয়ে উঠল।
এমন সময় একটি বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল, পাখির গান শুনে খুঁজতে লাগল কোথা থেকে শব্দ আসে। একটু পরই সে গোবরের কাছে আসে এবং সঙ্গে সঙ্গে গোবর খুঁড়ে পাখিটিকে বের করে তার আহার সারে।
শিক্ষণীয়বিষয়
১. যারা আপনার ওপর কাদা ছোড়ে, তারা সবাই-ই আপনার শত্রু নয়।
২. যারা আপনাকে পঙ্কিলতা থেকে বের করে আনে, তারা সবাই-ই আপনার বন্ধু নয়।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when A Teacher's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to A Teacher's Diary:

Shortcuts

Share