23/07/2025
মাইলস্টোন এর শিক্ষিকা মেহেরিন চৌধুরীর স্বামী যখন ICU তে জিজ্ঞেস করলেন, আমাদের দুটি সন্তান কে তুমি এতিম করে দিচ্ছ?
মেহরিন চৌধুরী উত্তর দেন, "আমার স্টুডেন্টরাও তো আমার সন্তান, ওদেরকে আমি কিভাবে ফেলে আসবো!"
সারা শরীর দগ্ধ, তবু মেহেরিন চৌধুরী হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু ছাত্রছাত্রীদের কথাই ভাবলেন। নিজের সন্তানদের মতো ভালোবেসেছেন যারা তার ক্লাসে পড়ত। আর এভাবেই হেরে গেলেন মা মাহরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহরীন ম্যাডাম। জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে।
নিয়তির নিষ্ঠুরতাকে ব্যতিক্রম প্রমান করে মা,বাবা,শিক্ষক- এই তিনে কোন পার্থক্য রাখতে দেননি দ্য সিক্রেট সুপারস্টার ম্যাম মাহরীন। এই মানুষগুলোই আমাদের সমাজের আসল হিরো।
এই আত্মত্যাগ ইতিহাসে লেখা থাকবে সোনালি অক্ষরে।
দোয়া করি, আল্লাহ মেহেরিন চৌধুরীকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন তার মত আদর্শ শিক্ষকের অভাবে না পড়ে।
আমিন...